ekabir

 

যারা এখন লুটপাট-জুলুম-অত্যাচার করছেন, তাদের হাতেও দেশ নিরাপদ নয়’

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ৫ আগস্টের পর যারা দেশে মিথ্যা মামলা, লুটপাট, জুলুম, অত্যাচার করছেন, তাদের হাতেও দেশ নিরাপদ নয়। তাদের আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কোথায়? তিনি বলেন, আওয়ামী লীগের মধ্যে যারা ডাকাত না, জালেম না, অত্যাচারী না, তাদেরকে অত্যাচার করা যাবে না। আমি ওইসব ভাইদের বলব, যারা আওয়ামী লীগ করেছিলেন, যারা আদর্শবান, মনে রাখবেন, আদর্শবান ব্যক্তির দল কখনো আওয়ামী লীগ হতে পারে না। সময় আছে তওবা করুন। আগের দেশ আর আমরা চাই না। সোমবার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তাবিস্তারিত…


আ.লীগের দোসরদের পদচারণা বন্ধ করতে হবে: জয়নুল

নিউজ ডেস্ক :: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, আওয়ামী লীগের দোসররা এখনও স্বপদে বহাল। এদের পদচারণ বন্ধ করতে হবে। এরা আমাকে ও আপনাকে অধিকার বঞ্চিত করেছে। এরা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করার জন্য শেখ হাসিনা ও তার সহচরদের সহযোগিতা করেছে। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ড. ইউনূসকে সহযোগিতা করতে হবে উল্লেখ করে জয়নুল আবদীন ফারুক বলেন, দেশের সংস্কার করেন, আমাদের আপত্তি নেই। কিন্তু আওয়ামী লীগ যাতে আবার বাংলাদেশে রাজনীতি করে দেশের সংবিধান, বিচার বিভাগকে ধ্বংস করে না দিতে পারে,বিস্তারিত…


ক্ষমতার বলে কোটি টাকার সম্পত্তি গড়েছেন ওসি আবুল খায়ের!

কুয়াকাটা প্রতিনিধি :: ওসির ক্ষমতার অপব্যবহার করে ঘুষ–দুর্নীতির মাধ্যমে পটুয়াখালীর মহিপুর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ আবুল খায়ের তার শ্বশুরের নামে কোটি টাকার সম্পত্তি গড়েছেন। শুধু অবৈধ সম্পদ উপার্জনই নয়, তার বিরুদ্ধে রয়েছে ঘুষ, দুর্নীতি, অন্যায়-অত্যাচার, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা-সহ নানা অভিযোগ। মহিপুর থানার সাবেক এই পুলিশ কর্মকর্তার নির্যাতনের শিকার একাধিক ব্যক্তির সাথে কথা বলে এসব জানা যায়। ওই থানার আওতাধীন নির্যাতিত সাধারণ মানুষের দাবি একটাই, এই দুর্নীতিবাজ ও ক্ষমতার অপব্যবহারকারী কর্মকর্তাকে যেন বিচারের মুখোমুখি করা হয়। মহিপুর থানার সাবেক ওসি খন্দকার মো. আবুল খায়ের কর্মরত থাকা অবস্থায়বিস্তারিত…


মনে হচ্ছে বাংলাদেশ কেবল রেকর্ড গড়তে পাকিস্তানে এসেছে’

নিউজ ডেস্ক :; পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয় পেয়ে গেছে বাংলাদেশ। এখন অপেক্ষা সিরিজ জয়ের। সেই জয়ের সুঘ্রাণ এরই মধ্যে পেতে শুরু করেছে বাংলাদেশ। শেষ দিনে ম্যাচ জিততে বাংলাদেশের চাই ১৪৩ রান। হাতে উইকেট ১০টি। এ অবস্থায় অতি নাটকীয় কিছু না ঘটলে কেবল বৃষ্টিই পারে পাকিস্তানকে বাঁচাতে। যেই বৃষ্টির কারণেই চতুর্থ দিনে জয় পায়নি বাংলাদেশ। এমন পরিস্থিতিতে বাংলাদেশ দলের প্রশংসা করে পাকিস্তান দল ও পিসিবিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এক সময়ের তারকা ক্রিকেটার আহমেদ শেহজাদ। বাংলাদেশ দল নিয়ে তিনি বলেন, দেখে মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল শুধু রেকর্ড গড়তেই পাকিস্তানেবিস্তারিত…


মেট্রোরেলে ২০২ পদে নিয়োগ, আবেদন ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে, আবেদন করুন দ্রুত

নিউজ ডেস্ক :: শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জনবল নিয়োগে বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি–১০ প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে দুই ক্যাটাগরির পদে ১৬তম গ্রেডে মোট ২০২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। ১. পদের নাম: টিকিট মেশিন অপারেটর পদসংখ্যা: ১৩৯ যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। জিপিএ ৫–এর স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে। কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দবিস্তারিত…


