hannansb
আশাশুনিতে জুলাই শহীদদের স্মৃতি স্মারক স্থাপন স্থান পরিদর্শনে জেলা প্রশাসক
জি এম মুজিবির রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার প্রতাপনগরে জুলাই শহীদদের স্মৃতি স্মারক স্থাপনের লক্ষ্যে স্থান নির্ধারনে স্থান নির্বাচন কল্পে এলাকা পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার সাতক্ষীরা জেলা প্রশাসক মো: মোস্তাক আহস্মেদ এলাকা পরিদর্শনে আসেন। সাতক্ষীরা জেলা প্রশাসকের নেতৃত্বে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক প্রতাপনগরে ২৪ জুলাই শহীদদের স্মৃতি স্মারক স্থাপনের নির্ধারিত জায়গা নির্ধারণের লক্ষ্যে এলাকার কয়েকটি স্থান পরিদর্শন করেন। সবশেষ প্রতাপনগর ইউনাইটেড একাডেমী (মাধ্যমিক বিদ্যালয়ে) পূর্ব পাশে স্মৃতি স্মারক স্থাপনেরবিস্তারিত…
আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতিকে সংবর্ধনা
সাতক্ষীরা সংবাদদাতাঃ সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসার গভর্নিং বডির নতুন এডহক কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। নতুন কমিটিতে সভাপতি পদে সাতক্ষীরা শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি আবু সাইদ বিশ^াস, অভিভাবক সদস্য রবিউল ইসলাম ও সদস্য সচিব প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ রুহুল আমিনকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কর্তৃক মনোনীত হয়েছেন। ৮ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় প্রতিষ্ঠানটির হলরুমে নবগঠিত গভর্নিং বডির সভাপতি ও সম্মানিত সদস্যবৃন্দদের মাদ্রাসা কর্তৃক ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে ও অধ্যাপক মাওলানা আবুল হাসানের সঞ্চালনায় পরিচিতি সভায় প্রধানবিস্তারিত…
সাংবাদিককে যারা শত্রু ভাবে, তারা দেশের শত্রু : মোমিন মেহেদী
নতুন ধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, সাংবাদিককে যারা শত্রু ভাবে, তারা দেশের শত্রু। এরা রাজনীতির নামে অপরাজনীতি করতে অতিতের ফ্যাসিস্টদের পথে অগ্রসর হচ্ছে। ‘গণমাধ্যমের টুটি চেপে ধরার রাজনীতি বনাম মব-এর বাংলাদেশ থেকে উত্তরণের পথ’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। ৮ জুলাই বিকেল ৩ টায় ২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনাতনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার প্রমুখ। তিনি এসময় আরো বলেন, দেশেরবিস্তারিত…
যশোরের শার্শায় গণধর্ষণ মামলায় ৭ জনের বিরুদ্ধে মামলা, আটক-১
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় দু’সন্তানের জননীকে (৩৮) গণধর্ষণের অভিযোগে চারজন গ্রাম্য মাতব্বরসহ ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলার মূল আসামি সিরাজুল ইসলামকে (৪৮) সিরাজগঞ্জ থেকে আটক করেছে পুলিশ। সূত্রে জানা যায়, গত ১ জুলাই রাত সাড়ে ৮ টার দিকে শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামে দু’সন্তানের জননী গণধর্ষণের শিকার হন। এ ঘটনায় গ্রাম্য মাতব্বররা সালিশ বৈঠকে বসে ধর্ষণে জড়িত কাশিয়াডাঙ্গা গ্রামের আব্দুল গফুরের ছেলে আমজেদ আলী (৪৮), আক্তারের ছেলে আব্দুল্লাহ (১৭) ও টুকুর ঘর জামাই সিরাজ (৪৮) কে বেদম মারধর করেন। তারা অভিযুক্তদের তিন লাখ টাকা জরিমানা করেন।বিস্তারিত…
সাতক্ষীরায় জুলাই গণহত্যার বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : জুলাই ২০২৪-এ সংঘটিত বর্বর হত্যাযজ্ঞের খুনিদের বিচারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাতক্ষীরা-এর পক্ষ থেকে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৭ জুলাই) বিকালে এই কর্মসূচি উদ্বোধন করা হয়।এই কর্মসূচির মূল লক্ষ্য সাধারণ মানুষের প্রতিবাদী স্বাক্ষর সংগ্রহ ও ফ্যাসিবাদী শক্তিগুলোর হাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা। গণস্বাক্ষর প্রদানকারীর মধ্যে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাবেক আহবায়ক আরাফাত হোসাইন,জেলা যুগ্ম আহবায়ক বিএনপি তাসকিন আহমেদ চিশতি, এনসিপি সাতক্ষীরা জেলা কমিটি যুগ্ম সমন্বয়ক মো: আখতারুজ্জামান,সুহাইল মাহদীন (সাদী), মুখপাত্র মোহিনী তাবাসসুম, যুগ্ম সদস্য সচিব তামীম তাসনীম,যুগ্ম সদস্য সচিববিস্তারিত…
দলীয় নির্দেশনায় গণসংযোগে ব্যাস্ত জেলা বিএনপি নেতা আক্তারুল ইসলাম
এম এ আজিজ নিজস্ব প্রতিনিধিঃ কলারোয়া উপজেলায় বিভিন্ন এলাকায় গণসংযোগে ব্যাস্ত সময় পার করছেন,সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র আক্তারুল ইসলাম। তিনি উপজেলার বিভিন্ন হাট- বাজার,গ্রাম -গঞ্জে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরন করে চলেছেন।এলাকার বিভিন্ন মানুষের প্রশ্নের জবাবে তিনি বলেন, দল যদি দায়িত্ব দেন তাহলে অবশ্যই আগামী সংসদ নির্বাচনে অংশ নিবেন। তিনি আরও বলেন দলীয় নির্দেশনায় দলকে সুসংগঠিত ও শক্তিশালি করার জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি এবং আগামীতেও সবসময় দলের হয়ে কাজ করে যাবো।বিস্তারিত…
পাইকগাছা-কয়রার মানুষের সুচিকিৎসা নিশ্চিত করা হবে —-আমিরুল কাগজী
পাইকগাছা (খুলনা)প্রতিনিধিঃ খুলনা জেলার কয়রা ও পাইকগাছা উপজেলার উপকূলীয় মানুষের বিনামূল্যে চিকিৎসা সুবিধা দেওয়ার উদ্দেশ্য নিয়ে আজ ৬ জুলাই প্রথম দিন কপিলমুনি ইউনিয়নের অসচ্ছল রোগীদের জন্য আগরঘাটা মাধ্যমিক বিদ্যালয়ে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। খুলনা-৬ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর আমিরুল ইসলাম কাগজীর পৃষ্ঠপোষকতায় এই ক্যাম্পে খুলনা মেডিকেল কলেজের বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করেন। মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে আমিরুল ইসলাম কাগজী বলেন, কয়রা পাইকগাছার অসচ্ছল মানুষ যাতে উন্নত চিকিৎসা নিতে পারে সেজন্য উপজেলায় এই ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে বিনামূল্যে রোগীর সেবা দেওয়া হবে। আজবিস্তারিত…
তারেক রহমানকে নিয়ে অপ-প্রচারের প্রতিবাদে কয়রায় বিএনপির প্রতিবাদ সমাবেশ
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ কর্তৃক মিথ্যা অপ-প্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ জুলাই) বিকাল ৪ টায় মহারাজপুর ইউনিয়ন পরিষদের সামনে কয়রা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। প্রতিবাদ সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলাম। খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসানের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, কয়রা উপজেলা বিএনপি নেতা মোঃ শরিফুল আলম, সরদারবিস্তারিত…
আশাশুনির প্রতাপনগরে সরকারি খাস জমিতে অবৈধভাবে দোকান ঘর নির্মাণের অভিযোগ
আশাশুনি প্রতিনিধি।। সাতক্ষীরার আশাশুনিতে সরকারি খাস জমিতে অবৈধভাবে দোকান ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে দোকান ঘর নির্মাণ কাজ বন্ধ ও উন্মুক্ত করতে জেলা প্রশাসক সাতক্ষীরা,উপজেলা নির্বাহী কর্মকর্তা,সহকারি কমিশনার(ভূমি) ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশাশুনি,চেয়ারম্যান ও তহশীলদার প্রতাপনগর বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে। লিখিত অভিযোগে জানা গেছে,উপজেলার প্রতাপনগর ইউনিয়নের মৃত ইউসুফ গাজীর ছেলে মোকছেদ গাজী,মৃত কাশেম গাজীর ছেলে মোস্তফা গাজী ও মৃত শামসুর রহমান গাজীর ছেলে আব্দুর রব গাজী-২০২৪ সালের ডিসেম্বর মাসে প্রতাপনগর কর্মকার বাড়ি চৌরাস্তা মোড়ে সরকারি খাস জমিতে অবৈধভাবে দোকানঘর নির্মাণের চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী ইউএনও মহোদয়কে জানালে,ইউএনওবিস্তারিত…
কলারোয়া সীমান্তে সাড়ে ১৬ লাখ টাকার ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার
কামরুল হাসান।। কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে সাড়ে ১৬ লাখ টাকার ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার (৪ জুলাই) ও বৃহস্পতিবার (৩ জুলাই) কলারোয়া সীমান্তের কাকডাঙ্গা, মাদরা, হিজলদি, চান্দুড়িয়া, সুলতানপুর, তলুইগাছা বিওপি ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে গত দুদিনে ভারতীয় এ ওষুধ ও শাড়ি উদ্ধার করেন। শুক্রবার ও বৃহস্পতিবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) পৃথক প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শুক্রবার কাকডাঙ্গা বিওপির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে কলারোয়া সীমান্তের কেঁড়াগাছি ও গাড়াখালি থেকে ৫ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ওষুধ ওবিস্তারিত…


