hannansb

 

চট্টগ্রামে কোটি টাকার ভারতীয় সিগারেট জব্দ, গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক :: ট্টগ্রামের হাটহাজারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৬ হাজার ৩৮০ কার্টন ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক এক কোটি টাকা। এ সময় একটি পিকআপসহ দুইজনকে গ্রেফতার করা হয়। আজ রবিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আমান বাজার এলাকায় চট্টগ্রামগামী আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়। অভিযানে ৬৩ হাজার ৮০০ প্যাকেট (৬৩৮০ কার্টন) ওরিস ও মন্ড ব্র্যান্ডের ভারতীয় সিগারেট জব্দ করা হয়। গ্রেপ্তারা হলেন মো. শওকত আকবর (৩৪) ও পিকআপ চালক মো. বাদশা (২৬)। তারা দুজনই রাঙ্গামাটি জেলার কোতোয়ালির বাসিন্দা।বিস্তারিত…


আশাশুনিতে যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।সাতক্ষীরার আশাশুনিতে যুবকদের সম্মানে”রোজার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক”আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২টায় আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে উপজেলা যুব বিভাগের আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়ন সভাপতি ডাঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী সাইফুল্লাহ আমিনের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন-সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েব আমীর মাওঃ নুরুল আফছার মোর্তাজা,সহ-সেক্রেটারী ও উপজেলা যুব বিভাগের সভাপতি ডাঃ রোকনুজ্জামান,অফিস সম্পাদক মাওঃ রুহুল কুদ্দুুস,আশাশুনি প্রেসক্লাবেরবিস্তারিত…


কালিগঞ্জে জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্ট সম্মেলন অনুষ্ঠিত

কালিগঞ্জ প্রতিনিধি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। ঠিক কবে, কখন নির্বাচন হবে তা নিয়ে ধোয়াশা থাকলেও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে, সাতক্ষীরা-৪ (সংসদীয় আসন-১০৮) আসনের ভোট কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্ট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১০ টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়ার রংধনু কমিউনিটি সেন্টারে সাতক্ষীরা-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে সংসদীয় আসনটির সকল ভোট কেন্দ্র পরিচালক ও প্রধান পোলিং এজেন্টদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতেবিস্তারিত…


ফিলিস্তিনিদের স্বাধীনতা ও নিরাপত্তা চাই

ইসরাইলের গণহত্যার প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জন্য বিক্ষোভ ও সংহতি সমাবেশ

নিজস্ব সংবাদদাতা :: ইসরাইল কর্তৃক মুসলিম জনগোষ্ঠী অধ্যুষিত ফিলিস্তিনের গাজার উপরে নির্মমভাবে বোমা নিক্ষেপ, নারী ও শিশু হত্যা সহ নিষ্ঠুর গণহত্যার প্রতিবাদে ঝাউডাঙ্গা ইয়াং মুসলিম জেনারেশন ও তৌহিদী জনতার আয়োজনে আজ শুক্রবার এক সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। উক্ত সমাবেশে আপামর জনসাধারণকে উপস্থিত থাকার জন্য ইয়াং মুসলিম জেনারেশনের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে। উক্ত বিক্ষোভ মিছিল ঝাউডাঙ্গা বলফিল্ড জামে মসজিদ থেকে জুম্মার নামাজ শেষে শুরু হবে এবং ঝাউডাঙ্গা বাজার প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করবে। সমগ্র অনুষ্ঠানে আপনি বিশেষভাবে আমন্ত্রিত। আশা করব ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতাবিস্তারিত…


কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয় এডহক কমিটির সভাপতি হলেন ফারুক

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন জি এম আল ফারুক। আশাশুনি প্রেসক্লাবের সভাপতি, উপজেলা জিয়া পরিষদের সেক্রেটারী ও মানবাধিকার উন্নয়ন কমিশন এর উপজেলা সভাপতি জি.এম আল ফারুককে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধান মালা ২০২৪ এর প্রবিধান ৬৪ এর উপ—প্রবিধান (১) এর অধীনে সভাপতি হিসাবে মনোমোদন দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত ২৯/০৩/২০২৫ তারিখের এক পত্রে জিএম আল ফারুককেবিস্তারিত…


আশাশুনিতে পলিথিন ও প্লাস্টিক প্রতিরোধে জেলেদের কর্মশালা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলেদেরকে নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। রূন্তরের সুন্দর বন প্রকল্পের আয়োজনে ৪০ জন জেলেসহ ইয়ুথ ফোরামের সদস্যদের অংশ গ্রহনে কর্মশালায় সভাপতিত্ব করেন, জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বন কর্মকর্তা মোঃ রিজাউল করিম। কর্মশালায় অন্যদের মধ্যে আলোচনা করেন, ইয়ুথ ফর সুন্দরবনের আহবায়ক কর্ণ বিশ্বাস কেডি, আব্দুল্লাহ আল মাসুদ ও পবিত্র সরকার। প্রকল্পেরবিস্তারিত…


কলারোয়ায় ঠিকাদার কল্যাণ সমিতির অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল

কামরুল হাসান।। কলারোয়া উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির অফিস উন্মোচন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) বিকেলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের দ্বিতীয় তলায় সংগঠনটির অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইমরান খান, সংগঠনটির উপদেষ্টা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্যা, শেখ শরিফুজ্জামান তুহিন, শেখ আব্দুল কাদের বাচচু ও শেখ তামিম আজাদ মেরিন। ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক শেখ ফরহাদ হোসেন তপুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী মিনাজ উদ্দীন, এমএ রব শাহিন, রমজান আহমেদ, মহিদুর রহমান মহিদ, মীর রফিক, জিয়াউরবিস্তারিত…


আশাশুনি কলেজের নবাগত অধ্যক্ষের সাথে ছাত্রশিবির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। সাতক্ষীরার আশাশুনি সরকারী কলেজের নবাগত অধ‌্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও নববর্ষের প্রকাশনী উপহার দিয়েছেন আশাশুনি উপজেলা শাখা ও কলেজ শাখা ইসলামী ছাত্রশিবির নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৮ মার্চ) সকালে অধ্যক্ষের কার্যালয়ে এ সাক্ষাৎ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ইসলামী ছাত্র শিবিরের অর্থ সম্পাদক মোঃ নাহিদ হাসান,উপজেলা পশ্চিম থানা শাখার সভাপতি ইয়াছিন আরাফাত,কলেজ সম্পাদক মোঃ ওমর ফারুক,কলেজ সভাপতি মইনুল ইসলাম,সেক্রেটারী সংগ্রাম হোসেন,সেক্রেটারিয়েট নাঈম হোসেন ও ফোরকান আহমেদ। ছাত্রশিবির নেতৃবৃন্দ নবগত অধ্যক্ষকে কলেজের সার্বিক পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।বিস্তারিত…


আশাশুনিতে ডাক্তারদের সম্মানে ভিলেজ ডাক্তার ফাউন্ডেশনের ইফতার মাহফিল

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। সাতক্ষীরার আশাশুনিতে ডাক্তারদের সম্মানে (ভি ডি এফ) ভিলেজ ডাক্তার ফাউন্ডেশনের উদ্যোগে”রোজার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক”আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে আশাশুনি উপজেলা পেশাজীবী সংগঠনের আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি ডাঃ আবু জাহামের সভাপতিত্বে ও সেক্রেটারী ডাঃ রওনাকুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন-সাতক্ষীরা জেলা ভিলেজ ডাক্তার ফাউন্ডেশনের সভাপতি ডাঃ আফতাবুজ্জামান। প্রধান আলোচক ছিলেন উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ভিলেজ ডাক্তার ফাউন্ডেশনের সেক্রেটারী ডাঃ আবু কওছার,উপজেলা জামায়াতেরবিস্তারিত…


যশোরে ইঞ্জিন ভ্যান ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত 

যশোর প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় ব্যাটারি চালিত ইঞ্জিন ভ্যান ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ২ জন৷ নিহত ৩ জনের মধ্যে একজন শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছেন৷ বুধবার (১৯ মার্চ) ভোর সাড়ে ৬ টার দিকে ঝিকরগাছা উপজেলার নবীবনগরে এ দৃর্ঘটনা ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন, গদখালি গ্রামের জহুর আলীর স্ত্রী নাজমা খাতুন (৫০), বামন আলী গ্রামের হাসান ইকবালের মেয়ে রত্না খাতুন (১২), সৈয়দ পাড়া গ্রামের জামাল সরদারের ছেলে মোহাম্মদ বাবলু (৫৫)। এ ঘটনায় আহত অপর দুজন বামন আলী গ্রামের এরশাদ আলীর ছেলে হাসানবিস্তারিত…