শেখ হাসিনার ভিসা বাতিলের বিষয়ে যুক্তরাষ্ট্রের বিবৃতি

নিউজ ডেস্ক :: ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে ভারতের দিল্লিতে অবস্থান করছেন তিনি।

ভারত থেকে পরবর্তীতে কোন দেশে যাবেন শেখ হাসিনা, তা এখনও জানা যায়নি। এরই মধ্যে খবর ছড়িয়েছে শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল করেছে দেশটির সরকার। এ নিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে মুখ খুলল যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র ম্যাথিউ মিলার বিষয়টি নিয়ে কথা বলেছেন।

তিনি বলেন, ‘মার্কিন আইন অনুযায়ী ভিসার রেকর্ড গোপনীয়। আমি কোনোভাবেই এ নিয়ে কথা বলতে পারি না।’

ম্যাথিউ মিলার বলেন, ‘আমরা বাংলাদেশের ঘটনা পর্যবেক্ষণ করছি। আমরা স্পষ্টতই অন্তর্বর্তী সরকারের নেতা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসকে দেখতে পাচ্ছি।’

এদিকে আজ বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের।






সম্পর্কিত সংবাদ

  • একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
  • রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট
  • হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০
  • শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ
  • ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন
  • জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে মেজর মান্নানের শোক
  • সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলুর: ডিবি
  • সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত