প্রতাপনগরে কেরাতুল কুরআন মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ 

জি এম মুজিবুর রহমান, আশাশুনি ::  আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুরে কেরাতুল কুরআন মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১০ টায় কল্যাণপুর বায়তুল মামুর জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মমতাজ উদ্দিন গাজীর সভাপতিত্বে, মুহতামিম মাওঃ আবু সাঈদের সার্বিক ব্যবস্থাপনায় ও মুয়াজ্জিন রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউনিয়ন জামায়াতের আমির প্রতাপনগর ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান, ইউনিয়ন জামায়াতের সাবেক আমির মাওঃ রিয়াছাত আলী, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য সাবেক বিএনপি নেতা হাসেম আলী সরদার, মাওঃ আবু জাফর সিদ্দিকী, হাফেজ গোলাম মোস্তফা, হাফেজ মাওঃ রাশেদুল ইসলাম, আলহাজ্ব মোশাররফ সানা, জামায়াত ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল নেতা আব্দুস সাত্তার ও শফিকুল ইসলাম, হাফেজ বেলাল হোছাইন, বিশিষ্ট ব্যবসায়ী আহসান উল্লাহ হাসান, অভিভাবক সদস্য কামরুজ্জামান প্রমুখ।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
  • জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
  • আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা
  • আশাশুনিতে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
  • আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
  • আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২
  • আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর আঃ মান্নানের ইন্তেকাল