hannansb

 

আশাশুনির হাজরাখালী ভাঙ্গন কবলিত ভেড়ীবাঁধ পরিদর্শেন এমপি রবিউল বাশার

এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের ভাঙ্গন কবলিত হাজরাখালী পানি উন্নয়ন বোর্ডের ভেড়ীবাঁধ পরিদর্শন করেছেন সাতক্ষীরা-৩ আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। মঙ্গলবার (১২ মে) বিকাল ৩ টায় তিনি বাঁধটির ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন। হাজরাখালীসহ ইউনিয়নের কয়েকটি পয়েন্টে প্রায় প্রতি বছর বেড়ী বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে থাকে। এলাকার অসংখ্য মানুষ ভিটেমাটি ও সহয় সম্বল হারিয়ে মানবেতর জীবন যাপন করছে। ক্রমাগত ভাঙ্গনে ঝুঁকিপূর্ণ হাজরাখালী ভেড়ী বাঁধের ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন,সাতক্ষীরা-০৩ আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। তিনি দীর্ঘ বাঁধ এলাকা পায়ে হেটে বর্তমান অবস্থাবিস্তারিত…


আশাশুনির সন্তান লেবাননে নিহত নাহিদুলের বাড়িতে ইউএনও শ্যামানন্দ কুন্ডু

এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনির রেমিট্যান্স যোদ্ধা লেবাননে নিহত নাহিদুল ইসলামের বাড়িতে উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু উপস্থিত হয়ে শোক সন্তপ্ত পরিবারকে শান্তনা দিয়েছেন। মঙ্গলবার (১২ মে) দুপুর ১ টার দিকে তিনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের কাদাকাটি গ্রামে নাহিদুলের বাড়িতে তিনি গমন করেন। কাদাকাটি গ্রামের গরীব পরিবার আঃ কাদের সরদারের ছেলে নাহিদুল ইসলাম আড়াই মাস পূর্বে তাদের সম্বল জমি বিক্রয় করে লেবাননে যান। এসময়ে মাত্র একবার অর্জিত কিছু টাকা পিতার হাতে পৌছানোর সৌভাগ্য হয়েছিল তার। পরিবারের স্বপ্ন নাহিদুল গত ১১ মে লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ের যেন্দীন এলাকায় আবাসস্থলে ইসরায়েলের বিমান হামলায় নিহত হন। এসময়বিস্তারিত…


বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ ও যৌতুক প্রথা প্রতিরোধ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা

কামরুল হাসান।। কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রথা প্রতিরোধ বিষয়ক এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ‘বাল্য বিবাহ প্রতিরোধ, করি সুশিক্ষায় জীবন গড়ি’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকাল ১১টায় ঋশিল্পী ইন্টারন্যাশনাল অনলুস, গোপিনাথপুর, বিনেরপোতা, সাতক্ষীরার শিক্ষা সহায়তা প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত উদ্বুদ্ধকরণ সভায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন। বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঋশিল্পীর প্রোগ্রাম ম্যানেজার(ইএমপি) সনোজ কুমার বসু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন ঋশিল্পীর ম্যানেজার (মিডিয়া অ্যান্ড পাব:) মারিও পান্ডে, বিদ্যোৎসাহীবিস্তারিত…


আশাশুনিতে ফারিয়ার প্রতিবাদী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

এস,এম মোস্তাফিজুর রহমান।।ঢাকা মেডিকেল-এ ঔষধ কোম্পানির প্রতিনিধিদের দালাল আখ‍্যা দিয়ে গ্রেফতারের প্রতিবাদে সারাদেশে একযোগে”প্রতিবাদী মানববন্ধন”অনুষ্ঠিত হচ্ছে। তারই অংশ হিসেবে সাতক্ষীরার আশাশুনিতে”পেশার মর্যাদা রক্ষা ও ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবীতে”প্রতিবাদী মানববন্ধন করা হয়েছে। সোমবার (১১ মে) সকাল ৯:০০টায় আশাশুনি থানা সড়কে ফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) আশাশুনির আয়োজনে,ঔষধ কোম্পানির প্রতিনিধিদের অংশগ্রহনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ফারিয়া,র আশাশুনি উপজেলা সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি ইলিয়াস হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-সংগঠনের সহ-সভাপতি দীপক মন্ডল, কোষাধ্যক্ষ আজিজুল ইসলাম বাবু,সহ-কোষাধ্যক্ষ কাজেম শিকারি,প্রচার সম্পাদক সোহেল মৃধা,শওকতবিস্তারিত…


