কয়রায়  পুলিশের বিশেষ অভিযানে  ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা থানা পুলিশ  বিশেষ অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ।
আটককৃতরা হলেন উপজেলার সদর  ইউনিয়নের মদিনা বাদ গ্রামের মোঃ সেলিম গাজীর পুত্রসোহেল রানা (২৪) ও একই গ্রামের হবি গাজীর পুত্রআব্দুল্লাহ গাজী (৩১)। ।
জানা গেছে, কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হকের নির্দেশে গত ১০ জানুয়ারী রাতে সদরের বাসষ্ট্যান্ড এলাকা হতে কয়রা থানার এস আই খালিদ,এ এস আই নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জি এম ইমদাদুল হক  বলেন, আটক ব্যাক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে  মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।





সম্পর্কিত সংবাদ

  • গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত