ঝাউডাঙ্গায় ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :: বৈষম্যহীন ছাত্র আন্দোলন ও স্বৈরাচার পতনের আন্দোলনে শহীদদের গায়েবানা জানাযায় বক্তারা বলেছেন, হাজারো ছাত্রের রক্তের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতাকে সর্বোচ্চ ত্যাগ দিয়ে টিকিয়ে রাখতে হবে। বিশৃঙ্খলা করে স্বাধীনতা কে নষ্ট হতে দেওয়া যাবে না।

বক্তারা আরো বলেন, ঝাউডাঙ্গাকে দালাল এবং চাঁদাবাজ মুক্ত করতে হবে।

বৃহস্পতিবার ৮ জুলাই বিকালে ঝাউডাঙ্গা হাইস্কুল ফুটবল মাঠে সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়ন বৈষম্যহীন ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত গায়েবানা জানাজায় বক্তৃতা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোখলেছুর রহমান, ঢাকা মেডিকেল কলেজের ছাত্র আলফাজ হোসেন, ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসেন, ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, বিএনপি নেতা জামাল নাসের ডিউক প্রমূখ।

নামাজে জানাজায় ইমামতি করেন ঝাউডাঙ্গা বলফিল্ড জামে মসজিদের ইমাম হাফেজ মাওঃ আবু মুসা।



(পরবর্তী সংবাদ) »



সম্পর্কিত সংবাদ

  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ
  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
  • টিয়োবওয়েল স্থাপনের মাধ্যমে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছে সাউন্ড
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬
  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা