hannansb
আশাশুনিতে দরিদ্র,অসহায়,দুস্থ ও ইয়াতিমদের মাঝে জামায়াতের খাবার বিতরণ
এস,এম মোস্তাফিজুর রহমান।। সাতক্ষীরার আশাশুনিতে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে দরিদ্র,অসহায়, দুস্থ ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার,(৪ জুলাই) দুপুরে আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামী আশাশুনি সদরের আলহাজ্ব ফজলুর রহমান হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে এ খাবার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান,সেক্রেটারী মাওঃ আনওয়ারুল হক,সহ-সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামানে,অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস,বাইতুলমাল সেক্রেটারী মাওঃ শহিদুল ইসলাম,সদর ইউনিয়ন সেক্রেটারী মাওঃ আব্দুল হাই,সাবেক মেম্বর ইয়াকুব আলী সানা,হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মফিজুল ইসলাম,আই বি ডব্লিউ এফ এর অর্থ সম্পাদক ইয়াছিন আরাফাত,সাবেক ছাত্র শিবির নেতা শেখবিস্তারিত…
বেনাপোল বন্দরে সাইবেরিয়ার ভিসা লাগানো ২০টি বাংলাদেশী পাসপোর্টসহ ভারতীয় ট্রাক চালক আটক
বেনাপোল প্রতিনিধি : ভারত থেকে ট্রাক ড্রাইভারের মাধ্যেমে আসা ২০ টি বাংলাদেশী পাসপোর্ট জব্দ করেছে স্থল বন্দর বেনাপোলের নিরাপত্তা কর্মীরা। বৃহস্পতিবার রাত ১১টার সময় ভারত থেকে ডাব্লিউ বি-২৫ এফ ৪৩১০ নং ট্রাকটি বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে প্রবেশ করলে চালক বোচারাম প্রামানিক এর ব্যাগ তল্লাশী করে ২০ টি বাংলাদেশী পাসপোর্ট পাওয়া যায়। যার প্রত্যেকটি পাসপোর্টে সাইবেরিয়ার ভিসা লাগানো রয়েছে। ভারতীয় ট্রাক চালক বোচারাম প্রামাণিক ভারতের উত্তর ২৪ পরগঁনা জেলার বনগাঁও থানার কালোপুর বেলের মাঠ গ্রামের গোষ্ঠ প্রামানিকের ছেলে। বেনাপোল স্থল বন্দরের নিরাপত্তায় আনসার কমান্ডার হেলাল উদ্দিন জানান, তাদের কাছে খবরবিস্তারিত…
পাইকগাছায় রাস্তা পাকা করণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছায় লতা ইউনিয়নের কাঠামারী বাজার হইতে উত্তর অভিমুখে চলমান রাস্তা পাকা করণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে এলাকাবাসীর আয়োজনে কাঠামারী বাজারে জাতীয় নাগরিক পার্টী পাইকগাছা উপজেলার যুগ্ম-সমন্বয়ক মিজবাহ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইমরান সরদার, উপজেলা জাতীয় নাগরিক পার্টীর প্রধান সমন্বয়ক হাফিজ বিন তারিক, পবিত্র সরকার, উত্তম মন্ডল, মোঃ মজিদ গাজী, তরিকুল ইসলাম। এসময় বক্তারা বলেন, বিগত ২০২৩ সালে অনৈতিক কার্মকান্ডের দায়ে লতা ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা কাজল কান্তি বিশ্বাস সাময়িক বরখাস্ত থাকেন। সেই সময় লতার ৫নং ওয়ার্ডবিস্তারিত…
ফিংড়ী বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী, ধুলিহার ও ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জুলাই) বিকালে ফিংড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট নুরুল ইসলাম,সদস্য সচিব নূরি আলম সিদ্দিকী, সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ আকবর আলী, প্রভাষক আনারুল ইসলাম, এ এম হাসান, ইসমাইল হোসেন, নাজমুল হোসেন। সভায় বক্তারা বলেন, শহিদ জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্যে অক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। দেশ জাতি রক্ষা করতে হলেবিস্তারিত…
কলারোয়ায় ঔষুধ ফার্মেসীতে টাস্কফোর্স এর অভিযান।। ৩০ হাজার টাকা জরিমানা
কামরুল হাসান।। কলারোয়া বাজারে ঔষুধ ফার্মেসীতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে বিজিবি। অভিযানে মেসার্স রাসেল ফার্মেসীর সত্ত্বাধিকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুরে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক বিএ-৬৩৮০ লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় কলারোয়া পৌর সদরের বিভিন্ন ফার্মেসীতে বিজিবি, ঔষধ প্রশাসন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে একটি টাস্কর্ফোস অভিযান পরিচালনা করে। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বর্ণিত এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ বিক্রয় করছে, যা সেবনে মানুষ অসুস্থ্য এবং মৃত্যু পর্যন্তবিস্তারিত…
কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
হাসান।। কলারোয়া উপজেলার চন্দনপুর গ্রামের মৃত সামছুর রহমানের ছেলে মো. হায়দার আলী বুলবুল (৩০ জুন) সোমবার দুপুরে কলারোয়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামের আজগার আলী তার বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছেন। তিনি বলেন, গত ২৪ জুন তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ সংবাদ প্রচার করে-তারই প্রতিবাদ স্বরুপ এই সংবাদ সম্মেলন। এসময় হায়দার আলী বলেন, একাধিক মামলার আসামি আজগার আলী গত ১৯ জুন সন্ধ্যার সময় ফেন্সিডিলের একটি চালান গয়ড়া বাজার অতিক্রম করানোর লক্ষ্যে আগে থেকেবিস্তারিত…
কলারোয়ায় ধানদিয়ায় ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ করেন—সাবেক এমপি হাবিব
কামরুল হাসান।। কলারোয়ার ধানদিয়া রয়েল যুব সংঘের আয়োজনে ৮ দলীয় নক আউট ফুলবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ধানদিয়া ইউনাইটেড হাইস্কুল ফুটবল মাঠে এ খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে কলারোয়ার সরসকাটি ফুটবল একাদশ ও সাতক্ষীরা সদরের মুকন্দপুর ফুটবল একাদশ। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। খেলাটি প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের দুই মিনিট থাকতে সরসকাটি ফুটবল একাদশ একটি গোল করে তাদের দলকে জয়ের বন্দরে পৌছে দেয়। নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় সরসকাটি ফুটবল একাদশ ১-০বিস্তারিত…
কলারোয়ায় কলেজ শিক্ষক সমাবেশে সাবেক এমপি হাবিব
শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় পাশে আছি থাকবো
……….. শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় পাশে আছি থাকবো কামরুল হাসান।। বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, শিক্ষকতা একটি মহান পেশা। শিক্ষকের মর্যাদা আমরা অক্ষুণ্ন রাখতে চাই। আমরা চাই বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের চাকরির জাতীয়করণ করা হোক। তাঁদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সব সময় পাশে ছিলাম, আছি, থাকবো। শিক্ষাঙ্গনে সুষ্ঠু শিক্ষার পরিবেশ ও সর্বক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। সকল মত- পথকে পেছনে ফেলে শিক্ষকদের কেবলমাত্র শিক্ষক হিসেবে শিক্ষাদান করা উচিত বলে অভিমত ব্যক্ত করেন হাবিবুল ইসলাম হাবিব। শনিবার (২৮ জুন) দুপুরে কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজবিস্তারিত…
জুলাই অপরাধী-দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ ও বিচার করুন
নিউজ ডেস্ক :: নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, দেশকে-দেশের মানুষকে কষ্টে না রাখে দ্র্ব্যমূল্য কমিয়ে-অপচয় বন্ধ করে অনতিবিলম্বে জুলাই অপরাধী-দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ ও বিচার করুন। জুলাই অপরাধী-দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ এবং বিচারের দাবিতে সংবাদ সম্মেলনে তিনি উপরোক্ত কথা বলেন। ২৭ জুন বেলা ১১ টায় ২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসময় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার গাজী মনছুর, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, যুগ্ম মহাসচিব মনির জামান, সদস্য হরিদাস সরকার, আফতাব মন্ডল প্রমুখ। মোমিন মেহেদী এসময় আরো বলেন, নির্মম হলেও সত্য গত ১১বিস্তারিত…
বিএনপি’র লিফলেট বিতরণ করলেন মেয়র আক্তারুল ইসলাম
এম এ আজিজ নিজস্ব প্রতিনিধিঃ গতকাল ২৭জুন শুক্রবার কলারোয়া উপজেলার জালালাবাদ,বাটরা,ধানদিয়া সহ বিভিন্ন বাজারে, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরন করলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র আক্তারুল ইসলাম। তিনি পথচারীদের মাঝে ও বাজারের বিভিন্ন স্তরের ব্যাবসায়ীদের দোকানে গিয়ে এই লিফলেট বিতরণ করেন। বিএনপির ৩১ দফায় উল্লেখিত প্রান্তিক পর্যায়ে জনগণের মৌলিক অধিকারের পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক মুক্তি লাভের বিভিন্ন উন্নয়নমুখি কর্মপরিকল্পনা সম্পর্কিত আলোকপাত করেন। বিভিন্ন ব্যাবসায়ী ও পথচারীরা তার এই প্রচারণাকে স্বাগত জানান। তারা আশাবিস্তারিত…


