ekabir
সাতক্ষীরা জেলা রোভারের দুই স্কাউটারকে স্বপ্ন সিঁড়ির সংবর্ধনা
নিউজ ডেস্ক :: সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্ন সিঁড়ির পক্ষ থেকে জেলা রোভারের দুই স্কাউটারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২০ ডিসেম্বর সন্ধ্যায় কফি ভিলাতে জেলা রোভার স্কাউটস এ-র এডহক কমিটির সদস্য এ এস এম আব্দুর রশিদ ও আব্দুল্লাহ আল মামুন কে সংবর্ধনা প্রদান করা হয়। সম্প্রতি জেলা রোভার স্কাউটস এ-র কমিটি বিলুপ্ত করে ৫ সদস্যের কমিটি ঘোষণা করে বাংলাদেশ স্কাউটস। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্ন সিড়ির সভাপতি মুহা. আলতাফ হোসেন। সাধারণ সম্পাদক নাজমুল হক এ-র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বপ্নসিড়ির উপদেষ্টা মোঃ মুরাদুজ্জামান, রেবেকা সুলতানা, জামাল হোসেন।বিস্তারিত…
শ্যামনগরে গোলাখালী সংলগ্ন মাদার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ
আহসান হাবীব সিয়াম,শ্যামনগর প্রতিনিধি ::সুন্দরবন লাগুয়া দীপ অঞ্চল গোলাখালী গ্রাম সংলগ্ন মাদার নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করার অভিযোগ উঠেছে। স্থানীরা জানান, বেশ কিছুদিন মাদার নদী থেকে বালু উত্তোলন করতে দেখা যাচ্ছে অসাধু এক বালু ব্যবসায়ীর। অবৈধ্যভাবে বালু উত্তোলনের কারনে গোলাখালীর বিভিন্ন জায়গায় বেরিবাঁধে ফাটল ধরেছে বলে অভিযোগ করেন বেড়িবাঁধ ভাঙ্গন আতঙ্কিত এলাকাবাসী। স্থানীয় মাসুদ হোসেন বলেন, সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার দীপাঞ্চল গোলাখালী গ্রামটিতে ৮৮ টি পরিবারের বসবাস। চারিদিকে নদীবেষ্টিত থাকায় জোয়ারের তোড়ে ও জলোচ্ছ্বাসে প্রায় বেড়িবাঁধ ভেঙে এলাকায় নোনা পানি ঢুকছে, জরাজীর্ণ বেড়িবাঁধটি নিয়ে এলাকার মানুষ প্রায় আতঙ্কিত হয়েবিস্তারিত…
সাতক্ষীরা সদর উপজেলার জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে
নিজস্ব প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা শাখার ২০২৫-২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও নির্বাচিত ইউনিয়ন আমীরদের শপথ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা সদর উপজেলা জামায়াত অফিসে এ কমিটি গঠন ও শপথ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল,নায়েবে আমীর শেখ নুরুল হুদা, সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী গাজী সুজায়েত আলী, প্রভাষক ওমর ফারুক। ২০২৫-২০২৬ সেশনের জন্য সদর উপজেলার নবনির্বাচিতবিস্তারিত…
সাংবাদিক ইদ্রিসের পিতৃবিয়োগ, ভোমরা প্রেসক্লাবের শোক
নিউজ ডেস্ক :: ভোমরা প্রেসক্লাবের কার্যকরী সদস্য সাংবাদিক ইদ্রিস আলীর পিতা মহাতাব সরদার (৯০) ইন্তেকাল করেছেন। শুক্রবার ভোর পাঁচটার সময় রসুলপুর নিজ বাস ভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। শুক্রবার বাদ জুম্মা রসুলপুর পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে নামাযে জানাযা শেষে রসুলপুর সরকারি কবরস্থানে দাফন করা হয়। ভোমরা প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সভাপতি আহাদুর রহমান জনি, সহ-সভাপতি একরামুল কবীর , রিয়াজুল ইসলাম আল, সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমান হাসান, সহ সাধারণ সম্পাদক মোতালেব সরদার,বিস্তারিত…
শার্শায় স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ভিজিডি’র চাউল ছিনতাইয়ের অভিযোগ, থানায় মামলা
বেনাপোল প্রতিনিধি :: যশোরের শার্শার বাগআঁচড়ায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপনের নেতৃত্বে কয়েকজন গরীব মহিলার কাছ থেকে সরকারি ভিজিডি’র ২০ চাউল ছিনতাই এর ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে শার্শা থানায় একটি এজাহার দেওয়া হয়েছে। অভিযুক্তরা হলেন, বাগআঁচড়া ইউনিয়নের রাজ্জাক মোল্লার ছেলে শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপন, হলপট্টির ইসমাইল হোসেনের ছেলে মাসুদ এবং রনি, ফয়েজ পাটোয়ারির ছেলে ফারুক হোসেন, মৃত আব্দুল মজিদের ছেলে তৌহিদ হোসেন ও সাতমাইলের সুরত আলির ছেলে উজ্জল হোসেনসহ আরও অনেকে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরেবিস্তারিত…
পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বাজার মনিটরিং
পাইকগাছা( খুলনা)প্রতিনিধি :: পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বাজার মনিটরিং অংশ হিসেবে ব্যবসায়ীদের সতর্ক বার্তা প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাণিজ্যিক শহর কপিলমুনিতে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং এবং সরকারি খাস জমিতে অবৈধভাবে দখল ও স্থাপনা নির্মাণের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময়ে সঠিক ভাবে মালামাল ক্রয় রশিদ সংরক্ষণ ও মূল্য তালিকা প্রদর্শন করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এছাড়াও ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন,২০২৩ এর ১১ ধারা অনুযায়ী সরকারি খাস জমি অবৈধভাবে দখল, প্রবেশ, স্থাপনাবিস্তারিত…
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সকলকে একসাথে কাজ করতে হবে
মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকে :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতে জনগনের সামনে উপস্থাপিত ৩১ দফা জনগনের কাছে তুলে ধরার আহবান জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল বাশার আকন্দ বলেছেন, আগামির সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি বলেন দেশের প্রাণ ও হলো কৃষক ভাইয়েরা। কারণ তারা ফসল ফলান বলে আমরা খেতে পাই, তাদের কারণে অর্থনীতির চাকা সচল থাকে। তাই কৃষকদের স্বার্থ রক্ষায় কৃষকদলের প্রতিটি নেতাকর্মীকে তাদের পাশে থাকতে হবে।বিস্তারিত…
২০২৬ সালের ৩০ জুনের মধ্যে জাতীয় নির্বাচন
নিউজ ডেস্ক :: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তার রোডম্যাপ প্রধান উপদেষ্টা তার ভাষণে দিয়েছেন। এর চেয়ে পরিষ্কার রোডম্যাপ কী হতে পারে? আপনি আশা করতে পারেন, ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংকালে প্রেস সচিব এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজবিস্তারিত…
এবার পাকিস্তান থেকে দ্বিগুণ পণ্য নিয়ে আসছে সেই জাহাজ
নিউজ ডেস্ক :: পাকিস্তানের করাচি বন্দর থেকে কনটেইনার পণ্য নিয়ে আবারও চট্টগ্রাম বন্দরে ভিড়তে যাচ্ছে সেই জাহাজ। এবার জাহাজটিতে আনা হচ্ছে গতবারের চেয়ে প্রায় দ্বিগুণ পণ্য। এমভি ইউয়ান জিয়াং ফা ঝং নামের জাহাজটি শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় বন্দর জলসীমায় পৌঁছানোর কথা রয়েছে। পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কনটেইনার জাহাজ যোগাযোগ চালু হয় গত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। প্রথমবার ৩৭০ কনটেইনার আনা হয় জাহাজটিতে করে। এর মধ্যে পাকিস্তান থেকে আনা হয় ২৯৭ কনটেইনার, বাকিগুলো সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে আনা হয়। দ্বিতীয় দফায় এবার জাহাজটিতে করে আনা হচ্ছে প্রায় ৭৮০ কন্টেইনার।বিস্তারিত…
‘সম্পর্ক ভালো রাখতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে’
নিউজ ডেস্ক :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কী হবে সেটি তাদের কাজের মাধ্যমে নির্ধারিত হবে। সম্পর্ক ভালো রাখতে চাইলে ভারতকে খুনি শেখ হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত দিতে হবে। বাংলাদেশের মানুষ তার বিচার করবে। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, গণঅভ্যুত্থানের বিশ্বাসের সঙ্গে বেঈমানি করলে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকেও ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, গুলি চালানো পুলিশ সদস্যদের শাস্তির বদলে বদলি করে নতুন পোস্টিংয়ের তদবির চলছে।বিস্তারিত…