১১ বছরের আগে শিশুকে স্মার্টফোন নয়: পরামর্শ দিলো যুক্তরাজ্যের মোবাইল অপারেটর

নিউজ ডেস্ক :: ব্রিটেনে প্রথমবারের মতো শিশুদের স্মার্টফোন ব্যবহারের বিষয়ে কড়া পরামর্শ দিয়েছে একটি মোবাইল অপারেটর। যুক্তরাজ্যের শীর্ষ মোবাইল ফোন অপারেটর ‘ইই’ সম্প্রতি অভিভাবকদের সতর্ক করে বলেছে, ১১ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন তুলে দেওয়া উচিত নয়। এর পরিবর্তে শুধুমাত্র কল এবং বার্তা আদান-প্রদানের জন্য উপযোগী ফিচার ফোন দেওয়ার সুপারিশ করেছে তারা। ইই বলছে, ফিচার ফোন ব্যবহার করলে শিশুরা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহারের ঝুঁকি থেকে রক্ষা পাবে। ১১ থেকে ১৩ বছর বয়সী শিশুদের জন্য, স্মার্টফোন ব্যবহার করতে হলে প্যারেন্টাল লক বা অভিভাবকের নিয়ন্ত্রণ থাকা উচিত। গুগল ফ্যামিলিবিস্তারিত…


ইনস্টাগ্রামে শেয়ার করা যাবে একসঙ্গে ২০ ছবি

অনলাইন ডেস্ক :: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। অবসর সময়ে ইনস্টাগ্রামে রিল দেখে সময় কাটে। আবার নানান ভিডিও, কেনাকাটা, ছবি, ভিডিও শেয়ার করেন নিয়মিত। নিজের খুশির মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে শেয়ার করছেন ইনস্টাগ্রামে। হাজার হাজার লাইক, কমেন্টে ভরে যাচ্ছে সেই পোস্ট। এবার নতুন সুবিধা নিয়ে এলো ইনস্টাগ্রাম। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি নতুন ফিচার লঞ্চ করতে চলেছে সংস্থা। এখন ইনস্টাগ্রামে একসঙ্গে ২০টি ছবি শেয়ার করতে পারবেন। যেখানে আগে করা যেত মাত্র ১০টি। এতে বলা হয় ক্যারোসেল ফিচার। ক্যারোসেল পোস্ট বলতে বোঝায় ইনস্টাগ্রামে একটা পোস্টে একসঙ্গে স্লাইড শো করে ছবি শেয়ার করার ফিচার। ইউজার রাইটবিস্তারিত…


স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পদত্যাগ

নিউজ ডেস্ক :: ছাত্র-জনতার প্রবল আন্দোলনে সরকার পতনের ২৭ দিনের মাথায় পদত্যাগ করলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। গতকাল তিনি প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেন। তার পদত্যাগপত্র প্রেসিডেন্ট গ্রহণের পর এ সংক্রান্ত প্রজ্ঞাপণ জারি করে প্রেসিডেন্টের কার্যালয়। স্পিকারের পদ শূন্য হওয়ায় পরবর্তী সংসদের এমপিদের শপথ পড়ানোর বিষয়ে প্রশ্ন দেখা দিয়েছে। নতুন এমপিদের কে শপথ পড়াবেন এ প্রশ্নে একজন সংবিধান বিশেষজ্ঞ মানবজমিনকে বলেন, বাংলাদেশের ইতিহাসে অতীতে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তাই সবমিলিয়ে কী হচ্ছে বা হবে তা বলা মুশকিল। কারণ আমাদের সামনে এ পরিস্থিতির কোনো উদাহরণ নেই।বিস্তারিত…


শেষ বৈঠকে হাসিনা এবং কোটি কোটি টাকা

নিউজ ডেস্ক :: ক্ষমতাচ্যুত হওয়ার আগের দিনও গণভবনে কোটি কোটি টাকা ছিল। কয়েকজন কর্মকর্তা এই টাকার দায়িত্বে ছিলেন। নির্ভরযোগ্য একাধিক সূত্র মানবজমিনকে এই তথ্য নিশ্চিত করেছে। ৪ঠা আগস্ট রাতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিক নেতা ও নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক করেন। এই সময় টাকা বিলি-বণ্টন করা হয় । সর্বশেষ বৈঠকটি হয় তার সবচেয়ে ঘনিষ্ঠ পাঁচজন নেতা ও কর্মকর্তার সঙ্গে। এর মধ্যে ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, জুনাইদ আহমেদ পলক ও মোহাম্মদ আলী আরাফাত। এছাড়া ছিলেন মেজর জেনারেল জিয়াউল আহসান ও একজন লেফটেনেন্ট জেনারেল। সেই বৈঠকে হাসিনা সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন।বিস্তারিত…


বিডিআর হত্যার ন্যায়বিচার প্রক্রিয়া শিগগির শুরু: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক :: বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও ন্যায়বিচারের প্রক্রিয়া শিগগিরই শুরু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শিগগির শুরু করা হবে। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের (বর্তমানে বর্ডারবিস্তারিত…