ekabir
খুলনা উন্নয়ন কমিটির প্রতিষ্ঠাতা আবু মহম্মদ ফেরদাউস এর মৃত্যু বার্ষিকী পালিত
খুলনা প্রতিনিধি :: বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ ওসমাজসেবী আবু মহম্মদ ফেরদাউস এর ১৮ তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সভাপতি শেখ আশরাফ-উজ-জামান এর সভাপতিত্বে অধ্যাপক মো: আবুল বাশারের পরিচালনায় বক্তারা মরহুম আবু মহম্মদ্দ ফেরদাউসের রাজনৈতিক, সামাজিক এবং উন্নয়ন কমিটির প্রতিষ্ঠা বিষয় নিয়ে বক্তারা তার জীবন ও কর্মের উপর আলোচনা করেন। বক্তারা আরো বলেন, তিনি যে শিক্ষা আমাদের দিয়েছেন, সততা, নিষ্ঠা এবং পরিশ্রম কখনো বৃথা যায় না। অবহেলিত খুলনাবাসীর এই আন্দোলন চলমান থাকবে। এই সময় বক্তব্য রাখেনউন্নয়ন কমিটির সহ-সভাপতি মোঃবিস্তারিত…
কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা ও নব-নির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত
সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” পতিবাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৭তম বার্ষিক সাধারণ সভা ও নব-নির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের পরিচিতি সভা শনিবার (১৪ ডিসেম্বর) সকালে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক মছিহুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আফসার উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, কেশবপুর উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন। বিশেষ অতিথির বক্তৃতা করেন, কেশবপুর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যাক্ষ আসাদুজ্জামান, কেশবপুর ডিগ্রী কলেজের প্রভাষক আআব্দুল হানান, সংগঠনের উদ্যোক্তা ওবিস্তারিত…
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনিছুর রহমানের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফাতেমা নাসরিন, জান্নাতুল ফেরদৌস, সিনিয়র শিক্ষক মমতাজ হোসেন, সিনিয়র শিক্ষক শফিউল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক (দিবা) চলতি দায়িত্ব ওয়াহিদা সুলতানা প্রমুখ। আলোচনা সভা শেষে শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ওবিস্তারিত…
কয়রায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন উপলক্ষে আলোচনা সভা
কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস, বীর মুক্তিযোদ্ধা এস এম গোলাম রব্বানী, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা বিএনপিরবিস্তারিত…
শ্যামনগরে প্রায় ৩ সপ্তাহ ধরে ভুমি সেবা বন্ধ খাজনা নামজারি রেজিষ্ট্রিতে ভোগান্তি
শ্যামনগর প্রতিনিধি :: শ্যামনগরে সফটওয়্যার আপগ্রেডেশনের কারনে দু সপ্তাহ যাবত ভুমির যাবতীয় সেবা বন্ধ রয়েছে। যেকারনে খাজনা প্রদান ও নামজারি না হওয়ায় শ্যামনগর সাবরেজিষ্ট্রি অফিসে দলিল রেজিষ্ট্রি বন্ধ রয়েছে। এতে শ্যামনগরের মানুষের ভোগান্তির চরম পর্যায় পৌঁছে গেছে। জমি কেনাবেচা না হওয়ায় মানুষ নানাবিধ সমস্যায় পড়ছে। জেলা রেজিস্ট্রার অফিস থেকে জানা যায়, প্রতি ডিসেম্বরে সাতক্ষীরার শ্যামনগরে জমি কেনাবেচা একটু বেশি হয় অন্য অন্য মাসের তুলনায়। প্রতি সপ্তায় সাব রেজিস্ট্রার অফিসে ১৫০শতাধিক দলিল সম্পাদন হয়। যা থেকে সরকার আনুমানিক ১০ লাখ টাকার রাজস্ব পেয়ে থাকে। কিন্তু গত ২৬ নভেম্বর থেকে ভূমিসেবা সার্ভারবিস্তারিত…
মৃদু শৈতপ্রবাহ চুয়াডাঙ্গায়, আরও কমতে পারে তাপমাত্রা
নিউজ ডেস্ক :: চুয়াডাঙ্গায় প্রতিদিনই তাপমাত্রা কমছে। শুক্রবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দু’দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় ৫ ডিগ্রি। মৌসুমের প্রথম মৃদু এ শৈত্যপ্রবাহের সঙ্গে এ অঞ্চলে বইছে কনকনে ঠান্ডা বাতাসের দাপট। সঙ্গে রয়েছে ঘন কুয়াশা। যার তীব্রতা সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত প্রতিনিয়ত বাড়ছে। দিনের কিছুসময় সূর্য উঠলেও উত্তাপ মিলছে না। হিমেল বাতাসে কনকনে শীতের কাছে কাবু হচ্ছে জনজীবন। এমন অবস্থায় নিম্নআয়ের মানুষদের দুর্ভোগে পড়তে হয়েছে। শীতার্ত মানুষদের খড়কুটো জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা গেছে। সকালের দিকে শহরে মানুষের আনাগোনা কম থাকায় ভ্যানবিস্তারিত…
