ekabir
পালানোর সময় শেখ হাসিনা
নিতে পারেননি কিছুই, কাপড়-নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনে দিয়েছে ভারত
নিউজ ডেস্ক :: গত সোমবার দুপুরে পদত্যাগ করে দেশ ছাড়ার জন্য মাত্র ৪৫ মিনিট সময় পেয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার কারণে তাড়াহুড়ায় বাড়তি কাপড় কিংবা নিত্য ব্যবহার্য জিনিসপত্রও সাথে নিতে পারেননি তিনি। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় গণমাধ্যমটি। ছাত্র-জনতার গণ আন্দোলন এবং এক দফা দাবির মুখে গত সোমবার (৫ আগস্ট) পতন হয় শেখ হাসিনা সরকারের। পদত্যাগের পর শেখ হাসিনা ও তাঁর সঙ্গীদের বহনকারী সামরিক উড়োজাহাজটি ভারতের রাজধানী নয়াদিল্লির কাছের হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করে। বাংলাদেশি সরকারি এক সূত্রের বরাতে ইন্ডিয়া টুডে বলছে, শেখবিস্তারিত…
স্বৈরাচর বিরোধী অন্দোলনে শহীদদের স্মরণে গায়েবানা যানাজা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক :: স্বৈরাচর বিরোধী অন্দোলনে শহীদদের স্মরণে এক গায়েবানা যানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গরবার ৬ আগষ্ট বিকাল ৫টার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার আয়োজনে কলারোয়া পৌরসভাধীন ওয়ারিয়া গোপিনাথপুর ঈদগাহ ময়দানে এ নামাজ অনুষ্ঠিত হয়। যানাজা নামাজে ব্ক্তব্য রাখেন জামায়াত নেতা মাওঃ আহম্মদ আলী,মুহতাসিম বিল্লাহ,মাষ্টার হারুনার রশিদ,মাওঃ নূরুল বাসার,মাওঃ নুরুল হাসান,মাওঃ আজহার মাহমুদ,মাওঃ সিরাজুল ইসলাম,ছাত্রনেতা আরাফাত গালিব,ছাত্র,ছাত্রনেতা মাজহারুল ইসলাম প্রমূখ। নামাজে যানাজায় ইমামতি করেন ঝাউডাঙ্গা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ জামায়াত নেতা মাওঃ আব্দুল বারী।
ভাঙচুর ও অগ্নিসংযোগ না করতে আহবান
সাতক্ষীরায় সংবাদ সম্মেলন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।মঙ্গলবার দূপুরে সাতক্ষীরা সরকারি কলেজে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ না করতে বিক্ষুব্ধ জনগণকে আহবান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতৃবৃন্দ। এসময় সমম্বয়ক ইমরান হোসেন বলেন, আমাদের আন্দোলন এখনো শেষ হয়ে যায়নি। সরকার পতনের আন্দোলনের পর এখন আমরা রাষ্ট্রসংস্কারের দাবি জানাই। তিনি বলেন, সরকারি কলেজের অধ্যক্ষ আমানুল্লাহ আল হাদিসহ গুটিকয়েক শিক্ষক আন্দোলনকারীদের পুলিশ প্রশাসন দিয়ে হেনস্তা করতে চেয়েছিল। কিন্তু বিশাল আন্দোলনের মুখে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারেননি। শেখ হাসিনা পদত্যাগ পরবর্তী সহিংসতার কোন দায় বৈষম্যবিরোধীবিস্তারিত…
সমাবেশ ডেকেছে বিএনপি : প্রধান অতিথি তারেক রহমান
নিউজ ডেস্ক :: বুধবার (৭ আগস্ট) সমাবেশ ডেকেছে বিএনপি। বেলা ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওই সমাবেশ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যায় দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে জানানো হয়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও জাতীয় নেতৃবৃন্দরাও বক্তব্য দেবেন। যথাসময়ে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে সমাবেশে যোগদানের জন্য আহ্বান জানানো হয়েছে।
কোটা আন্দোলনে নাশকতা : ২৩৫০ জনের জামিন
নিউজ ডেস্ক:: কোটা সংস্কার আন্দোলনে নাশকতার অভিযোগ ঢাকা মহানগরের বিভিন্ন থানায় করা মামলায় গ্রেপ্তার ২ হাজার ৩৫০ জনের জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (০৬ আগস্ট) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়া আসামিদের মধ্যে বিএনপি, জামায়াত-শিবির ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিরোধীদলীয় নেতাকর্মী এবং শিক্ষার্থীরা রয়েছে। আদালত সূত্রে জানা গেছে, গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তির নির্দেশ দেন রাষ্ট্রপতি। এরপর আসামিদের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। তবে অনেকের ব্যক্তিগত আইনজীবী থাকায় লিগ্যাল এইড জামিনেবিস্তারিত…
যুক্তরাষ্ট্র হাসিনার ভিসা বাতিল করলো
