hannansb
কয়রা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈ-মাসিক সভা
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ নভেম্বর ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কারিতাসের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ শাহ আলম, উপজেলা প্রকৌশলী আবুল ফজল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শুভ্রমনিয়াম, মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, মোঃ রিয়াছাদবিস্তারিত…
আশাশুনির তেঁতুলিয়া বাজারে কাজী আলাউদ্দীনের নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আশাশুনির কাদাকাটি ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে নির্বাচনী প্রচারনা ও লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ নভেম্ববর) বিকালে উপজেলার তেঁতুলিয়া বাজারে লিফলেট বিতরণ ও পথ সভা করা হয়। প্রথমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। তেঁতুলিয়া বাজারে জাতীয় সংসদের সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাতক্ষীরা-৩ আসনের বিএনপি মনোনীত ধানেরশীষ প্রতিকের প্রার্থী কাজী আলাউদ্দীন লিফলেট বিতরণ করেন। এসময় তিনি ব্যবসায়ী, ক্রেতা সাধারণ ওবিস্তারিত…
কলারোয়ায় মানব পাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে মতবিনিময় সভা
কামরুল হাসান।। কলারোয়ায় ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় মানব পাচার ও অনিমিত অভিবাসন প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলারোয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম। সভায় মানব পাচার প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন এবং পাচারের শিকার শিকার হওয়া ব্যক্তিদের বিশেষ করে নারী শিশুদের সুরক্ষিত করার বিষয়ে আলোচনা করা হয়। সেইসাথে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি বিবেচনায় এনে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণের লক্ষ্যে এই প্রকল্প কাজ করবে বলে জানানো হয়। পাচারের শিকার হওয়া সারভাইবাররা যাতে অর্থনৈতিক ও সামাজিকভাবে ঘুরে দাঁড়াতে পারে সেবিস্তারিত…
বিএনপির প্রার্থী সাবেক এমপি হাবিব
মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই..
কামরুল হাসান।। বিএনপির প্রকাশনা সম্পাদক ও বিএনপির প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, অসাম্প্রদায়িক চেতনায় দেশ বিনির্মাণে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। আমরা সব ধর্মের মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই। ধর্মীয় উৎসবসহ সবধরনের আচার-অনুষ্ঠানে আমরা পাশে থাকতে চাই। সদ্যসমাপ্ত দুর্গাপূজায় সার্বক্ষণিক আপনাদের পাশে থেকে আমরা অনুপ্রেরণা জুগিয়েছি। সবখানে সম্প্রীতি ও সৌহার্দের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে। তালা ও কলারোয়ার সকল পূজামণ্ডপে আপনাদের সাথে নিয়ে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছি। বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আপনাদের সাথে কাজ করে যে ভালোবাসায় আমি সিক্ত হয়েছি, তা কখনো ভুলে যাওয়ার নয়।বিস্তারিত…
না ফেরার দেশে চলে গেলেন আবুল হোসেন মধু
কালিগঞ্জ প্রতিনিধি। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আর পেরে উঠলেন না হাইকোর্ট আইনজীবী সহকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক, বর্তমান ইউনিয়ন বিএনপি’র সহ প্রচার সম্পাদক সর্বদা হাস্যজ্জল চেহারা ও অমায়িক ব্যবহার, পরোপকারী সর্বস্তার মানুষের কাছে ভালো মানুষ হিসেবে সুপরিচিত আবুল হোসেন মধু। গত১৪ নভেম্বর শুক্রবার সকাল ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। তিনি কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর গ্রামের আব্দুল মুহিতের পুত্র । পারিবারিক সূত্রে জানাবিস্তারিত…
আশাশুনিতে ৪২ বছরের বসবাসের জমি থেকে উচ্ছেদে নারকীয়তার প্রতিবাদে সংবাদ সম্মেলন
