ekabir
মাছের উৎপাদন বৃদ্বিতে সুন্দরবনে প্রকল্প হাতে নিয়েছে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর
নিজস্ব প্রতিনিধি :: বাংলাদেশের ৪৩ শতাংশ জলাশয়কে কাজে লাগিয়ে যদি মৎস্য উৎপাদন করা যায় তাহলে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি অর্থনীতিকে আরো সচল করা সম্ভব। এ জন্য জলাশয় ও হাওরগুলোর উপর গুরুত্বারোপ করছে সরকার। এর আওতায় মাছের উৎপাদন বৃদ্বির জন্য সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনে জীববৈচিত্র রক্ষাকরে একটি প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর। বাংলাদেশে মোট ১৪টি প্রকল্পের মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাগেরহাট ও শ্যামনগর উপজেলা রয়েছে। এর জন্য সি,জে,এইচ ও আই, ডাবলু সমিক্ষা করবে। এর জন্য ১০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে সাতক্ষীরাবিস্তারিত…
সাতক্ষীরা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের কালো ব্যাজ ধারণ ও প্রতিবাদ সভা
নিউজ ডেস্ক :: প্লাটিনাম জুবলী উদযাপন কমিটির রাতারাতি নাম পরিবর্তন অবৈধ? প্লাটিনাম জুবলী বাস্তবায়ন কর, সাতক্ষীরা সরকারি কলেজ অ্যালামনাই এাসোসিয়েশনের প্রচার বন্ধ কর। প্লাটিনাম জুবলীর ফি কমাও, সকল ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ নিশ্চিত কর। ব্যবসায়ী চিন্তা বন্ধ করে প্লাটিনাম জুবলী বাস্তবায়ন কর। বৈষম্য দূর করে সাতক্ষীরা সরকারি কলেজের প্লাটিনাম জুবলী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ চাই। বৈষম্যহীন প্লাটিনাম জুবলীর বাস্তবায়ন চাই ইত্যাদি লেখা সংবলিত প্লেকার্ড নিয়ে সাতক্ষীরা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের কালো ব্যাজ ধারণ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ২০২৪) দুপুর সাড়ে ১২ টায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ কালোবিস্তারিত…
বেনাপোল-ঢাকা রুটে যুক্ত হচ্ছে ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ ট্রেন
বেনাপোল প্রতিনিধি :: পদ্মাসেতু হয়ে খুলনা-ঢাকা-খুলনা ও বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে নতুন এক জোড়া করে মোট দুই জোড়া ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ২৪ ডিসেম্বর থেকে এই নতুন ট্রেন চলাচল শুরু হবে। বুধবার রেলওয়ের জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, আগামী ২৪ ডিসেম্বর থেকে খুলনা-ঢাকা-খুলনা রুটে এক জোড়া এবং বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে এক জোড়া নতুন আন্তঃনগর ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুলনা থেকে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ভোর ৬টায় ছেড়ে সকাল পৌনে ১০টায় ঢাকা পৌঁছাবে এবং ঢাকা থেকে রাত ৮টায় ছেড়ে রাত ১১টা ৪০ মিনিটে খুলনা পৌঁছাবে।বিস্তারিত…
শ্যামনগরে মৃত্যুর ৪ মাস পর গৃহবধুর মরদেহ উত্তোলন
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর প্রতিনিধি :: শ্যামনগরে দাফনের চার মাস পর কবর থেকে রাবেয়া সুলতানা মায়া (২৩) নামের এ গৃহবধুর মরদেহ উত্তোলন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুনের উপস্থিতিতে মঙ্গলবার বিকালে ভুরুলিয়া ইউনিয়নের রুদ্রপুর গ্রাম হতে ওই মরদেহ উত্তোলোন করা হয়। এসময় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর মোল্লা ও উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান উপস্থিত ছিলেন। দুই সন্তানের জননী রাবেয়া একই গ্রামের দিনমজুর আব্দুস সামাদের মেয়ে। জানা যায়, গত ১০ আগষ্ট উপজেলার সোনাখালী গ্রামের স্বামীর বাড়িতে রাবেয়ার অস্বাভিক মৃত্যু হয়। এসময় মৃতদেহ ফেলে স্বামীবিস্তারিত…
প্রতিবেশী দেশে বসে ইজতেমায় নাশকতার পরিকল্পনা!
এস এম মিন্টু :: তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা ঘিরে সাদপন্থী অনুসারী ও মাওলানা জুবায়েরপন্থীদের দ্বন্দ্ব রূপ নিয়েছে সঙ্ঘাত-সহিংসতায়। রক্তক্ষয়ী সংঘর্ষে গতকাল মাওলানা জুবায়েরপন্থী অন্তত ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন শতাধিক। দেশের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল করে তুলতে বড় ধরনের সঙ্ঘাতের পরিকল্পনায় তৃতীয় শক্তি সক্রিয় হয়ে উঠেছে বলে জানিয়েছে একাধিক গোয়েন্দা সংস্থা। ওই সূত্র মতে, মুসল্লিদের দুই পক্ষের দ্বন্দ্বের সুযোগ নিয়ে বিশ্ব ইজতেমা বানচালের পাশাপাশি দেশজুড়ে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করছে দেশী বিদেশী চক্র। এই সঙ্ঘাত-সহিংসতা টার্গেট কিলিংয়ে রূপ নেয়ারও পরিকল্পনা করছে চক্রটি। গতকাল গোয়েন্দা সংস্থার একাধিক কর্মকর্তার সাথে কথা বললেবিস্তারিত…
আশাশুনিতে জিওবি-ইউনিসেফ প্রকল্পের ফেইজ আউট মিটিং
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে আর্সেনিক ঝুঁকি নিরসনে কমিউনিটির সক্ষমতাবৃদ্ধি এবং সকলের জন্য নিরাপদ পানি নিশ্চিতকরণ ইউনিয়ন ফেইজ আউট মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মিটিং অনুষ্ঠিত হয়। ইউনিসেফের সহযোগিতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং ইনভারনমেন্ট এন্ড পপুলেশন রিসার্চ সেন্টার (ইপিআরসি) কলারোয়া সাতক্ষীরার আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। ইপিআরসি ঢাকার প্রোগ্রাম অফিসার তোফায়েল আহমেদের সভাপতিত্বে সভায় ইপিআরসি ঢাকার কর্মকর্তা আবু জাহিদ শিপন, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর সরকার দিপ, দরগাহপুর প্যানেল চেয়াম্যান মুকুল, খাজরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চুসহ ৪বিস্তারিত…
আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: মহান বিজয় দিবস উপলক্ষে আশাশুনি রিপোর্টার্স ক্লাব ক্রিকেট একাদশ ও আশাশুনি থানা ক্রিকেট টিমের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এখেলা অনুষ্ঠিত হয়। খেলায় আশাশুনি থানা টিমের অধিনায়ক ওসি মোঃ নজরুল ইসলাম টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। নাদিমের করা ৪৮ রানের উপর ভর করে তারা ১০ ওভারে ৪ উইকেটে ৯১ রান করেন। ৯২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আশাশুনি রিপোর্টার্স ক্লাবের অধিনায়ক রাবিদ মাহমুদ চঞ্চলের নেতৃত্বে রিপোর্টার্স নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৭ রান করতে সক্ষমবিস্তারিত…
আশাশুনির আগরদাড়ীতে স্কুল ছাত্রীকে হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আগরদাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান রাহী (৯) কে হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় আগরদাড়ি স্কুল মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়। আগরদাড়ি রহিমীয়া মাধ্যমিক বিদ্যালয় ও আগরদাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে মানবন্ধনে নুসরাত জাহান রাহীর মাতা সাবিনা খাতুন, দাদী ফুলি বেগম, পিতা রবিউল ইসলাম রুবেল, কুল্যা ইউপি চেয়ারম্যান এসএম ওমর ছাকী পলাশ, বালিয়াঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল হান্নান, মাওঃ সোলায়মান আজিজী, মাওঃ ইয়াহিয়া সরদার, বুধহাটা এসিসিএফবিস্তারিত…
কয়েক ঘন্টার ব্যবধানে শার্শার সীমান্ত থেকে আরো এক ব্যক্তির লাশ উদ্ধার
বেনাপোল প্রতিনিধি :: যশোরের শার্শা উপজেলার পাঁচ ভূলোট সীমান্তের ইছামতি নদী থেকে কয়েক ঘন্টার ব্যবধানে আরো এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি সদস্যরা। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে সীমান্তের ইছমতি নদী থেকে দুটি লাশ উদ্ধার করে পুলিশ এবং বিজিবি। বিকাল সাড়ে ৪টার সময় একই এলাকা থেকে সাকিবুর ঢালী (২২) নামে আরো এক ব্যক্তির লাম উদ্ধার করে। নিহত সাকিবুর ঢালী বেনাপোল কাগজপুকুর এলাকার জামিলুর রহমানের ছেলে। এর আগে সাবু হোসেন (২৮) এবং জাহাঙ্গীর কবির (৩৩) নামে দুই জনের লাশ উদ্ধার করে। স্থানীয়দের মাধ্যমে জানা যায়, এরা পেশায় চোরাকারবারি। ভারত থেকেবিস্তারিত…
শার্শা সীমান্ত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
বেনাপোল প্রতিনিধি :: যশোরের শার্শা উপজেলার সীমান্ত নির্ধারণী ইছামতি নদীর তীরে অজ্ঞাত এক ব্যক্তির (৫২) লাশ পাওয়া গেছে। বুধবার সকালে শার্শা উপজেলার পাচভুলট সীমান্তের মেইন পিলার ১৭/৭এস এর ১০২আর পিলার হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীর পাড়ে ভান্ডারীর মোড় নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানান খুলনা-২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার। অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার বলেন, পাঁচভুলোট সীমান্তের শুন্য লাইন হতে ৩০গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীর পাড়ে ভান্ডারীর মোড় নামক স্থানে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে লাশটিবিস্তারিত…