নিউজ ডেস্ক :: বাংলাদেশে বিক্ষোভের বিরুদ্ধে দমন-পীড়নের পর দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অবস্থায় দেশের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা আগেই জানিয়েছিল যুক্তরাষ্ট্র। একইসঙ্গে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়াকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হওয়ার আহ্বানও জানিয়েছে দেশটি। এর মধ্যেই স্টেট ডিপার্টমেন্টের একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র ।বৃটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান টুইটে একথা জানিয়েছেন । শেখ হাসিনা সোমবার বিকেলে বাংলাদেশ ছেড়েছেন, এবং ভারতে বসেই তার পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে। হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ভার্জিনিয়ায়বিস্তারিত…
চিত্রনায়িকা মৌসুমীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
নিউজ ডেস্ক :: চিত্রনায়িকা আরিফা পারভিন জামান মৌসুমীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। তার বিরুদ্ধে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড থেকে ঋণ নিয়ে ১ লাখ ৬ হাজার ২১১ টাকা পরিশোধ করার সময় চেক ডিজঅনারের মামলায় দুইবার সমন জারি করা হয়। তবে আদালতে হাজির না হওয়ায় গত ২৪ জুলাই এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার একটি আদালত। শনিবার (৩ আগস্ট) আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের আইনজীবী আবু আল নাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চেক ডিজঅনার হওয়ায় চিত্রনায়িকা মৌসুমীর বিরুদ্ধে ২০২৩ সালের ৩ ডিসেম্বর ঢাকার একটি আদালতে আইপিডিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এম এম মুশফিকুর রশীদবিস্তারিত…
আজ থেকে মাঠে থাকবে আ. লীগ, কর্মসূচি ঘোষণা
নিউজ ডেস্ক :: চলমান ছাত্র আন্দোলনের মধ্যেই রবিবার (৪ আগস্ট) রাজধানীর সব ওয়ার্ডে এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েতের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। এ ছাড়া সোমবার (৫ আগস্ট) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করবে দলটি। আজ শনিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, একদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া অন্যদিকে আমরা কোনও রকম মুখোমুখি অবস্থানে জড়াতে চাই না। আমরা সংঘাত হতে পারে এ ধরনের প্রোগ্রাম আমরা এড়িয়ে চলেছি। গতকাল এবং আজকেও আমাদেরবিস্তারিত…
জাপানকে হারিয়ে সেমিতে যুক্তরাষ্ট্র
নিউজ ডেস্ক :: প্যারিস অলিম্পিকে নারী ফুটবলে সেমিফাইনালে উঠেছে যুক্তরাষ্ট্র। আজ শনিবার যুক্তরাষ্ট্র ১-০ গোলে হারিয়েছে জাপানকে। নির্ধারিত সময়ে ম্যাচ গোলশূন্য থাকলে গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের যোগকরা সময়ে (১০৫+২) বাঁ পায়ের শটে গোল করেন ট্রিনিটি রোডমান। তাকে অ্যাসিস্ট করেন এমিলি ফক্স। নোয়াহকে হারিয়ে দিয়ে চমক লুই এরনোয়াহকে হারিয়ে দিয়ে চমক লুই এর ম্যাচের বল দখল ও গোলমুখে শট দুটোতেই এগিয়ে ছিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র অলিম্পিক নারী ফুটবলে চারবার স্বর্ণ পদক জিতেছে। সবশেষ তারা জিতেছিল ২০১২ অলিম্পিকে। ১৯৯৬ থেকে অলিম্পিকে নারী ফুটবল হয়ে আসছে। নারী ফুটবলে খেলে থাকে জাতীয় দলই।
কলকাতা বিমানবন্দরের রানওয়ে বৃষ্টির পানিতে ডুবে গেল
নিউজ ডেস্ক :: ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে কলকাতার বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এছাড়া বৃষ্টির পানি জমা হয়েছে শহরটির নেতাজি সুভাস চন্দ্র বোস বিমানবন্দরে। এ ছাড়া পানিতে ডুবে গেছে কলকাতার বিমানবন্দরের রানওয়ে এবং ট্যাক্সিওয়ে। অবশ্য এতে বিমান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। শনিবার (৩ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে রানওয়েতে পানি উঠে যাওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে বিমানবন্দরের রানওয়ে এবং ট্যাক্সিওয়ে জলমগ্ন অবস্থায় দেখা গেছে। কলকাতা ছাড়াও ভারতের বিভিন্ন জায়গায় গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে দিল্লিতে বৃষ্টির কারণেবিস্তারিত…


