hannansb

 

আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি(সাতক্ষীরা) প্রতিনিধি।।আশাশুনি উপজেলা পরিষদে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। সোমবার (২৫ মে) উপজেলা পরিষদ বিল্ডিংয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় পরিদর্শন কক্ষ উদ্বোধন করেন সাতক্ষীরা-০৩ আসনের জাতীয় সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার। এসময় উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু,উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,সেক্রেটারী মাওঃ আনওয়ারুল হক,সহ-সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান,অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস, কর্ম পরিষদ সদস্য আলমগীর পিন্টু,এড.শহিদুল ইসলাম,সদর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ,সেক্রেটারী মাওঃ আঃ হাই প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জুলাই আন্দোলনে শহীদ আনাস বিল্লাহ, আলমবিস্তারিত…


শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান।।শিশু রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আশাশুনি উপজেলার বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুর ২টায় স্থানীয় সচেতন মহলের উদ্যোগে জুম্মার নামাজের পর এলাকার বিভিন্ন মসজিদের মুসল্লিদের অংশ গ্রহনে এ কর্মসূচি পালন করা হয়। মিছিল শেষে বুধহাটা বাস স্ট্যান্ড চত্বরে মানববন্ধনে বক্তারা দেশজুড়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন। বক্তব্য রাখেন,আশাশুনি উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য,বুধহাটাবিস্তারিত…


আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি।।আশাশুনি উপজেলার শ্রীউলায় ডিসিআর নিয়ে বৈধ মৎস্য চাষকারীদের ঘের লুটপাট,বাসা ভাংচুর,অগ্নি সংযোগ ও বিষ প্রয়োগে মাছ নিধনকারীদের বিরুদ্ধে সংবাদ প্রচার হওয়ায় ভূমিহীনদের নিয়ে অপপ্রচার,মিথ্যা সংবাদ সম্মেলন এবং স্থানীয় যুবদলের আহবায়কে জড়িয়ে ষড়যন্ত্র মূলক প্রপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে) বকচর গ্রামের মৃত আঃ রউফ সরদারের ছেলে শ্রীউলা ইউনিয়ন যুবদলের আহবায়ক এস এম শহিদুল ইসলাম আশাশুনি প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এস এম শহিদুল ইসলাম জানান,আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার নির্দেশনা মেনেবিস্তারিত…


মুহাম্মদ শামসুল ইসলাম সাদিক

বিষণ্ননতা: নীরব এক মরণব্যাধি

মানুষের জীবনে দুঃখ, কষ্ট, হতাশা কিংবা মন খারাপ হওয়া স্বাভাবিক বিষয়। কিন্তু যখন এই মন খারাপ দীর্ঘস্থায়ী হয়, জীবনের প্রতি আগ্রহ হারিয়ে যায়, নিজেকে অসহায় মনে হয় এবং প্রতিদিনের স্বাভাবিক কাজগুলোও কঠিন হয়ে দাঁড়ায়—তখন সেটি আর সাধারণ দুঃখ থাকে না; সেটি হয়ে ওঠে বিষণ্ননতা। আধুনিক বিশ্বে বিষণ্ননতা এমন এক নীরব ব্যাধি, যা ধীরে ধীরে মানুষের মন, শরীর ও জীবনকে গ্রাস করে। এ কারণেই একে অনেকেই “নীরব মরণব্যাধি” বলে অভিহিত করেন। বর্তমান যুগে মানুষের জীবনযাত্রা যত আধুনিক হচ্ছে, ততই বাড়ছে মানসিক চাপ, প্রতিযোগিতা ও একাকীত্ব। প্রযুক্তির উৎকর্ষ আমাদের জীবনকে সহজ করলেওবিস্তারিত…


আগামী দিনের বাংলাদেশে তরুণ সমাজ নেতৃত্ব দিবেঃ মুহাদ্দিস আব্দুল খালেক এমপি

সাতক্ষীরা সংবাদদাতা: বাংলাদেশ জামাযাতে ইসলামি সাতক্ষীরা জেলা যুব বিভাগের উদ্যেগে যুব ও ক্রীড়া দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে শনিবার শহরের বাঙ্গালের মোড় সংলগ্ন আল কোরআন একাডেমির চতুর্থ তলার হলরুমে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা যুব বিভাগের সভাপতি জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুকের সভাপতিত্বে ও অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। শিক্ষা শিবিরের বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামাযাতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। কর্মশালায়বিস্তারিত…


আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি উপজেলার কুল্যার মোড়ে”মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন”অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকাল সাড়ে ৪ টায় কুল্যার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুল্যা ও বুধহাটার সচেতন গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সংশ্লিষ্ট প্রশাসনকে মাদক সেবী, ব্যবসায়ী ও অনলাইন জুয়াড়ীদের অতি দ্রুত গ্রেপ্তারের অনুরোধ জানানো হয়। হাফেজ আছাফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কুল্যা ইউনিয়ন জামায়াতের আমীর ও কুল্যা ইউপির চেয়ারম্যান প্রার্থী মাওঃ ইউসুফ আলী,আশাশুনি প্রেসক্লাব সভাপতি এস কে হাসান,ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মেহেদী হাসান,ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন,ডাঃ এস কে রাজা,ডাঃ তাজ,যুব বিভাগের সাধারণ সম্পাদক রুবেলবিস্তারিত…


“হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ, এমপি

কামরুল হাসান।। কলারোয়ায় হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনক মহাত্মা ডা. স্যামুয়েল হ্যানিম্যানের ২৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, ইন্টার্নী চিকিৎসকদের বিদায় এবং নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টায় কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে এবং কলেজ অধ্যক্ষ মো. আব্দুল বারীকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তালা-কলারোয়ার সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “হোমিওপ্যাথি শুধু একটি চিকিৎসা পদ্ধতি নয়, এটি মানবসেবার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ডা. স্যামুয়েল হ্যানিম্যান মানুষের কল্যাণে যে চিকিৎসাবিস্তারিত…


কলারোয়ায় তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন

কামরুল হাসান।। কলারোয়ায় তথ্য অধিকার বিষয়ক এক তাত্ত্বিক ও ব্যবহারিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় উপজেলার ধানদিয়া গ্রামে অবস্থিত বেগম খালেদা জিয়া কলেজে দ্য কার্টার সেন্টারের আয়োজনে ও দুর্নীতি দমন কমিশন এর সহযোগিতায় এ ওরিয়েন্টেশনে সততা সংঘের সদস্য, সংঘের উপদেষ্টা ও দুপ্রক সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক রুবেল হোসেন। মুখ্য আলোচক ছিলেন দ্য কার্টার সেন্টারের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শাম্মী লায়লা ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের উপ-সহকারীবিস্তারিত…


আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান

এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবঃ প্রধান শিক্ষক নীরঞ্জন কুমার মন্ডলকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০.৩০ টায় স্কুলের হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পিটিএ কমিটির সভাপতি জাকির হোসেন প্রিন্সের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন। সহকারী শিক্ষক শামীম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউআরসি ইনস্ট্রাক্টর বৈদ্যনাথ মন্ডল,সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান,ঝংকর ঢালী।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালনগর স/প্রা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা সুলতানা,হাড়ীভাঙ্গা স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান,গোদাড়া স্কুলের প্রধান শিক্ষক ইদ্রিসবিস্তারিত…


আশাশুনির ১০টি পয়েন্টে মারাত্মক নদী ভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মানে এমপি’র ডিও লেটার প্রদান

এস,এম মোস্তাফিজুর রহমান।। উপকূলবর্তী উপজেলা আশাশুনির ১০টি পয়েন্টে মারাত্মক নদী ভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মানের জন্য ডিও লেটার দিয়েছেন সাতক্ষীরা-০৩ আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।  দক্ষিণ-পশ্চিমাঞ্চল,বাপাউবো খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী বরাবর ১১ মে প্রেরিত ডিও লেটারে এমপি রবিউল বাশার বলেছেন,আমার নির্বাচনী এলাকা-১০৭ সাতক্ষীরা-৩ আশাশুনি ও কালিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এর মধ্যে আশাশুনি উপজেলা মারাত্মকভাবে নদী ভাঙ্গনের সম্মুখীন। টেকসই বেড়িবাঁধ না দিতে পারায় এলাকার অনেক জনপদ নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এ কারণে উপজেলার ১০টি পয়েন্টে আশু টেকসই বেড়িবাঁধ প্রয়োজন। যার মধ্যে আশাশুনি সদর ইউনিয়নে পোল্ডার নং ৪বিস্তারিত…