এস,এম মোস্তাফিজুর রহমান।।সাতক্ষীরার আশাশুনিতে ৪০/৪২ বছরের ভোগদখলীয় খাস জমিতে বসবাসকারীদের উচ্ছেদে নারকীয়তার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে ভুক্তভোগি ভূমিহীন পরিবারের পক্ষ থেকে শুক্রবার বিকালে আশাশুনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। কাদাকাটি ইউনিয়নের রাধাবল্লভপুর চর গ্রামের ৩০/৪০ টি ভূমিহীন পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ৬ জন ভুক্তভোগি। বক্তব্য রাখতে গিয়ে আজিজুল ইসলাম বলেন,নদীর চরে খাস জমিতে আমরা ৩০/৪০ পরিবার ৪০/৪২ বছর বসবাস করে আসছি। আমাদের কারো ১ শতক জমি নেই। ৬/৭ মাস পূর্বে ব্রাহ্মণ তেঁতুলিয়া গ্রামের রইচ উদ্দীন,জহির উদ্দীন,আবু সাইদ,নজরুল ইসলামের নেতৃত্বে তাদের পেটুয়া বাহিনী আমাদের উপর তান্ডব চালায়।বিস্তারিত…
কলারোয়ায় বাড়ি বাড়ি যেয়ে ভোট চাইলেন বিএনপির প্রার্থী সাবেক এমপি হাবিব
কামরুল হাসান।। কলারোয়ায় বাড়ি বাড়ি যেয়ে ভোট চাইলেন বিএনপির প্রার্থী ও বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৬টা থেকে পবিত্র জুম্মা নামাজের পূর্ব পর্যন্ত প্রায় টানা সাত ঘন্টা তিনি কলারোয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাড়ি বাড়ি যেয়ে ধানের শীষে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান। ঘরের ছেলে হিসেবে পৌরবাসীর কাছে তিনি সকল সময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। গ্রামবাসীদের সাথে নানা স্থানে মতবিনিময়কালে তিনি বলেন, মানুষ দীর্ঘদিন ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। বিএনপি মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার লড়াই করে গেছে। আজ সময় এসেছে সঠিকবিস্তারিত…
সারাদেশে আওয়ামী নাশকতার বিরুদ্ধে সাতক্ষীরায় এনসিপির অবস্থান কর্মসূচি পালিত
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে ফ্যাসিস্ট লীগ কর্তৃক আগুন এবং সারাদেশে আওয়ামী নাশকতার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি সাতক্ষীরা জেলা শাখা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় শহরের আল-বারাকা শপিং সেন্টারের সামনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলার প্রধান সমন্বয়ক মোঃ কামরুজ্জামান বুলুর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন এনসিপি জেলা সার্চ কমিটির সদস্য মো. আব্দুল্লাহ ও এনসি পির প্রতিনিধি পলাশ হোসেন প্রমুখ। এ সময় অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ফ্যাসিস্ট লীগ কোন অগ্নি সন্ত্রাস আমরা মেনে নেব না। আমরা সব সময় রাজপথে থেকে ফ্যাসিস্ট লীগের সমস্ত ষড়যন্ত্র মোকাবেলাবিস্তারিত…
চাম্পাফুল ১ নং ওয়ার্ডে জামায়াত প্রার্থী রবিউল বাশারের নির্বাচনী অফিস উদ্বোধন
এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনির সীমান্তবর্তী চাম্পাফুল ১ নং ওয়ার্ডে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার(১৩ নভেম্বর) বিকাল ৪ঃ০০ টায় সোদকনা পালির মাথায় এ অফিস উদ্বোধন করা হয়। ওয়ার্ড সভাপতি ওসমান গনির সভাপতিত্বে অফিস উদ্বোধন করেন সাতক্ষীরা-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। ইউনিয়ন সহ সেক্রেটারি আনিসুর রহমানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কার সিদ্দিক,কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী,জেলা শ্রমিক কল্যাণবিস্তারিত…
কলারোয়ায় সাবেক এমপি হাবিব
আপনাদের ভালোবাসায় ধানের শীষ আবারও বিজয়ী হবে —
কামরুল হাসান।। কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও বিএনপির প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, আপনাদের ভালোবাসায় ধানের শীষ আবারও বিজয়ী হবে, ইনশাআল্লাহ। দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি মানুষের পাশে থেকে আন্দোলন সংগ্রাম করেছে, করছে। মানুষের নায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি সামিল থেকেছে। বুধবার (১২ নভেম্বর) বিকেলে কলারোয়ার সীমান্তবর্তী কেঁড়াগাছি ১নং ওয়ার্ড মহিলা দল আয়োজিত কেঁড়াগাছি মাধ্যমিক বিদ্যালয় ফুটবল ময়দানে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব আরো বলেন, কেঁড়াগাছি ইউনিয়নের সার্বিক উন্নয়নে আমি ব্যাপক কাজবিস্তারিত…


