কয়রায় জুলাই গনঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গনঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ উপলক্ষে  আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় এতে আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, সাংবাদিক কামাল হোসেন, ছাত্র অধিকার পরিষদের মোঃ বিল্লাল হোসেন, কয়রা উপজেলা গন অধিকার পরিষদের সভাপতি মোঃ ইয়াছিন আলী, শিক্ষার্থী মোঃ শাহ আলম প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সুশিল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন হালহেরা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আয়ুব আলী।





সম্পর্কিত সংবাদ

  • ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন
  • নদী ভাঙন আতঙ্কে সাতক্ষীরার দৃষ্টিনন্দন আখড়াখোলা বাজার জামে মসজিদ: দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবী এলাকাবাসীর
  • ঝাউডাঙ্গায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • দেশজুড়ে আজ পালিত হচ্ছে পবিত্র শবে কদর
  • শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও ইভটিজিং প্রতিরোধে মাউশির নির্দেশনা
  • অস্কারে সেরা অভিনেতা জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
  • “রমজানের শিক্ষা বাস্তবায়নে সাম্য ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হবে” – কলারোয়ায় এমপি ইজ্জত উল্লাহ
  • সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে