ekabir
সাতক্ষীরা কলেজের প্লাটিনাম জুবলী’র নিবন্ধন ফি রিভিউ করার আহবান রাজনীতিকদের
নিজস্ব প্রতিনিধি :: অতিরিক্ত নিবন্ধন ফি নির্ধারণ হওয়ায় সাতক্ষীরা সরকারি কলেজ প্রতিষ্ঠার ৭৫বছর পূর্তিতে প্লাটিনাম জুবিলি উদযাপন অনুষ্ঠানে রাজনীতিক প্রাক্তন প্রায় লক্ষাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। এতে আশাহত প্রাক্তন শিক্ষার্থী ও রাজনীতিকরা। সংশ্লিস্টরা বলছেন, নিবন্ধন ফি অতিরিক্ত হয়ে গেছে। সহনশীল ও গ্রহণযোগ্য হলে অধিকাংশের অংশগ্রহণ নিশ্চিত হতো। আরো বলছেন, বিভিন্ন জনপদে কোন বিশেষ ব্যক্তি বা ঘটনা বা কোন কিছুর প্রতিষ্ঠার সময়কালের সূত্র ধরে জয়ন্তী বা জুবিলীর কথা শোনা যায়। এর প্রবর্তন হয়েছে প্রাচীন রোমান সভ্যতা থেকে। বর্তমানে জয়ন্তী পালনের পরিব্যাপ্তি প্রায় সর্বক্ষেত্রে লক্ষণীয়, যেমন- স্বাধীনতা, রাজ্যাভিষেক, ব্যক্তি, ভাষা, প্রতিষ্ঠান,বিস্তারিত…
কলারোয়ায় বিজয় দিবস উপলক্ষে যুবদলের প্রস্তুতিমূলক সভা
কামরুল হাসান :: মহান বিজয় দিবস উপলক্ষে কলারোয়া উপজেলা যুবদলের এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে এম আর সুপার মার্কেটের দ্বিতীয় তলায় উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রস্তুতিমূলক সভায় দলীয় নেতাকর্মীদের সরকারি প্রত্যেকটি কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয় এবং সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাসভবনের সামনে সকাল সাড়ে ৮টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রস্তুতিমূলক এ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেএম আশরাফুজ্জামান পলাশ, যুগ্ম আহ্বায়ক প্রভাষক সালাউদ্দিনবিস্তারিত…
ভারতে আটক ৬ বাংলাদেশী জেলেকে হস্তান্তর
বেনাপোল প্রতিনিধি :: অবৈধভাবে ভারতে প্রবেশ করে মংলা সুন্দরবন দুবলার চর এলাকায় নদীতে মাছ ধরার সময় ভারতের সুন্দরবন কোস্টগার্ড কর্তৃক আটক ৬ বাংলাদেশী জেলেকে দীর্ঘ ১বছর পর বেনাপোল দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। শনিবার সন্ধ্যায় তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের nকাছে হস্তান্তর করা হয়। আটককৃতরা বলেন, গত ২৩ ডিসেম্বর ২০২৩ সালে আমরা আটক হওয়ার পর কোস্টগার্ড কোলকাতার দমদম থানা পুলিশের নিকট হস্তান্তর করলে দমদম সেন্ট্রাল কারাগারে ১ বছর সাজা ভোগ শেষে আজ দেশে ফেরত দেন। তারা হলো, রাজু সরদার (৩১), ইসরাত খান (৪৮), মোহাম্মদ আলী শেখ (২১), ইলিয়াস শেখ (৫১),বিস্তারিত…
ভারত ভারতকে দেওয়া বিশেষ সুবিধা বাতিল
নিউজ ডেস্ক :: ভারতকে দেওয়া বিশেষ সুবিধা ‘মোস্ট ফেভারড নেশন’ বাতিল করেছে সুইজারল্যান্ড। শনিবার (১৪ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে ডাবল ট্যাক্সেশন এভয়েডেন্স এগ্রিমেন্টের আওতায় ওই সুবিধা চালু ছিল। সুইস সরকারের নতুন সিদ্ধান্তে ভারতে সুইস বিনিয়োগকে প্রভাবিত করতে পারে। এ ছাড়া ইউরোপীয় দেশে পরিচালিত ভারতীয় কোম্পানিগুলোর ওপর উচ্চ কর আরোপের সম্ভাবনাও থাকছে। সুইস ফাইন্যান্স ডিপার্টমেন্টের ১১ ডিসেম্বরের একটি বিবৃতি এ তথ্য নিশ্চিত করে। তারা বলছে, এই পদক্ষেপটি গত বছর ভারতের সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে এসেছে। মোষ্স্টট ফেভারড নেশন ধারাবিস্তারিত…
মিত্রদের না জানিয়েই পালিয়েছিলেন বাশার আল আসাদ!
সিরিয়ার সদ্য পদচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার পলায়নের খবর মিত্রদের কাউকে জানাননি। বরং বিদ্রোহী গোষ্ঠী রাজধানী দামেস্কের নিকটবর্তী হলে এবং কয়েকটি শহর তাদের পদানত হলেই তিনি পলায়ন করেন। শুক্রবার (১৫ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটিই দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাশারের মিত্র ও কর্মকর্তারা তার এই আচরণে প্রতারিত হয়েছেন। আস্থাভাজনরা হয়েছেন অবাক ও বিস্মিত। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে বাশার সরকারের ঘনিষ্ঠ ১৪ জন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে এক কর্মকর্তা জানান, শনিবার রাজধানী দামেস্কে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একটি বৈঠক ডাকেন বাশার। সেখানে সেনাবাহিনীবিস্তারিত…
র্যাবকে বিলুপ্ত করার সুপারিশ গুম কমিশনের
গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন
নিউজ ডেস্ক :: জোরপূর্বক গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা খুঁজে পেয়েছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি। সেই সাথে তারা মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী অভিযুক্ত করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) বিলুপ্ত করার সুপারিশ করেছে। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে গুম সংক্রান্ত কমিশন তাদের প্রথম অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের কমিশন ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে ‘আনফোল্ডিং দ্য ট্রুথ’ শীর্ষক এ প্রতিবেদন হস্তান্তর করে। জমা দেওয়া রিপোর্টে কমিশন সদস্যরা জানিয়েছেন, এ পর্যন্ত প্রাপ্তবিস্তারিত…
টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে চান সৌম্য
নিউজ ডেস্ক :: আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর স্বপ্ন দেখছেন বাংলাদেশের ওপেনার সৌম্য সরকার। শনিবার (১৪ ডিসেম্বর) সিরিজকে সামনে রেখে আরনস ভেল গ্রাউন্ডে অনুশীলনের ফাঁকে নিজেদের ভাবনা, সম্ভাবনা ও দুর্বলতা নিয়ে কথা বলেন তিনি। ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হতে সেন্ট ভিনসেন্ট ভেন্যুতে পৌঁছে গেছে লিটন দাসের দল। ওয়ানডে সিরিজে ধবলধোলাই হওয়ার পর টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাবনা সম্পর্কে সৌম্য সরকার বলেন, ‘পরশু থেকে আমাদের টি-২০ সিরিজ শুরু হচ্ছে। কারা ছোট টিম কারা বড় টিম, সেটার থেকেও বড় কথা হচ্ছে মাঠেবিস্তারিত…
শ্রমিকদের অধিকার রক্ষায় দেশে ইসলামী শ্রমনীতি চালু করতে হবে: মোবারক হোসাইন
নিউজ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারবক হুসাইন বলেছেন, শ্রমিকদের অধিকার রক্ষায় দেশে ইসলামী শ্রমনীতি চালু করতে হবে। আমাদের দেশের সিংহভাগ মানুষ শ্রমজীবী খেটে-খাওয়া মানুষ। তারা মাথার ঘাম পায়ে ফেলে দেশকে সেবা দিয়ে থাকেন। তারা হলেন দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। এই শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমাদের কাজ করতে হবে। যেখানেই শ্রমিকরা অধিকার বঞ্চিত হবেন, সেখানেই আমাদের ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। তাদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকতে হবে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশ শ্রমিক কল্যাণবিস্তারিত…
সাতক্ষীরায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শহিদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা :: ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন,আলোচনা সভা ও শহিদের আত্মার মাগফেরাত কামনাই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। শহিদ মিনারে পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, ৩৩ বিজিবি, সাতক্ষীরা সিভিল সার্জন অফিস, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মাশরুবা ফেরদৌস, সাতক্ষীরা পৌরসভা, আনসার এ্যাডজুটেন্ট, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জেলাবিস্তারিত…
সারাদেশের মতো সৈয়দপুরেও শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: সারাদেশের মতো সৈয়দপুরেও শনিবার (১৪ ডিসেম্বর) যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ স্মৃতিসৌধ চত্বরে শহীদ বুদ্ধিজীবী দিবসের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মো. আব্দুল গফুর সরকার, বীরমুক্তিযোদ্ধা মো. আতাউর রহমান ময়না, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার আমীর মাওলানা মো. আব্দুলবিস্তারিত…


