ekabir
খুলনায় পুলিশ হত্যা মামলায় আসামি ১২০০
নিউজ ডেস্ক ::কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় খুলনায় পুলিশ সদস্য সুমন ঘরামী হত্যার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাতে লবণচরা থানায় এসআই মোস্তফা সাকলাইন বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় অজ্ঞাত পরিচয় ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে। তবে, এ মামলায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানান লবণচরা থানার ওসি মমতাজুল হক। এছাড়া কোটা সংস্কার আন্দোলন চলাকালে শুক্রবার বিকেলে ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে খুলনা সদর ও সোনাডাঙ্গা থানায় আলাদা দুটি মামলা হয়েছে। জানা গেছে, নিহত সুমন ঘরামীর বাড়ি বাগেরহাট জেলার কচুয়া উপজেলায়। স্ত্রী ও মেয়েকে নিয়ে খুলনাবিস্তারিত…
বিশ্ববিদ্যালয়-সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন স্কিম বাতিল
নিউজ ডেস্ক:: বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। গত ১৩ মার্চ অর্থ মন্ত্রণালয় প্রত্যয় স্কিমে পাবলিক বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টদের অন্তর্ভুক্তির প্রজ্ঞাপন জারি করে। এরপর থেকে মানববন্ধন, অর্ধদিবস কর্মবিরতি, স্মারকলিপি দেওয়াসহ নানা কর্মসূচি পালন করেন শিক্ষক ও কর্মকর্তারা। দাবি না মানায় এক পর্যায়ে সর্বাত্মক কর্মবিরতিতে যান তারা। চলতি অর্থবছরের প্রথম দিন ১ জুলাই থেকেই সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিম যাত্রা শুরু করে। ২ জুলাই অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। সমাজের সববিস্তারিত…
আটক ছাত্রদের ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক::আটক সাধারণ ছাত্রদের মুক্ত করে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন প্রধানমন্ত্রী। চলমান কোটা সংস্কার আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, গণভবনের দরজা শিক্ষার্থীদের জন্য সব সময় খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। সব বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা হতে পারে। আমি আর সংঘাত চাই না। এদিকে শিক্ষার্থীদের ৯ দফা দাবিতে আয়োজিত গণমিছিলে পুলিশ ছাত্রলীগ-যুবলীগের হামলার অভিযোগ এসেছে। এতে শিক্ষার্থী ও সাধারণ জনতা হতাহত হয়েছে দাবি করে এর প্রতিবাদে শনিবারবিস্তারিত…
ঐক্যবদ্ধ না হলে রাজাকাররা এই দেশকে পাকিস্তান বানাবে -এম.পি রুহুল হক
নিউজ ডেস্ক :: শোকের মাস আগস্ট মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আহ্বানে বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। শনিবার (৩ আগস্ট) বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম’র সঞ্চালনা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক এর সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক। এসময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, জামায়াত বিএনপির নেতাকর্মীরা বিদেশি অর্থ ব্যয় করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্তবিস্তারিত…
সাতক্ষীরায় পৌরসভার নারীদের সাথে এমপি সেঁজুতির মতবিনিময়
নিউজ ডেস্ক :: সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের নারীদের সাথে মতবিনিময় করেছেন সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি। শনিবার বিকেলে সংসদ সদস্যের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্থানীয় নারীনেত্রী রেশমা খাতুন। রুমানা পারভীনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য সম্পাদক ডা. সুব্রত ঘোষ, জেলা কৃষকলীগের সহসভাপতি এড. আল মাহামুদ পলাশ, শাহজাহান আলী, আসাদুজ্জামান, প্রকাশ মন্ডল, জাহানারা পারভীন, ফিরোজা খাতুন, সুমনা খাতুন, রিপা খাতুন, ফজিলা খাতুন, তানিয়া পারভীন, আছমা খাতুন, শাহিনা খাতুন, সালেহা বেগম, শাহানারা বেগম, হাফিজা খাতুন, কুলসুম বেগম প্রমুখ।মতবিনিময় সভায় এমপি সেঁজুতি বলেন, আমরা আরব বসন্ত দেখেছি। পৃথিবীরবিস্তারিত…
শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল সাতক্ষীরায়
