hannansb

 

সাতক্ষীরার ভোমরায় আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থার কর্মী সমাবেশ

নিজস্ব প্রতিনিধি : আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থা (সিইএইচআরএএল) কর্মী সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকালে সাতক্ষীরা সদরের ভোমরা বর্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থা সাতক্ষীরা সদর উপজেলা কমিটির আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থা জেলা শাখার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ধ্রুব গোপাল দাসের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষেরবিস্তারিত…


দরগাহপুরে এমপি প্রার্থী রবিউল বাশারের নির্বাচনী প্রচারনা,শোডাউন ও পথসভা

এস,এম মোস্তাফিজুর রহমান।।সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি)আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী,কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে নির্বাচনী মোটরসাইকেল শোডাউন ও পথসভা করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকাল ৩ টায় উপজেলার দরগাহপুর ইউনিয়নের শ্রীধরপুর থেকে শত শত মোটর সাইকেল নিয়ে শোডাউনটি শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে খরিয়াটি গিয়ে শেষ হয়। দাঁড়িপাল্লা,দাঁড়িপাল্লা শ্লোগানে মুখরিত শোডাউনটি যাওয়ার পথে রাস্তার দুই ধার দিয়ে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ,হিন্দু-মুসলিম দাঁড়িপাল্লার প্রার্থীকে হাত নেড়ে স্বাগত জানায়। সকাল ১১টায় দরগাহপুরে শত শত মহিলার উপস্থিতিতে বিশাল মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। ইউনিয়নবিস্তারিত…


আশাশুনি মডেল মসজিদে নামাজের উদ্বোধন করলেন মুহাদ্দিস রবিউল বাশার

এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনির ঐতিহ্যবাহী মডেল মসজিদে জুম্মার নামাজ আদায়ের মধ্যদিয়ে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) জুম্মার নামাজে ইমামতির মাধ্যমে মসজিদে নামাজ আদায়ের উদ্বোধন করেন,প্রখ্যাত শিক্ষাবিদ ও আলেমে দ্বীন সাতক্ষীরা-৩(কালিগঞ্জ-আশাশুনি)আসনের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ মুফতি মুহাদ্দিস মাওঃ রবিউল বাশার। ইসলামিক ফাউন্ডেশনের আশাশুনি উপজেলা ফিল্ড সুপার ভাইজার মাওঃ আছাদুল্লাহর সঞ্চালনায় খুৎবা পূর্ব আলোচনায় অংশ নেন,সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম পিপিএম(বার),মুহাদ্দিস রবিউল বাশার,জামায়াত নেতা এড.আঃ সোবহান মুকুল,মাওঃ নূরুল আফছার মোর্তাজা,উপাধ্যক্ষ আঃ সবুর ও মাওঃ আবু বক্কর ছিদ্দিক। নামাজে ইমামতি করেন ১নং শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক।বিস্তারিত…


কলারোয়ায় তারুণ্যের সমাবেশ সফলে একাধিক প্রস্তুতিসভা

কামরুল হাসান।। কলারোয়ায় তারুণ্যের সমাবেশ সফল করতে একাধিক ইউনিয়নে বিএনপি ও যুবদলের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৪ নভেম্বর কলারোয়া ফুটবল মযদানে অনুষ্ঠেয় তারুণ্যের সমাবেশ সফল করতে বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত কুশাডাঙ্গা, দেয়াড়া ও যুগিখালি ইউনিয়ন বিএনপি ও যুবদল আয়োজিত এ সকল অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদি হাসান রাজু, রুহুল আমিন খোকন, ইউনিয়ন বিএনপির নেতা সহকারী অধ্যাপক শাহাদাৎ হোসেন, ফজলুর রহমান মোল্লা, সহকারী অধ্যাপক আব্দুল জব্বার, প্রভাষক সালাহউদ্দিন পারভেজ, মাস্টার আব্দুল আলিম, আনিছুর রহমান,বিস্তারিত…


সাতক্ষীরা জেলার সুধীজনদের সাথে নবাগত জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার এঁর মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলার সুধীজনদের সাথে নবাগত জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার এঁর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার এঁর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী মাহফুজুর রহমান, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি আজিজুর রহমান, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধবিস্তারিত…


কয়রায় ইকোসিস্টেম পুনরুদ্ধারে যুব কর্মশালা ও খাল পরিছন্ন কার্যক্রম

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় ইকোসিস্টেম কার্যক্রম পুনরুদ্ধার বিষয়ে যুব কর্মশালা ও খাল পরিছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১০ টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্লু-ইকোনমি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্প ও কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেকের আয়োজনে ও অক্সফ্যাম ইন বাংলাদেশের এবং অস্ট্রোলিয়ান এইডের সহযোগীতায় এই যুব কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মশালায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, জীববৈচিত্র্য রক্ষা, নদী-খাল ব্যবস্থাপনা এবং টেকসই পরিবেশ গঠনে তরুণদের ভূমিকা বিষয়ে আলোচনা করা হয়। এসময় বক্তারা বলেন, উপকূলের জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে যুব সমাজকে সম্পৃক্ত করতে না পারলে ভবিষ্যত প্রজন্ম হুমকির মুখে পড়বে।বিস্তারিত…


স্বল্প আয়ের মানুষের মাঝে মশারি ও কর্মসংস্থান সামগ্রী বিতরণ — ডা. এস এম খালিদুজ্জামানের মানবিক উদ্যোগ

নিউজ ডেক্সঃ ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত জননন্দিত নেতা ডা. এস এম খালিদুজ্জামান-এর সৌজন্যে আজ বিকাল ৩:০০টায় সাততলা বালুর মাঠে এক ব্যতিক্রমধর্মী সমাজকল্যাণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বল্প আয়ের মানুষের মাঝে ১২০০টি মশারি, ১০টি ভ্যান ও বিভিন্ন ব্যবসায়িক সামগ্রী বিতরণ করা হয়, যা তাদের মৌলিক চাহিদা পূরণ ও কর্মসংস্থানে সহায়ক ভূমিকা রাখবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক ও জনদরদী নেতা ডা. এস এম খালিদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও বনানী থানা আমীর জনাব মিজানুর রহমান খান এবং সঞ্চালনায় ছিলেন বনানী থানাবিস্তারিত…


ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছে শিশুসহ ৩০ বাংলাদেশী কিশোর-কিশোরী

বেনাপোল প্রতিনিধি : অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর দু’দেশের সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন শিশুসহ ৩০ জন বাংলাদেশী কিশোর-কিশোরী। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ইমিগ্রেশন সুত্রে জানা যায়, তারা বিভিন্ন সময়ে দালালের প্রলোভনে পড়ে অবৈধ ভাবে সীমান্ত পথে ভারতে পাচার হয়। পরে তারা ভারতীয় পুলিশের হাতে আটক হলে আদালতের নির্দেশে জেলখানায় পাঠানো হয়। সেখান থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন এনজিও সংস্থা আদালতের মাধ্যমে তাদের মুক্ত করে নিরাপদ আবাসস্থলে রাখে। অবশেষে ভারত-বাংলাদেশের এনজিও সংস্থার যৌথবিস্তারিত…


কলারোয়ায় তারুণ্যের সমাবেশ সফলে প্রস্তুতিসভা

কামরুল হাসান।। কলারোয়ায় তারুণ্যের সমাবেশ সফল করতে কয়লা, জালালাবাদ ও জয়নগর ইউনিয়ন বিএনপি ও যুবদলের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৪ নভেম্বর কলারোয়া ফুটবল মযদানে অনুষ্ঠেয় তারুণ্যের সমাবেশ সফল করতে বুধবার বিকেলে কয়লা ইউনিয়ন পরিষদে কয়লা ইউনিয়ন বিএনপি ও যুবদল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু। কয়লা ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বেবিস্তারিত…


কলারোয়ায় শিক্ষক-কর্মচারীদের সাথে সাবেক এমপি হাবিবের মতবিনিময়

কামরুল হাসান।। কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দের সাথে বিএনপির প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব সৌজন্য মতবিনিময় করেছেন। মঙ্গলবার(১৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি এ মতবিনিময় করেন। বেলা সাড়ে ১২টায় বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ধানের শীষের প্রার্থী বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেন, ২০০৪ সালে প্রতিষ্ঠানটি আমার হাত ধরেই এমপিওভুক্ত হয়। এই প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো যা কিছু দৃশ্যমান তার সবটাই আমার সময়ে করা হয়েছে। এই প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সাথে আমার নাড়ির সম্পর্ক রয়েছে। তাই আমি বিশ্বাস করি শিক্ষা প্রতিষ্ঠানসহবিস্তারিত…