ekabir

 

হাসিনার শেষ ৫ বছরে ১৬ হাজারের বেশি হত্যাকাণ্ড ঘটেছে

নিউজ ডেস্ক :: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের শেষ ৫ বছরে ১৬ হাজারের বেশি হত্যাকাণ্ড ঘটেছে; গড় হিসাবে প্রতিদিন ৯ জনেরও বেশি মানুষ হত্যার শিকার হয়েছেন। এ সময়ে অপহরণের ঘটনাও ঘটেছে প্রায় আড়াই হাজার। পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা অপরাধ পরিসংখ্যান থেকে উঠে এসেছে এ তথ্য। পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, এই পাঁচ বছরে নারী ও শিশু নির্যাতনের ঘটনাও আঁতকে ওঠার মতো। ২০১৯ থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত খুন ও অপহরণের পাশাপাশি ছিনতাইয়ের অভিযোগ মিলেছে ৯ হাজার ৯৫৫টি। আর ডাকাতির মামলা হয়েছে ১ হাজার ৬০০। প্রতিবেদনের বিষয়ে পুলিশের সাবেকবিস্তারিত…


ঢাকা জেলা জামায়াতের কর্মী সম্মেলনে ডা. শফিকুর রহমান

নির্বাচনের সুষ্পষ্ট ঘোষণা হলে মানুষের মধ্যে আস্থা তৈরি হবে

    নিউজ ডেস্ক :: জাতীয় সংসদ নির্বাচনের সুষ্পষ্ট ঘোষণা দেয়ার আহবান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন। সুস্পষ্ট কথা এখনো বলেননি। সংস্কারকে দ্রুত এগিয়ে নিন। ক্রমান্বয়ে সুষ্পষ্ট ঘোষণাটাও দিয়ে দিন। ঘোষণাটা হলে মানুষের মধ্যে একটি আস্থা তৈরী হবে। এই সরকার আবার মইন ইউ সরকারের মতো নতুন দল গঠন করে ক্ষমতায় আসার অভিলাস প্রকাশ করবে না। এ সরকারের কেউ যদি রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে চান, তাহলে তাদেরকে এ সরকার থেকে চলে যাওয়ার জন্য তিনি আহবান জানান। তিনি আরো বলেন, আমরা প্রতিবেশীদের প্রতিবিস্তারিত…


আশাশুনিতে কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলায় কর্মরত কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলামের সভাপতিত্বে সভায় কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল্লাহ আল মাসুদ, এসএপিপিও বিল্লাল হোসেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা এস এম আঃ ওহাব, শিবুপদ, আকিকুন নেছা, আফিফা খাতুন, দীপক কুমার মল্লিক, ইকবাল হোসেন, গোলাম মোস্তফা, সানা আবু জাফর, আসাদুল ইসলাম, মারুফ হোসেন, তরিকুল ইসলাম, আরিফুল ইসলাম, দেব প্রসাদ দাশ, দ্যুতি কৃষ্ণ সরকার, জাহানারা খাতুন, নাজমুস সাকিব শাওন, শেখ হাফিজুর রহমান,বিস্তারিত…


মাদ্রাসা থেকে খাজরার শিশু সুলতান নিখোঁজ

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার খাজরার শিশু জালালাবাদ বাবর আলী কওমী মাদ্রাসা হতে নিখোঁজ হয়েগেছে। গত দু‘দিনে তার কোন সন্ধান পাওয়া যায়নি। খাজরা ইউনিয়নের ফটিকখালী গ্রামের মন্তাজ সরদারের ছেলে সুলতান সরদার (১৪)   দাকোপ কাকড়াবুনিয়া জালালাবাদ বাবর আলী কওমী মাদ্রাসার ছাত্র। সবার অজান্তে সে দু‘দিন পূর্বে মাদ্রাসা থেকে চলে যায়। অনেক খোজাখুঁজির পরও তার কোন খোঁজ পাওয়া যায়নি। শ্যামলা রঙের হালকা পাতলা শিশুটির কোন খোঁজ পেলে ০১৯৪০৫১৮১২৮ বা ০১৯১১২৭২০৬৬ নম্বরে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।


গদাইপুরে ম্যানগ্রোভ সংস্থার শীতবস্ত্র বিতরণ

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে ম্যানগ্রোভ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে গরীব অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল উত্তর গদাইপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ্যাডভোকেট মামুন হোসেনের পরিচালনায় এবং সংগঠনের সদস্য সচিব মাসুদুর রায়হান প্রিন্স এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা সরকারি মহিলা কলেজের এম আবু হোসেন। বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি সরকারি কলেজের প্রভাণক প্রভাষক মাহমুদুল হাসান, চাঁদখালী কলেজের প্রভাষক হিরন্ময় মন্ডল, মাওলানা শেখ আবু জাফর, সমাজ সেবক আঃ লতিফ সরদার, পুইজালা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবিস্তারিত…


বুধহাটায় মহান বিজয় দিবস উপলক্ষে যুবদলের আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বুধহাটায় মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বুধহাটা কলেজিয়েট স্কুল ফুটবল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বুধহাটা যুবদল আহবায়ক মনিরুল ইসলাম মনির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক আবু জাহিদ সোহাগ। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন আনুলিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য মোঃ রুহুল কুদ্দুস। বুধহাটাবিস্তারিত…


সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতারণাসহ নানাবিধ অভিযোগ

  নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধানের সরকারি কন্ট্রোল প্যনেলে পিডিএস.এআইবি.গভঃ.বিডি/এডমিন এ মিথ্যা তথ্য দিয়ে সরকারকে ধোকা দিয়ে এবং প্রতারণা করে দীর্ঘ দিন একই কর্মস্থলে থাকার পায়তারা করাসহ নানাবিধ অভিযোগ উঠেছে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনিছুর রহমানের (পিডিএস নং: ২০১৬৭০০৬০৭) বিরুদ্ধে। সম্প্রতি তথ্য বাতায়নে তিনি তার কর্মস্থল সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদানের তারিখ দিয়েছেন ০৬/০৫/২০২৪ সালে। অথচ তিনি এই সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদান করেছেন ০১/০৯/২০১৩ ইং তারিখে। আসলে তিনি ওয়েবসাইটের কন্ট্রোল প্যনেলে তথ্য বাতায়নে ভুল তথ্য দিয়ে প্রতারণাবিস্তারিত…


তাহেরীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সৈয়দপুরে আহলে সুন্নাতের মানববন্ধন 

  সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: প্রখ্যাত ইসলামী বক্তা গিয়াস উদ্দিন আত-তাহেরীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সৈয়দপুরে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। শুক্রবার (২০ডিসেম্বর) শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে আহলে সুন্নাত ওয়াল জামায়াত সৈয়দপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে ওই কর্মসূচি পালন করা হয়। সংগঠনটির নীলফামারী জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজহার সুলতান রিজভীর সভাপতিত্বে ও খলিফা সৈয়দ আসিফ আশরাফির সঞ্চালনায় বক্তব্য বলেন মুফতি হামিদ জামাল, মাওলানা সাজ্জাদ আশরাফি, মাওলানা মোহাম্মদ আলী আশরাফি, খালিদ আজম আশরাফি,নাদিম আশরাফি,শেখ শামসুদ্দিন সাম্মু আশরাফি, হায়দার আলী হায়দার এমাদি, ইরফানবিস্তারিত…


সৈয়দপুরে সেপাক টাকরো টুর্নামেন্টের পুরস্কার  ও সনদপত্র বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::সৈয়দপুরে মহান বিজয় দিবস উপলক্ষে সেপাক টাকরো টুর্নামেন্টের পুরস্কার ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশন শহরের পুরাতন বাবুপাড়াস্থ ইন্টারন্যাশনাল স্কুলের সহযোগিতায় স্কুল প্রাঙ্গনে ওই অনুষ্ঠানের আয়োজন করে । এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নুর-ই-আলম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেনিস বল ক্রিকেট ফেডারেশনের, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সহকারী অধ্যাপক শওকত হায়াৎ শাহ্ এবং বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক ঢালী। এতে সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু।বিস্তারিত…


কাদাকাটিতে কৃষক দলের  সমাবেশ অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি :: আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়ন কৃষক দলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় কাদাকাটি বাজার চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন কৃষক দলের আয়োজনে সম্মেলনে সভাপতিত্ব করেন, ইউনিয়ন কৃষক দলের আহবায়ক ইউপি সদস্য আঃ হান্নান সরদার। মাষ্টার একরামুল সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা আবু তৈয়ব মোঃ রমিজ উদ্দীন রুমি। প্রধান বক্তা ছিলেন, উপজেলা আহবায়ক লিয়াকত হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সদস্য সচিব আঃ কাদের, খাজরা আহবায়ক আঃ ছাত্তার, সদস্য সচিব মনিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক বদরুলবিস্তারিত…