নিউজ ডেস্ক :: ৯ দফা দাবীতে সাতক্ষীরায় শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এতে সাতক্ষীরা শহরের অভ্যন্তরে ২ ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। শনিবার সকালে ১১টায় শহরের খুলনা রোড মোড় থেকে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার খুলনা রোড মোড়ে এসে অবস্থান গ্রহণ করেন। এসময় তারা রাস্তা বন্ধ করে বিভিন্ন স্লোগান দেন। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না বলে নিশ্চয়তা দিলে পুলিশ তাদের শান্তিপূর্ণ সমাবেশে সহযোগিতা করেন। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইমরান হোসেন, এস কে আবির, খায়রুল হোসেন,ইকরামুল কবীরবিস্তারিত…
দ্বিপাক্ষিক সিরিজে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি আফগানিস্তান
স্পোর্টস ডেস্ক ::ওয়ানডে বিশ্বকাপের পর সবশেষ টি-২০ বিশ্বকাপেও বাজিমাত করেছে আফগানিস্তান। যার ফল হিসেবে পুরস্কারও পাচ্ছে তারা। বড় দলগুলোও এখন তাদের গুরুত্বের সঙ্গে দেখতে শুরু করেছে। সেই ধারাবাহিকতায় এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই সিরিজটির আয়োজক। যদিও এই সিরিজটি ফিউচার ট্যুর প্রোগ্রামে ছিল না। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের চেয়ারম্যান লসন নাইডু জানিয়েছেন, দুই বোর্ডের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ এক মাইলফলক। আফগানিস্তানেরবিস্তারিত…
মাছের ঘের ভিত্তিক সবজি চাষ – সিসডো বাংলাদেশ!
নিউজ ডেস্ক :: জলবায়ু পরিবর্তন হলো বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত এবং চ্যালেঞ্জিং একটা বিষয়। জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্থ দেশগুলোর মধ্যে বাংলাদেশ হলো অন্যতম। বাংলাদেশ হলো ঘন জনবসতি পূর্ণ একটা দেশ। দেশের বেশিরভাগ মানুষ কৃষি কাজের সাথে জড়িত। কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ এবং লবনাক্ততার কারণে কৃষি ব্যবস্থা এখন হুমকির মুখে, কৃষি ব্যবস্থা ও কৃষক বর্তমানে ক্ষতির সম্মুখীন হচ্ছে। সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলা হলো বাংলাদেশের একেবারে উপকূলীয় এবং জলবায়ু পরিবর্তনের ফলে সরাসরি ক্ষতিগ্রস্থ এলাকা। এই এলাকা গুলোতে প্রতিনিয়ত লবনাক্ততার পরিমান বৃদ্ধি পাচ্ছে, এই পরিপেক্ষিতে এই এলাকা গুলোতে সনাতনবিস্তারিত…
কেরালায় ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ২৭৬ জনে
নিউজ ডেস্ক ::ভারতের কেরালার ওয়েনাড়ে ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত ২৭৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন দেড় শতাধিক মানুষ। নিখোঁজদের সন্ধান এবং উদ্ধারে এখনো কাজ চলছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন সূত্রে এই তথ্য জানা গেছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই সেনা, এনডিআরএফ, কেরালার বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মী, রাষ্ট্রীয় জরুরি পরিষেবার কর্মী এবং স্থানীয়রা উদ্ধার কাজ চালাচ্ছেন। সরকারি সূত্রে জানা গেছে, ভূমিধসের ঘটনায় পশ্চিমঘাট পর্বতের জঙ্গলঘেরা চারটি গ্রাম কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে। বাড়িঘর, কফির বাগান হাজার হাজার টন পাথর এবং কাদার স্তূপের নিচে। এমন পরিস্থিতিতে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বৃহস্পতিবার সর্বদলীয়বিস্তারিত…
যে কোনো সময় জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন
নিউজ ডেস্ক ::মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামী ও তাদের ছাত্রসংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করতে যে কোনো সময় প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এদেশের মুক্তিযুদ্ধের পক্ষের দল ও সুশীল সমাজ জামায়াতকে নিষিদ্ধ করতে বলে আসছিল। এটা সাধারণ মানুষেরও দাবি ছিল। ১৪ দলের সঙ্গে প্রধানমন্ত্রীর মিটিং হয়েছে। প্রধানমন্ত্রী আরও অনেকের সঙ্গেই কথা বলেছেন, মতামত নিয়েছেন। তারা সবাই জামায়াতকে নিষিদ্ধ করার মতামত দিয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কয়েকটি মামলার রায়েও জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়টি বলা হয়েছে। এসববিস্তারিত…


