ইনস্টাগ্রামে শেয়ার করা যাবে একসঙ্গে ২০ ছবি
অনলাইন ডেস্ক :: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। অবসর সময়ে ইনস্টাগ্রামে রিল দেখে সময় কাটে। আবার নানান ভিডিও, কেনাকাটা, ছবি, ভিডিও শেয়ার করেন নিয়মিত। নিজের খুশির মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে শেয়ার করছেন ইনস্টাগ্রামে। হাজার হাজার লাইক, কমেন্টে ভরে যাচ্ছে সেই পোস্ট।
এবার নতুন সুবিধা নিয়ে এলো ইনস্টাগ্রাম। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি নতুন ফিচার লঞ্চ করতে চলেছে সংস্থা। এখন ইনস্টাগ্রামে একসঙ্গে ২০টি ছবি শেয়ার করতে পারবেন। যেখানে আগে করা যেত মাত্র ১০টি।
এতে বলা হয় ক্যারোসেল ফিচার। ক্যারোসেল পোস্ট বলতে বোঝায় ইনস্টাগ্রামে একটা পোস্টে একসঙ্গে স্লাইড শো করে ছবি শেয়ার করার ফিচার। ইউজার রাইট সোয়াইপ করে স্লাইড শোয়ের মত পরপর ছবি দেখতে পাবেন। আগে ১০টা ছবি শেয়ার করা যেত। এবার থেকে ২০টা ছবি শেয়ার করা যাবে।
ব্যাকগ্রাউন্ডে গান দিয়েও আপনি ছবি শেয়ার করতে পারবেন। এই ২০টি স্লাইডের মধ্যে শেয়ার করা যাবে ভিডিও-ও। ইনস্টাগ্রামে ২০১৭ সালে প্রথম লঞ্চ হয়েছিল এই ক্যারোসেল ফিচার।
ইনস্টাগ্রামে ছবি এডিট করার সময় আপনি টেক্সট, স্টিকার এবং ক্লিপগুলোর সঙ্গে নিজেদের অডিওটি সারিবদ্ধ করতে পারে। যখন এটি করবেন, তখন আপনি আপনার অনন্য অডিও মিশ্রণও তৈরি করবেন, যা অন্যেরা সেভ করতে এবং পুনরায় ব্যবহার করতে পারে।
টেক জায়ান্ট মেটা ধীরে ধীরে ইনস্টাগ্রাম ক্যারোজেল ফিচারে আরও ফিচার যুক্ত করেছে, যেমন স্লাইড এবং সহযোগী পোস্টগুলির সঙ্গে মিউজিক একত্রিত করার বিকল্প, যা বেশ কয়েকটি ব্যবহারকারীকে কনটেন্টে অবদান রাখতে দেয়। এটি ছাড়াও ইনস্টাগ্রাম সম্প্রতি আরেকটি বৈশিষ্ট্য চালু করেছে, যা ব্যবহারকারীদের রিলে একাধিক মিউজিক ট্র্যাক যুক্ত করতে দেয়।
সম্পর্কিত সংবাদ
গ্যালাক্সি এ২৭ ৫জি নিয়ে কী প্রত্যাশা করছেন প্রযুক্তিপ্রেমীরা
ঢাকা, ০২ আগস্ট ২০২৬:: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও স্মার্টফোন ব্যবহারকারীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন স্যামসাংবিস্তারিত…
সদ্য লঞ্চ হওয়া গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং
ডেস্কঃ জারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদে জন্য নতুন গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমানোর উদ্যোগবিস্তারিত…


