পোস্ট অফিস মোড় হতে পুরাতন সাতক্ষীরা হাটখোলা মোড় পর্যন্ত কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরাবাসীর বহুকাঙ্খিত সাতক্ষীরা পৌরসভার পোস্ট অফিস মোড় হতে পুরাতন সাতক্ষীরা হাটখোলা মোড় রাস্তা সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় শহরের পোস্ট অফিস মোড়ে সিআরআইএম প্রকল্পের আওতায় জার্মানি কেএফ ডব্লিউ এর অর্থায়নে সাতক্ষীরা পৌরসভার বাস্তবায়নে দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরা উপপরিচালক মাশরুবা ফেরদৌস।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতী, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, জেলা কৃষক দলের আহসানুল কাদির স্বপন, স্বেচ্ছাসেবক দলের মোঃ আব্দুল সেলিম, সাতক্ষীরা পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. লিয়াকত আলী, জার্মানি কেএফ ডব্লিউ এর প্রজেক্ট কনসালটেন্ট প্রকৌশলী মিরাজ আহম্মেদ, সহকারী প্রকৌশলী পীযুষ মল্লিক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাতক্ষীরা পৌরসভার উপসহকারি প্রকৌশলী সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, মোহব্বাত হোসাইন, বিএনপি নেতা ইয়াছিন আলী ও ঠিকাদার প্রতিনিধি শিহাবুজ্জামান প্রমুখ।
সিআরআইএম প্রকল্পের আওতায় ৩ কোটি টাকা ব্যয়ে জার্মানি কেএফ ডব্লিউ এর অর্থায়নে সাতক্ষীরা পোস্ট অফিস মোড় হতে পুরাতন সাতক্ষীরা হাটখোলা মোড় পর্যন্ত ১৮১৫ মিটার কার্পেটিং রাস্তা নির্মাণ করা হচ্ছে। নির্মাণ কাজ উদ্বোধনকালে সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষ ও জার্মানি কেএফ ডব্লিউ প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






সম্পর্কিত সংবাদ

  • টিয়োবওয়েল স্থাপনের মাধ্যমে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছে সাউন্ড
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬
  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
  • (Untitled)
  • বিদ্যুতের ভূতুড়ে বিল আদায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • ঝাউডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি করে শ্রমিক কার্ড যাচাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করা সিদ্ধান্ত
  • সাতক্ষীরা ল কলেজের অভাবনীয় সাফল্য