সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলে  অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : :সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের পড়াশুনার মনোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকালে শহরের পুরাতন বাবুপাড়াস্থ স্কুল চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন অভিভাবক নীলফামারী জজ কোর্টের আইনজীবী হিল্লোল রায়,  উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ছানারুল ইসলাম, মো. মুকুল হোসেন, মৌসুমী আফরোজ, মো. আনিসুজ্জামান, রেশমা খাতুন প্রমুখ।
এর আগে স্কুলের প্লে শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে চলতি বার্ষিক পরীক্ষার ফলাফলের প্রতিবেদন তুলে দেন অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু। ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষিকা শারমিন আকতারের সঞ্চালনায় সমাবেশে প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ নিঘাত সুলতানাসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীর অভিভাবকরা উপস্থিত ছিলেন।





সম্পর্কিত সংবাদ

  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