সাতক্ষীরায় সাবেক পুলিশ কর্মকর্তা কর্তৃক

সাতক্ষীরা প্রতিনিধি :: সাতক্ষীরার ধুলিহরের বড়দল এলাকায় পুলিশের এক সাবেক উপ- মহাপরিদর্শক কর্তৃক    সংখ্যালঘুর জমি দখল সহ মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বড়দল এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, ভুক্তভুগী জমির মালিক দেবদাশ পাল, কৃষক দেন আলী, পিয়ুস সরদার, রবিন গাইন  প্রমূখ।

এসময় বক্তরা বলেন, ২০১৪ সালে ধুলিহর মৌজার ৭০৮২ দাগের ৫৮ শতক জমি পুলিশ কর্মকর্তার পিতার কাছ থেকে ক্রয় করেন দেবদাশ পাল। এরপর ২০১৭ সালে অতিরিক্ত ডি আই জি শাহাদাত হোসেন গোপনে  একটি জাল প্রিন্ট পর্চা বের করে জমি দাখলের পায়তারা করতে থাকেন। সবশেষে  ২০২৩ সালে জোর পূর্বক জমি দখল করে ভুক্তভোগীর ছেলে মিলন পালকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠান। ওই সময়ে তৎকালীন পুলিশ সুপার মনিরুজ্জামান মনির মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেন। পরবর্তীতে পুলিশের প্রভাব খাটিয়ে জমি দখল সহ নানাভাবে হয়রানী করে আসছেন ভূমি দস্যু শাহাদাত হোসেন। এ নিয়ে একাধিক বার  প্রশাসনের কাছে গেলে তার  কোন  প্রতিকার পাইনি বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারে। বাধ্য হয়ে তিনি সাতক্ষীরা  ট্রাইবুনাল আদালতে একটি  মামলা করেছে। মামলটি চলমান রয়েছে।

বক্তরা মানববন্ধনে দেবদাশ পালের জমি ফিরে পাওয়া ও শাহাদাৎ হোসেনকে শাস্তির আওতায় আনার দাবী জানিয়ে প্রশাসনের সুদৃৃষ্টি কামনা করেছেন।






সম্পর্কিত সংবাদ

  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: শিক্ষার প্রতি সমাজের দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত
  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত