শার্শা সীমান্ত থেকে অজ্ঞাত ব‍্যক্তির লাশ উদ্ধার 

বেনাপোল প্রতিনিধি :: যশোরের শার্শা উপজেলার সীমান্ত নির্ধারণী ইছামতি নদীর তীরে অজ্ঞাত এক ব্যক্তির (৫২) লাশ পাওয়া গেছে।
বুধবার সকালে শার্শা উপজেলার পাচভুলট সীমান্তের মেইন পিলার ১৭/৭এস এর ১০২আর পিলার হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীর পাড়ে ভান্ডারীর মোড় নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানান খুলনা-২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার বলেন, পাঁচভুলোট সীমান্তের শুন্য লাইন হতে ৩০গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীর পাড়ে ভান্ডারীর মোড় নামক স্থানে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে লাশটি উদ্ধার করা হয়।
লাশটি উদ্ধার করে পুলিশের কাছে দেওয়া হয়েছে। অজ্ঞাত লাশের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।কিভাবে লাশটি এখানে আসলো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
শার্শা থানার উপ-পরিদর্শক কামরুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।স্থানীয়রা তার পরিচয় কেউ নিশ্চিত করতে পারেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।





সম্পর্কিত সংবাদ

  • সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি
  • গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি
  • টিএসসিতে ‘শালুকডাঙার কথা’ পরিবেশন করল ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ
  • দুই দেশের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী: ত্রিবেদী
  • হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৫৬
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
  • রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর