ekabir
ভারত থেকে আবারও ট্রেনে ১৯০০ মেট্রিক টন আলু আমদানি
বেনাপোল প্রতিনিধি :: দেশের বাজারদর নিয়ন্ত্রণে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে একটি কার্গো ট্রেনে ৪২টি ওয়াগানে আমদানি করা হয়েছে এক হাজার ৯০০ মেট্রিক টন আলু। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে কার্গো ট্রেনে করে বেনাপোল বন্দর রেল স্টেশনে আলুর চালানটি প্রবেশ করে। পণ্য চালানটি খালাস করার জন্য নওয়াপাড়া উদ্দেশে রওনা দিয়েছে কার্গো রেলটি। বেনাপোল স্থলবন্দরের সি অ্যান্ড এফ এজেন্ট মেসার্স বাংলাদেশ লজিষ্টিক সার্ভিস (বিএলএস) পণ্য চালানটি ছাড় করানোর জন্য বেনাপোল কাস্টম হাউজে কাগজপত্র জমা দেন। কাস্টমস ও রেলস্টেশনের কার্যক্রম সম্পন্নের পর বেনাপোল বন্দর থেকে নওয়াপাড়ায় আলু খালাসের জন্য নেওয়াবিস্তারিত…
সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি :: “প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার ” প্রতিপাদ্যে সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসি দিবস-২০২৪ উপলক্ষে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর, সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী কর্মীর সম্মাননা প্রদান,র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে বুধবার(১৮ ডিসেম্বর) সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) বিষ্ণুপাদ পাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টিটিসিবিস্তারিত…
শার্শার পাঁচ ভুলোট সীমান্ত থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার
বেনাপোল প্রতিনিধি :: যশোরের শার্শা উপজেলার পাঁচ ভূলোট সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে বাংলাদেশী দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি সদস্যরা। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে সীমান্তের ইছমতি নদীর পাড় থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ এবং বিজিবি। পুলিশ লাশ দুইটি ময়না তদন্তের জন্য নিয়ে যায়। এর মধ্যে একজন হলো-বেনাপোল পোর্ট থানার দীঘিরপাড় গ্রামের আরিফুল ইসলামের ছেলে সাবু হোসেন (২৮) এবং একই এলাকার কাগজপুকুর গ্রামের দক্ষিন পাড়ার মৃত ইউনুস মোড়ের ছেলে জাহাঙ্গীর কবির (৩৩)। স্থানীয়দের মাধ্যমে জানা যায়, এরা পেশায় চোরাকারবারি। ভারত থেকে চোরাচালানী পন্য এনে বাংলাদেশে সরবরাহ করে।বিস্তারিত…
প্রাথমিক স্তরে একীভূত শিক্ষা ও বাস্তবতা
মোঃ সোহাগ আলম :: প্রাথমিক শিক্ষা জাতির ভবিষ্যৎ নির্মাণের বুনিয়াদি ভিত্তি। এই ভিত্তি যত মজবুত ও সুগঠিত হবে জাতির মেরুদণ্ড ততই শক্তিশালী হবে। প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন এবং গুণগত মানসম্পন্ন করার লক্ষ্যে বিশ্বব্যাপী বিভিন্ন কৌশল গ্রহণ করা হচ্ছে; যার মধ্যে “একীভূতকরণ” একটি গুরুত্বপূর্ণ ধারণা। একীভূতকরণ কেবল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পাঠ্যক্রম, শিক্ষাব্যবস্থা এবং শিক্ষণ পদ্ধতিকে একই ছাতার তলে আনা নয়, বরং একটি সুন্দর, সমৃদ্ধ ও সমন্বিত শিক্ষার জগৎ গড়ে তোলা । একীভূতকরণের মাধ্যমে শিক্ষার সুযোগ বৃদ্ধি, গুণগত মান উন্নয়ন এবং সর্বোপরি একটি সমতাভিত্তিক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে জাতীয় উন্নয়নে অবদান রাখা সম্ভব। UNESCO-রবিস্তারিত…
শাকবাড়িয়া খালের দুই পাড়ের স্থাপনা উচ্ছেদ না হওয়ায় সেতু নির্মান কাজ বন্ধ, দুর্ভোগে ৩ ইউনিয়নের মানুষ
রিয়াছাদ আলী,কয়রা(খুলনা) :: কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের শাকবাড়িয়া খালের দুই পাড়ের দখলকৃত স্থাপনা সরাতে না পারায় খালের ওপর সেতু নির্মাণকাজ বন্ধ রয়েছে। অবৈধ স্থাপনা সরাতে না পারায় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এসএ-জেডটি জেভি’ প্রকল্পের কাজ বন্ধ করে চলে গেছে। প্রায় ২ বছর ধরে জায়গা দখলমুক্ত করার চেষ্টা ব্যর্থ হওয়ায় তারা এই সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে প্রশাসনের সহযোগিতায় শাকবাড়িয়া খালের দক্ষিন পাশ দখলমুক্ত হলেও উত্তর পাশে দখলকৃত স্থাপনা আজও দখলমুক্ত হয়নি। যে কারনে কাজ বন্ধ রাখা হয়েছে। জানা গেছে, কয়রা সদর হতে মহেশ্বরীপুর ইউনয়নের গিলাবাড়ি জিসি সড়কটি মহারাজপুর ইউনিয়নের বড়ব্রীজ নামে পরিচিত শাকবাড়িয়া খালেরবিস্তারিত…
বৈধপথে বিদেশে সর্বাধিক কর্মী পাঠিয়ে শেষ্ঠত্বের পুরস্কার পেলেন আল নূর ইন্টারন্যাশনাল
নিজস্ব প্রতিনিধি :: বৈধপথে বিদেশে সর্বাধিক কর্মী প্রেরণকারী রিক্রুটিং এজেন্সী হিসাবে শেষ্ঠত্বের পুরস্কার পেলেন আল নূর ইন্টারন্যাশনাল (আরএল নং-০৬৮৯) এর স্বত্বাধিকারী আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিকী। বুধবার (১৮ ডিসেম্বর) সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস আয়োজিত অনুষ্ঠানে বিগত কয়েক বছরে বৈধপথে বিদেশে ১৭ হাজারের অধিক কর্মী প্রেরণ করে বিশেষ অবদান রাখায় শেষ্ঠত্বের পুরস্কার গ্রহণ করেন তিনি। সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে এ পুরস্কার তুলেবিস্তারিত…
১৭ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা সদর ব্রহ্মরাজপুরে ডিবি ইউনাইটেড প্রি-ক্যাডেট বৃত্তি উৎসব
আব্দুল করিম :: ১৭ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা সদর ব্রহ্মরাজপুরে ডিবি ইউনাইটেড প্রি-ক্যাডেট বৃত্তি উৎসব-২৪ পরীক্ষা ১৭ ডিসেম্বর ২৪ ডিবি ইউনাইটেড প্রি-ক্যাডেট স্কুলের সভাপতি ডা. জাহারুর ইসলামের নেতৃত্বে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণ করেছে নিজ বিদ্যালয় সহ পাশ্ববর্তী ব্রহ্মরাজপুর সপ্রাবি, ধুলিহর মডেল সপ্রাবি, জাহানাবাজ সপ্রাবি, দহকুলা সপ্রাবি, বালুইগাছা সপ্রাবি, দামারপোতা সপ্রাবি, গোবিন্দপুর সপ্রাবি, কোমরপুর সপ্রাবি, পূর্বদহকুরা সপ্রাবি,, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সর্বোমোট ১১টি বিদ্যালয়ের ২৩৪ জন শিক্ষার্থী। ডিবি ইউনাইটেড হাইস্কুলের ৩ টি হল রুমে শিক্ষার্থীদের আনন্দ মুখর পরিবেশে এই পরীক্ষা অনুষ্টিত হয়। অবিভাকদের দাবি এমন ব্যতিক্রম বৃত্তি উৎসব চলমান থাকলেবিস্তারিত…
বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা কবে চালু হবে ? অবশেষে জানা গেল
নিউজ ডেস্ক :: শেখ হাসিনার সরকার পতন পরবর্তী প্রেক্ষাপটে মেডিকেল বা জরুরি কাজ বাদে বাংলাদেশিদের অন্য কোনো ভিসা দিচ্ছে না ভারত সরকার। ক্ষমতার পালাবদলের পর গত সাড়ে তিন মাস ধরে বাংলাদেশিদের জন্য ভ্রমণসহ অন্যান্য ভিসা বন্ধ রেখেছে দেশটি। প্রশ্ন উঠেছে, বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া বন্ধ রেখে কোন বন্ধুত্বের বার্তা দিচ্ছে ভারত? শেখ হাসিনার সরকার পতনের পর এখনো কেন স্বাভাবিক ভিসা কার্যক্রমে গেল না ঢাকার ভারতীয় দূতাবাস? এসব প্রশ্নের উত্তর খুঁজেছে গণমাধ্যম। ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মধ্যে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর অস্থিতিশীল পরিস্থিতির কথা উল্লেখ করে বাংলাদেশে ভিসা আবেদনবিস্তারিত…
নয় প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা লুটপাট
শেখ হাসিনাসহ পরিবারের ৪ জনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
নিউজ ডেস্ক :: আওয়ামী লীগ সরকারের আমলে নয়টি মেগা প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের চারজনের বিরুদ্ধে ৮০ হাজার কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার কমিশনের বেঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। দুদক সূত্র জানিয়েছে, আশ্রয়ণ প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বেজা, বেপজাসহ নয়টি প্রকল্পে কমপক্ষে ৮০ হাজার কোটি টাকারও বেশি অর্থ লুটপাট করা হয়েছে। এসব অর্থ আত্মসাত করা এবং দেশের বাইরে পাচারের অভিযোগ রয়েছে। অভিযোগ যাচাই-বাছাই শেষে কমিশনের বৈঠকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়। দুদকের ঊর্ধ্বতন সূত্র জানিয়েছে, শেখবিস্তারিত…
নরেন্দ্র মোদী বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ দাবি করায় জামায়াতের প্রতিবাদ
নিউজ ডেস্ক ::ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করে যে বক্তব্য দিয়েছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ১৭ ডিসেম্বর এক বিবৃতি প্রাদন করেছেন। বিবৃতিতে তিনি বলেন, “১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। এই পোস্টে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেছেন। ১৯৭১ সালের বাংলাদেশের ঐতিহাসিক বিজয়কে তিনি ভারতের বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার প্রদত্ত পোস্টে তিনি বাংলাদেশ নামই উল্লেখবিস্তারিত…


