ekabir

 

ক্রিকেট দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

নিউজ ডেস্ক ::  পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’ করে ঐতিহাসিক টেস্ট জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে এই অভিনন্দন জানান তিনি। প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে তাদেরকে হোয়াইটওয়াশ করলো টাইগাররা। বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছিল। চারদিনে নেমে আসা দ্বিতীয় রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা। টেস্টের চতুর্থ দিনেই ১৮৫ রানের টার্গেটে খেলতে নেমে দারুণ সূচনা করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। তাদের ৫৮ রানের জুটি ভাঙলে হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাবেকবিস্তারিত…


পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ করলো টাইগাররা

 নিউজ ডেস্ক :: নতুন বাংলাদেশে ক্রিকেটের ইতিহাসেও ঘটলো এক নতুন ঘটনা। প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে তাদেরই হোয়াইটওয়াশ করলো টাইগাররা। বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছিল। চারদিনে নেমে আসা দ্বিতীয় রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা। টেস্টের চতুর্থ দিনেই ১৮৫ রানের টার্গেটে খেলতে নেমে দারুণ সূচনা করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। তাদের ৫৮ রানের জুটি ভাঙলে হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। ঝোড়ো ব্যাটিংয়ে ৩৯ বলে ৪০ রান করেছিলেন জাকির। আর ৫১ বলে ২৪ রান করেন সাদমান। ৮২ বলে ৩৮বিস্তারিত…


আরএকে সিরামিকের ত্রাণের টাকা ফেরত দিল বিএনপি

নিউজ ডেস্ক ::  আরএকে সিরামিক দলের কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ তহবিলে দশ লক্ষ টাকা দিতে গিলে তা ফেরত দিয়েছে বিএনপি। মঙ্গলবার রাতে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, আরএকে সিরামিক বিএনপির কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ তহবিলে দশ লক্ষ টাকা প্রদান করতে এসেছিলো। কিন্তু বিএনপির ত্রাণ সংগ্রহ কমিটি তা গ্রহণ করেনি।


বৃটেনে হত্যা সন্দেহে পাঁচ শিশু গ্রেপ্তার

 নিউজ ডেস্ক :: বৃটেনের লেস্টার শহরে ৮০ বছর বয়সী লোককে হত্যার সন্দেহে পাঁচ শিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের বয়স ১২ থেকে ১৪ বছর। গত রবিবার সন্ধ্যায় লেস্টার শহরের  কাছে ব্রাউনস্টোন টাউনের ফ্র্যাঙ্কলিন পার্কে কুকুর নিয়ে হাটছিলেন ভীম সেন কোহলি নামক  ৮০ বছরের এক বৃদ্ধ, এ সময় হঠাৎ অতর্কিত হামলার স্বীকার হন ভীম সেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়। ভীম সেন কোহলির উপর হামলা ও তার মৃত্যুকে একটি হত্যাকান্ড বলে আখ্যায়িত করেছে লেস্টার পুলিশ। এ হত্যার সন্দেহে পাঁচ শিশুকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার মূল কারণ উদ্ঘাটন করতে তদন্তে নেমেছেবিস্তারিত…


বেনাপোল স্থলবন্দরের দুই উপপরিচালক বরখাস্ত

বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোল স্থলবন্দরের দুই উপপরিচালককে বরখাস্ত করা হয়েছে। দুর্নীতি ও অনিয়ম এবং দপ্তরের শৃঙ্খলা ভঙ্গ, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ সাময়িক বরখাস্ত করা হয়। তারা হলেন মনিরুল ইসলাম ও কবির খান। গত ২১শে আগস্ট বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, ওজন স্কেলে কারচুপির মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জন, দুর্নীতি, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে গ্রুপিং, অফিসিয়াল গুরুত্বপূর্ণ তথ্য পাচার ইত্যাদির কারণে উপপরিচালক (ট্রাফিক) মো. মনিরুল ইসলাম এবং উপপরিচালক (প্লানিং) মো. কবির খানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বিষয়েবিস্তারিত…


মিথ্যা মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘ কারাভোগের পর জামিনে মুক্ত সাবেক এমপি হাবিব

কলারোয়া প্রতিনিধি ।। কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার মিথ্যা মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘ কারাভোগের পর জামিনে মুক্ত হলেন সাতক্ষীরা-১, (তালা-কলারোয়া) আসনের সাবেক এমপি ও  কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক  হাবিবুল ইসলাম হাবিব। উচ্চ আদালত থেকে জামিনের আদেশ পাওয়ার পর মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কেরানীগঞ্জস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এর আগে সোমবার (২ সেপ্টেম্বর) বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবের পৃথক তিনটি জামিননামা সম্পাদন করেন সাতক্ষীরা জেলা জজ আদালতের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ। গত ২৭ আগস্ট দুপুরে উচ্চ আদালতের ১১ নম্বর বেঞ্চ থেকে ওই মামলায় তিনিসহবিস্তারিত…


সাবেক আইজিপি শহিদুল ও মামুন গ্রেপ্তার

নিউজ ডেস্ক ::  সাবেক আইজিপি শহীদুল হককে মঙ্গলবার দিবাগত রাতে উত্তরা ১৬ নং সেক্টর থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বর্তমানে তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। এছাড়া সদ্য সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেনা  হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করায় রাতে  তাকে হেফাজতে নেয়া হয়। তিনি এখন ডিবিতে আছেন। মামুন বেশ কয়েকটি হত্যা মামলার আসামি হওয়াতে তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, সাবেক দুই আইজিপিকে আমাদের হেফাজতে রাখা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


পাকিস্তানের সঙ্গে ‘স্বাভাবিক’, ভারতের সঙ্গে ‘জনকেন্দ্রিক’ সম্পর্ক চান পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক :: বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে ‘স্বাভাবিক’, ভারতের সঙ্গে ‘জনকেন্দ্রিক’ সম্পর্ক চান পররাষ্ট্র উপদেষ্টা ‘টানাপোড়েন’ পেরিয়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ‘স্বাভাবিক সম্পর্ক’ চাওয়ার কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আর ভারতের সঙ্গে সম্পর্ক যেন কেবল ‘সরকারের মধ্যে সোনালী অধ্যায়’ না হয়ে ‘জনগণ-কেন্দ্রিক’ হয়, সেদিকে নজর দেওয়ার কথা বলেছেন তিনি। গণ আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের শাসন অবসানের পর পররাষ্ট্রনীতিতেও পরিবর্তনের হাওয়া বইছে। সবচেয়ে কাছের প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কে হঠাৎ করেই তৈরি হয়েছে শীতলতা। আর একাত্তরে যে দেশের সঙ্গে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই পাকিস্তানের সঙ্গেবিস্তারিত…


ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত সেই ৫৭ বাংলাদেশি

নিউজ ডেস্ক :: সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত সেই ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তাদের দেশে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। গলফ নিউজের এক প্রতিবেদনেও এর সত্যতা নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, আমিরাতের বিভিন্ন জায়গায় গত মাসের বিক্ষোভে জড়িত বাংলাদেশি নাগরিকদের ক্ষমা করার আদেশ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে এক বৈঠকে এ কথা জানান প্রধান উপদেষ্টা। তিনি জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের আদালতে দোষী সাব্যস্ত ৫৭বিস্তারিত…


আগামী তিন দিন যেসব বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

নিউজ ডেস্ক :: বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। ফলে দেশের বিভিন্ন বিভাগে আগামী তিন দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (০২ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দক্ষিণ উড়িষ্যা এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ছত্তিশগড় এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, স্থল নিম্নচাপের কেন্দ্রস্থল, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ুবিস্তারিত…