কলারোয়ায় যাত্রা শুরু সিটি মেডিকেল সেন্টারের

কামরুল হাসান।। কলারোয়ায় যাত্রা শুরু হলো সিটি মেডিকেল সেন্টারের। চিকিৎসাসেবার নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হলো। সকল শ্রেণি ও পেশার মানুষ মানসম্মত চিকিৎসাসেবা পাবেন – এমন প্রত্যাশা করেন উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ। রোববার দুপুরে কলারোয়া শিশুর ল্যাবরেটরি স্কুলের বিপরীতে এই সিটি মেডিকেল সেন্টারের উদ্বোধন করেন মাওলানা ওমর আলী। সিটি মেডিকেল সেন্টারের চেয়ারম্যান ডাক্তার খালিদ সাইফুল্লাহ সভাপতিত্বে বক্তব্য দেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর স্যার আবু নসর, উপজেলা বিএনপির মুখপাত্র শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, হেলাতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তালেব সরদার,বিস্তারিত…


কলারোয়ায় ৩ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন

কামরুল হাসান।। কলারোয়ার জালালাবাদ ইউনিয়নের বাঁটরা মাধ্যমিক বিদ্যালয় ময়দানে শুরু হলো তিন দিনব্যাপী বৈশাখী মেলা। শুক্রবার বিকালে মেলার উদ্বোধন করেন বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। বিএনপি নেতা আব্দুর রহিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, কলারোয়া থানার অফিসার ইনচার্জ এইচএম শাহীন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, কলারোয়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুলবিস্তারিত…


আওয়ামী দোসরদের ষড়যন্ত্রের শিকার ইউসুফের আশাশুনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

আশাশুনি প্রতিনিধি।।আওয়ামী দোসরদের ষড়যন্ত্র ও হুমকী-ধামকীর শিকার ঘের মালিক ইউসুফ আলী আশাশুনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার (৭ মে) বিকাল ৫.৩০ টায় প্রেস ক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শ্রীউলা ইউনিয়নের লাঙ্গলদাড়িয়া গ্রামের মাওঃ সাইদুর রহমানের ছেলে মোঃ ইউসুফ আলী লিখিত বক্তব্যে ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জানান,আমি একটি বেসরকারি কোম্পানীতে চাকুরী করি। আমার মেজ ভাই শহীদ রফিকুল ইসলাম কুষ্টিয়া ইউনিভার্সিটিতে ছাত্র শিবিরের ১১৪ তম শহীদ। তিনি ২০২১ সালে শহীদ হন। লাঙ্গলদাড়িয়া মৌজায় পৌত্রিক ও ডিডকৃত ২৩৩ বিঘা জমিতে ২০২১ সাল থেকে আমাদের পারিবারিক মৎস্য ঘের। চলতি ২০২৬বিস্তারিত…


কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ নেট-পাটা অপসারণ

কামরুল হাসান।। কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ পাটা ও নেট অপসারণ করা হয়েছে। মঙ্গলবার কলারোয়া সীমান্তবর্তীগ্রামের সোনাই নদীর ব্রীজ সংলগ্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নদীতে দেওয়া ১৫টি চায়না ও ১০টি মশারি জাল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। এসসয় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ এইচএম শাহীন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রেজা, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, বিজিবির মাদরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার প্রমুখ। জব্দকৃত জাল স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামবিস্তারিত…


কলারোয়ায় আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু

কামরুল হাসান।। কলারোয়ায় আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু হয়েছে। ইতোমধ্যে কলারোয়ার বেলতলা বাজারে আম সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। সাতক্ষীরা জেলা কৃষি অধিদপ্তরের আম সংগ্রহের ক্যালেন্ডার অনুযায়ী ৫ মে গোবিন্দভোগ, গোলাপখাস, বোম্বাই, বৈশাখিসহ স্থানীয় জাতের পরিপক্ব আম আমবাগান থেকে সংগ্রহ ও বাজারজাত করা হচ্ছে। এরপর ১৫ মে হিমসাগর, ২৭ মে ল্যাংড়া ও ৫ জুন আম্রপালি আম সংগ্রহ করার কথা। উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম আমের বিভিন্ন আড়ত ঘুরে দেখেন ও ব্যবসায়ীদের সাথে কথা বলেন। জানা যায়, সকলকে কৃষি অধিদপ্তর ঘোষিত আমসংগ্রহের ক্যালেন্ডার অনুযায়ী আম সংগ্রহবিস্তারিত…


ছাত্রদল নেতা আবিরকে সংবর্ধনা প্রদান

কামরুল হাসান।। কলারোয়ার কৃতি সন্তান, নবনির্বাচিত ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল এর যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবির হোসেন এর আগমন উপলক্ষে কলারোয়া উপজেলা ,পৌর এবং কলেজ ছাত্রদলের পক্ষ থেকে নিজ উপজেলায় মোটরশোভাযাত্রা সহ সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবারের এ সংবর্ধনায় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা ছাত্রদল এর যুগ্ম আহবায়ক আকিফুর রহমান আকিব, যুগ্ম আহবায়ক শেখ রাব্বি হাসান, পৌর ছাত্রদলের আহব্বায়ক শুভ রাসেল, সদস্য সচিব জিএম সোহেল , পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামিমুর রহমান দোয়েল, কলারোয়া সরকারি কলেজ ছাত্রদল এর সাধারণ সম্পাদক অংকুর রহমান, আমানুল্লাহ কলেজের সভাপতি মুন্নাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ্য, মো.আবিরবিস্তারিত…