কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :: “কিশোরকন্ঠ পড়বো জীবনটাকে গড়বো” এই প্রতিপাদ্যে কিশোরকন্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে  কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর ) সকাল সাড়ে ৯ টা থেকে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কিশোরকন্ঠ মেধা যাচাইয়ের এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিশোরকন্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শহর শাখার সার্বিক  সহযোগীতায় এবং কিশোরকন্ঠ পাঠক ফোরাম কর্তৃক আয়োজিত এ পরীক্ষায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনীর মোট ১২৯৭ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন।
কিশোরকন্ঠ ফাউন্ডেশনের সাতক্ষীরা শহর শাখার  চেয়ারম্যান মো: আল মামুন বলেন “বাংলাদেশের বহুল পঠিত শিশু কিশোর  মাসিক পত্রিকাটি হলো কিশোরকন্ঠ।এবারের কিশোরকন্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শহর শাখার আয়োজনে মনোরম পরিবেশ ১২৯৮ জন পরিক্ষার্থী পরিক্ষায়  রেজিষ্ট্রেশন করেন। এই পরিক্ষা অংশগ্রহনকারী পরিক্ষার্থী,অভিভাবক ও আমন্ত্রিত মেহেমানদেরকে মোবারকবাদ জানাচ্ছি”। কিশোর কন্ঠ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান বলেন”এমসিকিউ পদ্ধতিতে মোট ২০০ নম্বরে পরীক্ষা হয়েছে, শিক্ষার্থীদের মোট  নাম্বারের উপর ভিত্তি করে দুইটা গ্রেডে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি দেওয়া  হবে।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শক হিসেবে কেন্দ্র গুলো পরিদর্শন করেন কিশোর কন্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: আল মামুন, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান,জেলা শিক্ষা অফিসার আবুল খায়ের, পরিক্ষা নিয়ন্ত্রক ড. মিজানুর রহমান, প্রধান উপদেষ্টা সাবেক সাতক্ষীরা  সিটি কলেজের অধ্যক্ষ ইমদাদুল হক ও উপদেষ্টা মন্ডলীর সদস্য মুফতী আখতারুজ্জামান প্রমূখ।





সম্পর্কিত সংবাদ

  • ঝাউডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
  • মহান স্বাধীনতা দিবস উপলক্ষে HTC ফাউন্ডেশনের আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • ঝাউডাঙ্গায় সাতক্ষীরা-২ আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা প্রদান
  • সাতক্ষীরায় ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তনদের নিয়ে ঈদ পূনর্মিলনা অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
  • সৌদির সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০ গ্রামে ঈদ উদযাপন
  • ঝাউডাঙ্গা বাজারে নারীবান্ধব গণ শৌচাগার উদ্বোধন
  • বৈচনা আদর্শ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ঈদ উপহার: মুখে হাসি ফুটেছে শত পরিবারের