কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালিত

কামরুল হাসান।। কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে ৩৬ জুলাই গণ অভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) সকাল ১০ টায় “বুকের মাঝে দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার হলরুমে জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং কামিল তাফসীর বিভাগে পাঠদানের অনুমতি পাওয়ায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও দুদুকের পরিচালক ড.খান মীজানুল ইসলাম সেলিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের দুঃশাসন, দুর্নীতি, গুম, খুন, ভোটাধিকার হরণের বিরুদ্ধে তরুণ প্রজন্মের ক্ষোভের চূড়ান্ত প্রকাশ। এর মূল লক্ষ্য ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ক্ষমতায়ন এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা। প্রধান আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহা. ইজ্জত উল্লাহ। অনুষ্ঠানে প্রধান মেহমান কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব শারীরিকভাবে অসুস্থ থাকায় উপস্থিত না হতে পেরে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, প্রফেসর আব্দুল মজিদ, প্রফেসর আবু বকর সিদ্দিক, কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক অধ্যক্ষ আবুবকর সিদ্দিক, আলিয়া কামিল মাদ্রাসা অবসর প্রাপ্ত সাবেক শিক্ষক মাওলানা ওমর আলী, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামারুজ্জামান, পৌর জামায়াতের আমীর সহকারী অধ্যাপক ইউনুস আলি বাবু, গভর্নিং বডির দাতা সদস্য ইয়াছিন আলী, সদস্য ডা.?মো. জাফর উল্যাহ। জুলাই শহিদ ছাত্র-ছাত্রীদের স্মরণে দোয়া পরিচালনা করেন কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী। আলোচনা শেষে জুলাইয়ের তাৎপর্য তুলে ধরে শহীদ মুগ্ধ স্মৃতিচারণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক মহিদুর ইসলাম। এর আগে কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে একটি বিশাল র‍্যালি মাদ্রাসা থেকে বের হয়ে কলারোয়া পৌর শহর প্রদক্ষিণ করে যাত্রাবিন্দুতে এসে মিলিত হয়।



« (পূর্ববর্তী সংবাদ)



সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  • কলারোয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত
  • কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
  • কলারোয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন
  • কলারোয়ায় সাপের কামড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
  • কলারোয়ায় পৃথক দুই মাদরাসা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন ইজ্জত উল্লাহ, এমপি
  • বেত্রবতী হাইস্কুলে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে ইউএনও এঁর মতবিনিময়