hannansb

 

 সুন্দর বাংলাদেশ গড়ার মাধ্যমে শহীদদের ঋণ শোধ করতে হবে

কুড়িগ্রামে   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সাথে জামায়াতের মতবিনিময়

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “সুন্দর বাংলাদেশ গড়ার মাধ্যমে শহীদদের ঋণ শোধ করতে হবে। আমাদের শহীদরা সুন্দর একাটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল।  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা জীবন দিয়ে দেশ নতুন করে স্বাধীন করে আমাদেকে ঋণী করে গেছেন।  স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে মানুষ শান্তিতে ঘুমাতে পারেনি, ভোট দিতে পারেনি, কর্মস্থলে যেতে পারেনি। মিথ্যা মামলায় হাজার হাজার মানুষকে আসামি করেছে, গুম করেছে, বিচারবর্হিভুতভাবে মানুষকে হত্যা করেছে। জাতির এই দুর্বিষহ অবস্থা থেকে মুক্তি দিয়েছে আমাদের এই বীর শহীদরা। রংপুরের আবু সাইদ জীবনবিস্তারিত…


সাতক্ষীরার কুল্যায় প্রাথমিক শিক্ষককে  বিদায় সংবর্ধনা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার কুল্যা বেনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক অঞ্জলী রানী ব্যানার্জীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার বেলা ১১টায় বিদায় উপলক্ষে স্কুল চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের দাতা সদস্য এড. দেবাশীষ মুখার্জীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক ফিরোজা বেগম। সভায় বিদায়ী শিক্ষকের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, ছাত্র নেতা ফিরোজ আহমেদ জজ, ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ ইউসুফ সরদার, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, আশাশুনি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ বাদশা, সদস্য জ্বলেমিন হোসেন, বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাব সদস্য ই এইচবিস্তারিত…


উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হলেন মোঃ খলিলুর রহমান 

সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। বাংলাদেশে সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি, ঢাকা কর্তৃক জরিপে “আব্রাহাম লিংকন গোল্ডেন পিস এ্যাওয়ার্ড ২০২৪” পুরস্কারে ভূষিত হন। তিনি উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় কলেজ পরিবার আনন্দিত ও কৃতজ্ঞ। শিক্ষা ক্ষেত্রে ও মানব কল্যানে বিশেষ অবদান রাখায় অধ্যক্ষ খলিলুর রহমান “আব্রাহাম লিংকন পিস এ্যাওয়ার্ড ২০২৪” পুরস্কারে ভূষিত হয়েছেন বলে জানান তিনি। তিনি বলেন ঝাউডাঙ্গা কলেজকে সকলের কাছে  একটি আদর্শ কলেজ হিসাবে পরিচিত করতে আপ্রান চেষ্টা করে যাচ্ছি। গরীব মেধাবী শিক্ষার্থীদের জন্য আমি বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা করে থাকি।


স্পাইন সোসাইটির জীবন সদস্য হলেন সামেকের ডা. পলাশ

বাংলাদেশ স্পাইন সোসাইটির জীবন সদস্য হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. মাহমুদুল হাসান পলাশ। রবিবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ স্পাইন সোসাইটি সভাপতি অধ্যাপক ডা. মো. শাহ আলম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর মাধ্যমে ডা. মো. মাহমুদুল হাসান পলাশ সংগঠনটির ১৭২ নম্বর জীবন সদস্য হিসেবে স্বীকৃতি পেলেন। সাতক্ষীরা মেডিকেল কলেজে স্পাইন সার্জারি ইউনিট প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন ডা. পলাশ। এ প্রসঙ্গে তিনি বলেন, আর্থিকভাবে অস্বচ্ছল রোগীরাও যাতে স্পাইন সার্জারির মতো ব্যয়বহুল চিকিৎসা পায়, সেজন্য সাতক্ষীরা মেডিকেল কলেজবিস্তারিত…


আইআরআই-এর প্রতিনিধি দলের সাথে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত

৮ সেপ্টেম্বর রবিবার রাজধানী ঢাকার গুলশানের একটি হোটেলে ওয়াশিংটন ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট (আইআরআই)-এর একটি প্রতিনিধি দলের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। আইআরআই-এর প্রতিনিধি দলে ছিলেন প্রতিষ্ঠানটির বাংলাদেশ অফিসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ, মালয়েশিয়া অফিসের রেসিডেন্ট প্রোগ্রাম ডাইরেক্টর ব্রায়ান আর. ব্রন এবং বাংলাদেশ অফিসের এ্যাক্টিং রেসিডেন্ট প্রোগ্রাম ডাইরেক্টর জোশুয়া রোসেনব্লুম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি জনাব মতিউর রহমান আকন্দ এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার। এ বৈঠকে বাংলাদেশেরবিস্তারিত…


কলারোয়ার সাবেক মেয়রের বিভিন্ন ওয়ার্ডে কবর জিয়ারত।

ষ্টাফ রিপোর্টার (এম এ আজিজ): আজ ৭ই সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে দশটার সময়,বার বার নির্বাচিত ও জনপ্রিয় সাবেক মেয়র (কলারোয়া পৌরসভা) গাজী আক্তারুল ইসলাম কর্মী সমর্থকদের নিয়ে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কবর জিয়ারত করেন। যুবদলের সাবেক সভাপতি ও বি এন পি নেতা মৃত: মাগফুর রহমান সাবু, পৌর যুবদলের সাবেক সভাপতি মৃত: জাবিদ রায়হান লাকি, উপজেলা পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মৃত: আব্দুর রউফ, শহিদুলের পিতা মৃত: কিতাব আলী, খোকনের মাতা সহ আরও অনেকের। সে সময় মেয়র হাউমাউ করে কেঁদে ওঠেন, মেয়রের কান্নায় সকলের চোখে পানি চলে আসে এবং এক আবেগঘন পরিবেশের সৃষ্টিবিস্তারিত…


বন্যার্ত মানুষের পাশে আইএসডি’র শিক্ষার্থীরা

[ঢাকা, ০৫ সেপ্টেম্বর, ২০২৪]: দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে খাবার, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবা নিয়ে দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ। বন্যাদুর্গত এসব মানুষের পাশে দঁাড়িয়েছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)। আইএসডি’র শিক্ষার্থী ও শিক্ষকরা এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছেন। তারা কুমিল্লা অঞ্চলের ২ হাজার বন্যাপীড়িত পরিবারের মাঝে খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পেঁৗছে দেন। বানভাসি মানুষের সহায়তায় অনুদান নিয়ে এগিয়ে আসেন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কর্মীরাসহ পুরো আইএসডি পরিবার। স্বেচ্ছাসেবার ভিত্তিতে তারা ত্রাণ সংগ্রহ করেন, প্যাকেট করেন ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে পেঁৗছে দেন। গ্রেড ১২ এর শিক্ষার্থীরা এই পুরোবিস্তারিত…


অবশেষে মুক্তি পেলেন কলরোয়া পৌরসভার বারবার নির্বাচিত সাবেক মেয়র

স্টাফ রিপোর্টার (এম এ আজিজ) : আজ  ৫ই সেপ্টেম্বর বৃহস্পতিবার কলারোয়ায় ২০০২ সালে শেখ হাসিনার গাড়ি বহরে হামলার, মিথ্যা মামলায়  ১৮বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত হয়ে, দীর্ঘদিন কারাভোগের পর অবশেষে আজ জামিনে মুক্তি পেলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কলারোয়া উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক, কলারোয়া পৌরসভার বার বার নির্বাচিত জনপ্রিয় সাবেক মেয়র গাজী মো: আখতারুল ইসলাম ও তারিফুজ্জামান কনক। সাতক্ষীরা জেলা কারাগার থেকে বিকাল পাঁচটার সময় মুক্তি পান। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এ্যাড: সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুলবিস্তারিত…


জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক সভা ৪ সেপ্টেম্বর আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় আমীরে জামায়াত বলেন, দীর্ঘ তের বছর পর আজ আমরা আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ঙ্বঠক করতে পেরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি জামায়াতে ইসলামীর সাবেক আমীর শহীদ অধ্যাপক গোলাম আযম, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, মরহুম মকবুল আহমাদ, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, মাওলানা আবদুস সোবহান, অধ্যাপক এ কে এম নাজির আহমাাদ, সাবেক সেক্রেটারি জেনারেল শহীদ আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, শহীদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসেমবিস্তারিত…


ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-র নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

(ঢাকা, ৪ সেপ্টেম্বর ২০২৪) ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় আজ। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী শরীফ জহীর । সভায় পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মো: সাজ্জাদ হোসেন, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো: তানভীর খান, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির প্রধান মো.  ইউসুফ আলী এবং অডিট কমিটির প্রধান চার্টার্ড অ্যাকাউনটেন্ট ওবায়দুর রহমান এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (ভারপ্রাপ্ত) সৈয়দ ফরিদুল ইসলামসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নবগঠিত পর্ষদ ব্যাংকের সব আমানতকারী, ব্যবসায়িক অংশীদার, স্টেকহোল্ডার, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের ব্যাংকের প্রতি আস্থা ও সহযোগিতা অব্যাহত রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ওবিস্তারিত…