ekabir

 

শোভনালীতে জামায়াত নেতা রাশিদুজ্জামানের দাফন সম্পন্ন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বসুখালীতে জামায়াতের রোকন ওয়ার্ড সভাপতি  ক্বারী রাশিদুজ্জামান এর দাফন সম্পন্ন হয়েছে। তিনি ১৩ ডিসেম্বর দুপুর ১২.৩০ টায় ঢাকা চীন মৈত্রী হসপিটালে চিকিৎসাধীন অবস্থায়  ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। শনিবার বাদ জোহর বসুখালী জামে মসজিদ চত্বরে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় উপজেলা জামায়াতের বাইতুল মাল সেক্রেটারী মাওঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও নামাজে ইমামতি করেন, (আশাশুনি দেবহাটা কালিগঞ্জ আংশিক ৩ আসনের) জামায়াতের এমপি পদপ্রার্থী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ মুফতি মুহাদ্দিস হাফেজ রবিউল বাশার। আরো বক্তব্য রাখেন জেলাবিস্তারিত…


আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধাকে  রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মনতাজ আলী (৭৩) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার বাদ আসর গার্ড অব অনার ও নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। কাদাকাটির বলাবুনিয়া গ্রামের মৃত ফয়সাল গাজীর ছেলে বীর মুক্তিযোদ্ধা মনতাজ আলী হৃদরোগে আক্রান্ত হলে সাতক্ষীরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৮ টায় তিনি ইন্তেকাল করেন, (ইন্না লিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। মৃতকালে তিনি স্ত্রী, ২ কন্যা ও ৩ পুত্র সন্তান রেখে যান। এদিন বাদ আসর বলাবুনিয়া জামে মসজিদের সামনেবিস্তারিত…


আশাশুনিতে শহীদ বুদ্ধিজীবি  দিবস পালন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। সভায় সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, সহকারী প্রোগ্রামার আক্তার ফারুক বিল্লাহ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, বীর মুক্তিযোদ্ধা আঃ করিম, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নির্বাচন অফিসার প্রমুখ আলোচনা রাখেন।


আশাশুনিতে শিশুর মরদেহ বাঁধা  অবস্থায় পুকুর থেকে উদ্ধার

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে ২য় শ্রেণিতে পড়ুয়া শিশু কন্যার মৃতদেহ রশিদিয়ে বাঁধা অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। তাকে হত্যার পর পুকুরে ফেলে দেওয়া বা দড়ি দিয়ে বেঁধে পুকুরে ডুবিয়ে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। নিহত শিশুর নাম নুসরত জাহান (৯)। পিতার নাম রবিউল ইসলাম রুবেল। তাদের বাড়ী কুল্যা ইউনিয়নের আগরদাড়ী গ্রামে। ঘটনা ঘটেছে শনিবার সকালের কোন এক সময়। পারিবারিক ও পুলিশ সূত্রে জানাগেছে, রুবেলের মেয়ে নুসরত আগরদাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। শনিবার সকালে পাশের সম্বালা বসুর বাড়িতে অন্যদেরবিস্তারিত…


টেকনোলজি লিডারশিপে সি-সুইট অ্যাওয়ার্ড পেলেন বিএটি বাংলাদেশের সারজিল সারওয়ার

নিউজ ডেস্ক :: বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বাংলাদেশ সি-সুইট অ্যাওয়ার্ড ২০২৪ –এ চিফ ডিজিটাল অফিসার (সিডিও)/ডিজিটাল ডিরেক্টর অব দ্য ইয়ার স্বীকৃতি পেয়েছেন সারজিল সারওয়ার। তিনি বিএটি বাংলাদেশের এরিয়া হেড অব ইনফরমেশন অ্যান্ড ডিজিটাল টেকনোলজি হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ সি-সুইট অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠানটি গত ১২ ডিসেম্বর লো মেরিডিয়ান ঢাকায় অনুষ্ঠিত হয়। দেশের ব্যবসাখাতের শীর্ষ নির্বাহীদের সম্মাননা প্রদানে ও তাদের সাফল্য উদযাপনে বাংলাদেশ সি-সুইট অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়। যারা কর্মনিষ্ঠার অনন্য উদাহরণ তৈরি করেছেন, পেশাদারিত্বে উৎকর্ষের পাশাপাশি সবার আস্থা অর্জন করেছেন এবং প্রতিষ্ঠানে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরিতে ভূমিকা রেখেছেন, এমন সি-সুইট নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের সম্মানজনকবিস্তারিত…


নতুন সুযোগে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক ::বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৩৬ জুলাই বা ৫ আগস্ট ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগের সদ্ব্যবহার করে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক, আধুনিক রাষ্ট্র ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে বিজয়ের পূর্ব মুহূর্তে পাক-হানাদার বাহিনী বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক, বুদ্ধিজীবী, অধ্যাপক, বৈজ্ঞানিক ও সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিদের তুলে নিয়ে হত্যা করে।বিস্তারিত…


সৈয়দপুরে ৫ শতাধিক শীতার্তকে  শীতবস্ত্র দিল ওব্যাট

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: তীব্র শীতে কাতর ৫ শতাধিক অসহায় ও গরীব নারী পুরুষের মাঝে কম্বল তুলে দিল বেসরকারি সংস্থা প্রান্তিক উন্নয়ন সোসাইটি। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে শহরের চাঁদনগরে সংগঠনটির কার্যালয় চত্বরে কানাডা ভিত্তিক উন্নয়নমূলক সংস্থা ওব্যাটের অর্থায়নে  ওইসব শীতবস্ত্র ( কম্বল) বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন সাংবাদিক এম আর আলম ঝন্টু ও আমিরুজ্জামান।  এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অভিভাবক আকবর আলী খান,প্রান্তিক উন্নয়ন সোসাইটি’র এলাকা সমন্বয়কারী ইরফান আজম, ইনচার্জ জামিল হাসান ও খুরশিদ আলম, হিসাবরক্ষক মেরাজ আলম প্রমুখ। বিতরণ অনুষ্ঠানে মেহেজিস ফরিদের সঞ্চালনায় অতিথিরাবিস্তারিত…


ধুলিহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :: সাতক্ষীরা সদর ধুলিহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়েশহীদ বুদ্ধিজীবী দিবস পালিত  হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে  ধুলিহর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে যথাযজ্ঞ মর্যাদার মাধ্যমে শহীদ বুদ্ধিজী দিবস উদযাপন করা হয়। ফুলিয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার মল্লিকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন শিক্ষক জাহিদুল ইসলাম কামরুল ইসলাম কবিরুল ইসলাম রহিমা খাতুন সাবিনা খাতুন জাকির হোসেন সহ সকল শিক্ষক/শিক্ষিকাসহ সকল ছাত্রছাত্রীবৃন্দ। এ সময় বক্তারা বলেন বুদ্ধিজীবীরা হলো এ জাতির শ্রেষ্ঠ সন্তান জাতি গড়ার কারিগর তাদেরকে হত্যার মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীর চেয়েছিল জাতিকে মেধাশূন্য করতে। ১৯৭১ সালেরবিস্তারিত…


রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ  বুদ্ধিজীবী দিবস পালিত

মুহাম্মদ হাফিজ, নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরা সদরে রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ  বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে । শনিবার (১৪ ডিসেম্বর) সকালে রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পালনশহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান  শিক্ষিকা মন্জুআরা খাতুনের সভাপতিত্বে  উপস্থিত ছিলেন মাস্টার আব্দুস সালামসহ,অত্রপ্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষিকাসহ ও ছাত্রছাত্রীরা। এসময় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙ্গালী জাতির স্বাধীনতার চুড়ান্ত বিজয়ে সমসময়ে পাকিস্তানি হানাদার বাহিনী ১৪ ডিসেম্বর রাতে   খুজে খুজে জাতির শ্রেস্ঠ সন্তাদের হত্যা করে জাতিকে মেধা শুন্য করার চেষ্টা  চালায়। সকলকে সুস্থতা দোয়া কামনা করে  অনুষ্ঠানবিস্তারিত…


সাতক্ষীরার বিশিষ্ট সমাজ সেবক ও শ্রমিক নেতা রেজাউল হক রেজার দাফন সম্পন্ন

সাতক্ষীরা প্রতিনিধি :: সাতক্ষীরার বিশিষ্ট সমাজ সেবক ও শ্রমিক নেতা মোঃ রেজাউল হক রেজা বেশ কিছুদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা শহরের পলাশপোল নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৬৮) বছর। তিনি একমাত্র ছেলে ও স্ত্রীসহ হাজার হাজার মানুষকে শোক সাগরে ভাাসিয়ে চির বিদায় নিয়েছেন। ব্যক্তি জীবনে মরহুম রেজাউল হক রেজা হাস্য উজ্জ্বল পরোপকারী ও অত্যন্ত বিনয়ী ছিলেন। সাতক্ষীরা সুন্দরবন স্টাইল মিলের সভাপতি পলাশপোল চৌরঙ্গী ক্লাবের সভাপতি এবং বায়তুল ফালাহ জামে মসজিদের সহ-সভাপতি সহ একাধিক প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেবিস্তারিত…