ekabir

 

সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলে  অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : :সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের পড়াশুনার মনোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকালে শহরের পুরাতন বাবুপাড়াস্থ স্কুল চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন অভিভাবক নীলফামারী জজ কোর্টের আইনজীবী হিল্লোল রায়,  উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ছানারুল ইসলাম, মো. মুকুল হোসেন, মৌসুমী আফরোজ, মো. আনিসুজ্জামান, রেশমা খাতুন প্রমুখ। আ এর আগে স্কুলের প্লে শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে চলতি বার্ষিক পরীক্ষার ফলাফলের প্রতিবেদন তুলে দেন অধ্যক্ষ মো. শাবাহাত আলীবিস্তারিত…


সাতক্ষীরা বিজিবির বিশেষ অভিযানে সত্তর হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ

আব্দুল করিমঃ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) বিশেষ অভিযানে সত্তর হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। শনিবার ( ২১ ডিসেম্বর)  সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ পদ্মশাখরা বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ পদ্মশাখরা বিওপির দায়িত্বাধীন দক্ষিণ হাড়দ্দহা নামক স্থান দিয়ে চোরাচালানী মালামাল ভারত হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগমন করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিকবিস্তারিত…


আশাশুনিতে দূষণ কমানো এবং বাস্তুসংস্থান উন্নয়নে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে সুন্দরবন ও সংলগ্ন অঞ্চল সমূহের দূষণ কমানো এবং বাস্তু সংস্থান উন্নয়নে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শরিবার সকাল ১০.৩০ টায় আশাশুনি অফিসার্স ক্লাবে এ সভার আয়োজন করা হয়। জার্মান কোঅপারেশন ও হেলভিটাস জার্মানীর সহযোগিতায় রূপান্তর বাংলাদেশে সুন্দরবন ম্যানগ্রোভ বন ও তার সংলগ্ন অঞ্চল সমূহের দূষণ কমানো এবং বাস্তুসংস্থান উন্নয়ন প্রকল্পের আওতায় সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশণামূলক আলোচনা রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম। সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ইয়ূথ কমিটি নেতৃবৃন্দ, বনজীবিবিস্তারিত…


প্রতাপনগরে কেরাতুল কুরআন মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ 

জি এম মুজিবুর রহমান, আশাশুনি ::  আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুরে কেরাতুল কুরআন মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় কল্যাণপুর বায়তুল মামুর জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মমতাজ উদ্দিন গাজীর সভাপতিত্বে, মুহতামিম মাওঃ আবু সাঈদের সার্বিক ব্যবস্থাপনায় ও মুয়াজ্জিন রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউনিয়ন জামায়াতের আমির প্রতাপনগর ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান, ইউনিয়ন জামায়াতের সাবেক আমির মাওঃ রিয়াছাত আলী, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য সাবেক বিএনপি নেতা হাসেম আলী সরদার,বিস্তারিত…


কাদাকাটিতে কৃষক দলের  সমাবেশ অনুষ্ঠিত

আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়ন কৃষক দলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় কাদাকাটি বাজার চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন কৃষক দলের আয়োজনে সম্মেলনে সভাপতিত্ব করেন, ইউনিয়ন কৃষক দলের আহবায়ক ইউপি সদস্য আঃ হান্নান সরদার। মাষ্টার একরামুল সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা আবু তৈয়ব মোঃ রমিজ উদ্দীন রুমি। প্রধান বক্তা ছিলেন, উপজেলা আহবায়ক লিয়াকত হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সদস্য সচিব আঃ কাদের, খাজরা আহবায়ক আঃ ছাত্তার, সদস্য সচিব মনিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক বদরুল আলম, সাবেক সভাপতিবিস্তারিত…


খাজরার খালিয়ায় রাস্তার বেহাল দশায় বিপত্তিতে শতাধিক পরিবার

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি রাস্তার দুর্দশায় বিপত্তিতে রয়েছে। গ্রামের সানাপাড়ায় প্রবেশের একামাত্র রাস্তাটি ইটের সোলিংকৃত। রাস্তাটি দীর্ঘদিন বর্ষার পানির তলিয়ে ছিল। ফলে রাস্তাটি চরম বেহাল হয়ে পড়েছে। রাস্তার ইট এবড়োথেবড়ো ও কিছু জায়গায় পুকুরের সাথে রাস্তা বিলিন হওয়ার উপক্রম হয়ে গেছে। যানবাহন চলাচল যেমন চরম ঝুঁকিপূর্ণ তেমনি পায়ে হেটে চলাও কষ্টকর হয়ে পড়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার চেউটিয়া খাজরা রোডের শুরুতেই হাফিজ ও জলিল সানার বাড়ির সামনে প্রায় ২০ হাত দৈর্ঘ্যের রাস্তা একেবারেই চলাচলবিস্তারিত…