খুলনা জেলা বিএনপির কমিটিকে স্বাগত জানিয়ে কয়রায আনন্দ মিছিল
কয়রা প্রতিনিধি :: খুলনা জেলা বিএনপির নব গঠিত কমিটির সব নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার বিকাল ৪ টায় কয়রা উপজেলা বিএনপি এই আনন্দ মিছিলের আয়োজন করে। উপজেলা বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মিদের উপস্থিতিতে সদরে এই আনন্দ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এম এ হাসান, আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, আলহাজ্ব আবু সাঈদ বিশ্বাস বিএনপি নেতা শেখ সালাহউদ্দিন লিটন, এফ এম মনিরুজ্জামান মনি, মোহাঃ হুমায়ুন কবির, শহিদুল্যাহ শাহিন, আবুল বাসার ডাবলু, মঞ্জুর মোর্শেদ,বিস্তারিত…
আশাশুনির হাসিবাকে ভারতে পাচার মামলার ৩ মাসেও উদ্ধার করা ও আসামী গ্রেফতার হয়নি
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: হাসিবা খাতুন অসহায় গরীব পিতা-মাতার দুখী কন্যা। অভাবের সংসারে বিয়ে দিয়েছিল। কিন্তু শারীরিক সমস্যার কারনে তাকে ঠকিয়ে ছোট্ট একমাত্র মেয়েকে ফেলে চলে গিয়েছির স্বামী। অনেক আশা নিয়ে দ্বিতীয় বিয়ে দিলেও সুখ হলোনা কপালে; তাকে ভারতে পাচার করেছে দ্বিতীয় স্বামী। এমন দুঃখিনী মেয়ে হাসিবার পিতার বাড়ী আশাশুনি উপজেলার শ্রীধরপুর গ্রামে। পিতার নাম রবিউল ইসলাম গাজী, মাতা শাহানারা বেগম। প্রথম স্বামীর সাথে ছাড়াছাড়ির পর বাবা মা পাত্র পক্ষের আগ্রহকে স্বাগত জানিয়ে, বাচ্চাকে সহ ঘরে উঠাবে প্রতিশ্রুতিতে স্ত্রী হারা মঞ্জুরুল মোল্যার সাথে দ্বিতীয় বিয়ে দিয়েছিল হাসিবাকে। মঞ্জুরুলেরবিস্তারিত…
স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সহকারীর আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: অন্তর্বতীকালিন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের ব্যক্তিগত সহকারী ডা: মাহমুদুল হাসান আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। শুক্রবার দুপুরে তিনি হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি স্টোর রুম, এক্সে রুম, পুরুষ ও মহিলা ওয়ার্ড ঘুরে ঘুরে দেখেন এবং রোগীদের সাথে কথা বলেন ও বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজ খবর নেন। হাসপাতালের জনবল কাঠামো উন্নয়ন, খাদ্যের মান বাড়ানো সহ বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের কথা বলেন। তিনি আরও বলেন, স্বাস্থ্য সেবা মানুষের দোড় গোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। আমরা চাই মানুষ যেন তার নিজবিস্তারিত…
অন্তর্বর্তী সরকার সমৃদ্ধ-সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ : প্রধান উপদেষ্টা
নিউজ ডেস্ক :: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার একটি উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ। আগামীকাল ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ উপলক্ষ্যে শুক্রবার দেয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান। শহিদ বুদ্ধিজীবীসহ মুক্তিযুদ্ধের সকল বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং তাদের রুহের মাগফেরাত কামনা করে প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, ‘শহিদ বুদ্ধিজীবী দিবস। বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় দিন। মহান মুক্তিযুদ্ধের শেষের দিনগুলোতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করতে বাঙালি বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে।’ তিনি বলেন, বাঙালি জাতির বিজয়েরবিস্তারিত…


