টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে চান সৌম্য
নিউজ ডেস্ক :: আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর স্বপ্ন দেখছেন বাংলাদেশের ওপেনার সৌম্য সরকার।
শনিবার (১৪ ডিসেম্বর) সিরিজকে সামনে রেখে আরনস ভেল গ্রাউন্ডে অনুশীলনের ফাঁকে নিজেদের ভাবনা, সম্ভাবনা ও দুর্বলতা নিয়ে কথা বলেন তিনি।
ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হতে সেন্ট ভিনসেন্ট ভেন্যুতে পৌঁছে গেছে লিটন দাসের দল।
ওয়ানডে সিরিজে ধবলধোলাই হওয়ার পর টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাবনা সম্পর্কে সৌম্য সরকার বলেন, ‘পরশু থেকে আমাদের টি-২০ সিরিজ শুরু হচ্ছে। কারা ছোট টিম কারা বড় টিম, সেটার থেকেও বড় কথা হচ্ছে মাঠে কারা ২০টা ওভার ভালো খেলবে। সেটার জন্য অপেক্ষা করতে হবে।’
তিনি বলেন, ‘আমরা যদি তিনটা সাইডে (ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং) ভালো করতে পারি, তাহলে সহজেই তাদের বিট করতে পারব। তারা টি-টোয়েন্টিতে ভালো টিম, কিন্তু আমরা বেস্টটা দিতে পারলে ম্যাচ জিততে পারব।’
তিনি আরো বলেন, ‘আমরা বিগত কয়েকটি সিরিজে ভালো করিনি। কিন্তু ভালো দিক হচ্ছে, ৩০০-এর বেশি রান করছি। আমাদের বোলাররা ভালো করছে, কিন্তু এ সিরিজটায় একটু স্ট্রাগল করেছে। আশা করি, তারা টি-টোয়েন্টিতে কামব্যাক করবে।’
সম্পর্কিত সংবাদ
ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার
অবশেষে অপেক্ষার অবসান ঘটল। ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত ২৬ সদস্যের দল আনুষ্ঠানিকভাবে ঘোষণাবিস্তারিত…
কোহলিকে ছাড়িয়ে নতুন মাইলফলক গড়লেন রোহিত
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে নেমে ৩৮ বলে ঝড়ো ৭৮ রানের ইনিংসবিস্তারিত…


