hannansb

 

কুড়িকাহুনিয়া-শ্রীপুরে ভিটেমাটি ফেরাতে নদী খনন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ উপকূলবাসীর দাবি

এস.এম.মোস্তাফিজুর রহমান,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি।।ঘূর্ণিঝড় আম্পানের ভয়াল তাণ্ডবে বিধ্বস্ত সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া ক্লোজার,শ্রীপুর ও কপোতাক্ষ নদ-তীরবর্তী জনপদের হাজারো মানুষের কান্না যেন আজও থামেনি। ছয় বছর পেরিয়ে গেলেও নদীভাঙনে বিলীন হওয়া বসতভিটা,কৃষিজমি ও জীবিকার ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। স্থায়ী পুনর্বাসন ও নদী রক্ষায় কার্যকর উদ্যোগের অভাবে হতাশা আর অনিশ্চয়তায় দিন কাটছে উপকূলবাসীর। স্থানীয়দের অভিযোগ,আম্পানের পর কুড়িকাহুনিয়া ক্লোজারের অভ্যন্তরে সৃষ্টি হওয়া বিশাল গর্ত ও ভাঙন রোধে কপোতাক্ষ নদ থেকে ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলন করে ক্ষতিগ্রস্ত এলাকা ভরাটের একটি পরিকল্পনা নেওয়া হয়েছিল। ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর ও বর্তমান ইউপিবিস্তারিত…


সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকালে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির হলরুমে জেলা সাহিত্য পরিষদ সাতক্ষীরার আয়োজনে জেলা সাহিত্য পরিষদের সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মোঃ শহীদুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা প্রমূখ। অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রাবন্ধিক ও গবেষক প্রফেসর আব্দুল হামিদ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু প্রমূখ। এসময় অন্যান্যদেরবিস্তারিত…


আশাশুনিতে ২৫ ব্যক্তির হাতে ২ লক্ষ ৫০ টাকার চেক তুলে দিলেন এমপি মুহাদ্দিস রবিউল বাশার

এস.এম.মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।সাতক্ষীরার আশাশুনি উপজেলায় দুঃস্থ,অসহায়,অসুস্থ,প্রতিবন্ধী ও গৃহহীন মানুষের পাশে দাঁড়াতে ২৫ জন উপকারভোগীর মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। উপজেলার ১১টি ইউনিয়নের নির্বাচিত উপকারভোগীরা এ কর্মসূচির আওতায় জনপ্রতি ১০ হাজার টাকা করে অনুদান গ্রহণ করেন। সোমবার (২০ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ,সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং আশাশুনি উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুণ্ডু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।বিস্তারিত…


প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

খুলনা, ১৭ই জুলাই ২০২৬: বিশিষ্ট প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরীতে একটি স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘ওস্তাদ আব্দুল মালেক চিশতী সঙ্গীত একাডেমি’র উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য পরিষদের সভাপতি এবং প্রয়াত ওস্তাদের প্রাক্তন ছাত্র অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওস্তাদ আব্দুল মালেক চিশতী সঙ্গীত একাডেমির সভাপতি কামাল হাসান। বিকেল ৫:৩০ মিনিটে আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। এতে বক্তারা ওস্তাদ আব্দুল মালেক চিশতীর সঙ্গীতময় জীবন ও অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। বিশেষবিস্তারিত…


আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল পরিদর্শনে ইউএনও

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল ও দীর্ঘ ভাঙ্গনে বাঁধটি চরম হুমকীগ্রস্থ হয়ে পড়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহন না করা হলে যেকোন মুহুর্তে বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার (১৭ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু ও পানি উন্নয়ন বোর্ডের এসও আঃ আলিম ভাঙ্গনস্থান পরিদর্শন করেছেন। নদীটিতে দীর্ঘকাল নওয়াপাড়া অংশে ভাঙ্গন চলে আসছিল। ভাঙতে ভাঙতে নওয়াপাড়া গ্রামের অসংখ্য ঘরবাড়ি, জমি নদী গর্ভে বিধ্বস্থ হয়েছে। ফলে এপারের জমি অপর পাড়ে গিয়ে উঠেছে। নদী খননের সময়বিস্তারিত…


সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ ও কাঁকড়া ধরার অপরাধে ২ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে ৪৫০ কেজি কাঁকড়া, ১৫০ কেজি সাদা মাছ, ৩ টি নৌকা সহ মাছ ও কাঁকড়া ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) ভোর সাড়ে ৪ টার দিকে বাটলু নদীর মুখ এলাকা হতে তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলে হলেন কয়রা উপজেলার ২নং কয়রা গ্রামের মোজাম ও মাসুম বিল্লাহ। জানা গেছে সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমানের দিকনির্দেশনায় খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃবিস্তারিত…


কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানাবিস্তারিত…


আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের উদ্যোগে বিশাল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে শহরের ঐতিহাসিক শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এই সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিশাল র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ শহীদ আবু সাঈদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারা বলেন, আবু সাঈদের আত্মত্যাগ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার এই রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।উক্ত র‍্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন—পৌর জামায়াতের আমীরবিস্তারিত…


শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮০০ মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ

পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি:: শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে পরিবারের আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮০০ মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ করা হয়। ১৫ জুলাই ২০২৬ তারিখ বিকাল ৩:০০ টায় ৭১নং বুড়িগোয়ালিনী ফরেস্ট প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর সহযোগিতায় ফেইথ ইন এ্যাকশনের আয়োজনে প্রশিক্ষণপ্রাপ্ত ৭২ জন নারী-পুরুষকে এক মাস বয়সী মিশরীয় ফাওমী মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসের সম্প্রসারণ কর্মকর্তা সুদীপ্ত কুমার বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরাবিস্তারিত…


আশাশুনির বাঁশদহা নদীতে এমপির বরাদ্দে কাঠের সেতু নির্মান

জি এম মুজিবুর রহমান, আশাশুনি ( সাতক্ষীরা) ঃ দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বাঁকড়া বোয়ালমারী এলাকায় বাঁশদহা নদীর ওপর কাঠের সেতু নির্মান করা হয়েছে। মাননীয় সংসদ সদস্য হাফেজ রবিউর বাশারের বরাদ্দে নির্মিত এ সেতু চালু হওয়ায় নদী পারাপারে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেয়েছেন কয়েকটি গ্রামের হাজারো মানুষ। স্থানীয় সূত্রে জানাগেছে, বাঁশদহা নদী পারাপারে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষসহ সাধারণ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো। বর্ষা মৌসুমে দুর্ভোগ চরম আকার ধারণ করতো। এতে শিক্ষা, কৃষিকাজ, ব্যবসা-বাণিজ্য ওবিস্তারিত…