ব্রহ্মরাজপুর ৩নং ওয়ার্ড যুব জামায়াতের উদ্যোগে দাওয়াতী সভা অনুষ্ঠিত 

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর ব্রহ্মরাজপুুর ইউনিয়ন শাখার ৩নং ওয়ার্ড যুব জামায়াতের  উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের প্রতি দোয়া এবং এক দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) মাগরিবের নামাজের পর মাছখোলা ৩নং ওয়ার্ড যুব জামায়াতের আয়োজনে এই দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়। হাফেজ মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ০৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি ও ৩ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ডের সভাপতি মোঃ সহিদুর রশীদ মুকুল ও সেক্রেটারি মোঃ আমিনুরবিস্তারিত…


সফল উদ্যেগতার অনুকরনীয় মডেল দেবাশিষ মন্ডল

নিউজ ডেস্ক :: একজন সফল উদ্যেগতার অনুকরনীয় মডেল হয়ে উঠেছেন দেবাশিষ মন্ডল। তিনি মন্ডল পোল্ট্রি এন্ড হ্যাচারীর স্বত্তাধিকারী। তার বাড়ি সাতক্ষীরার দেবহাটা উপজেলার পূর্ব কুলিয়া গ্রামে। দেবাশীষ মন্ডল ২০১০ সালে লেখা পড়ার পাঠ শেষ করে চাকরীর পিছনে ঘোরেননি।তিনি মাত্র ৫০০ মুরগী নিয়ে তার বাড়ির পাশের্^ একটি পোল্ট্রি খামার এর ব্যবসা শুরু করেন।সাথে এক একর জমিতে মাছ চাষ ও শুরু করেন। সেখান থেকে আর তাকে পিছন ফিরে তাকাতে হয়নি। তিনি জানান, প্রেল্ট্রি ফার্ম শুরু করার এক বছর পর সোনালী মুরগীর চাষ শুরু করি। এখন তার খামরে মুরগীর সংখ্য ৫ হাজার। ফার্মেবিস্তারিত…


বাংলাদেশে ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন

সাইফুল খান :: সাংস্কৃতিক আগ্রাসন হলো একটি রাষ্ট্র বা জাতির উপর অন্য রাষ্ট্র বা শক্তির সাংস্কৃতিক প্রভাব চাপিয়ে দেয়ার একটি প্রক্রিয়া। এটি কখনো সরাসরি, আবার কখনো পরোক্ষভাবে ঘটে। বাংলাদেশের মতো একটি স্বাধীন রাষ্ট্রের জন্য এর সাংস্কৃতিক স্বাধীনতা সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু গত কয়েক দশকে ভারতের সাংস্কৃতিক প্রভাব বাংলাদেশের সমাজ, সংস্কৃতি এবং জীবনযাত্রার ওপর গভীরভাবে প্রভাব ফেলছে। এই প্রভাব অনেক সময় এত সূক্ষ্ম যে তা সরাসরি চোখে ধরা পড়ে না, তবে দীর্ঘমেয়াদে এটি একটি জাতির আত্মপরিচয় কমিয়ে দেয়, স্বকীয় সংস্কৃতিকে বিপন্ন করে। সাংস্কৃতিক আগ্রাসনের সংজ্ঞা ও প্রেক্ষাপট সাংস্কৃতিক আগ্রাসন বলতে বোঝায়বিস্তারিত…


মসজিদের নিচে মন্দির খোঁজা গ্রহণযোগ্য নয় : আরএসএস প্রধান

নিউজ ডেস্ক :: ভারতে নতুন ট্রেন্ড শুরু হয়েছে। দেশের নানা প্রান্তে বিভিন্ন মসজিদের সমীক্ষার দাবি তুলে আদালতের দ্বারস্থ হচ্ছে ছোট-বড় নানা আকারের হিন্দুপন্থি সংগঠন, কিংবা কোনো হিন্দু নেতা বা ব্যক্তি। উদ্দেশ্য একটাই- সেই মসজিদের স্থানে কোনো যুগে মন্দির ছিল কিনা, সেটা যাচাই করে দেখা! এর জেরে সম্প্রতি দেশের নানা প্রান্তে অশান্তি, সাম্প্রদায়িক হিংসা পর্যন্ত ছড়িয়েছে। বৃহস্পতিবার এ বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। তিনি স্পষ্ট বলে দিয়েছেন, এ ধরনের ঘটনা একেবারেই ‘গ্রহণযোগ্য নয়’। মহারাষ্ট্রের পুনেতে আয়োজিত ‘বিশ্বগুরু ভারত’ কর্মসূচির মঞ্চে ভাষণ দেওয়ারবিস্তারিত…