ekabir

 

কলারোয়ার পাঁচটি ইউনিয়নে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কলারোয়া প্রতিনিধি :: কলারোয়ায় পাঁচটি ইউনিয়নে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ কারাভোগের পর বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ জামিন পাওয়া কারাগার থেকে মুক্ত হওয়ার পথে থাকা নেতাকর্মীদের সংবর্ধনা উপলক্ষে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। রবিবার (১ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত পৃথক ৫টি ইউনিয়নের চারটি স্থানে প্রস্তুতি সভায় উপজেলা নেতৃবৃন্দ বলেন, সাবেক এমপি হাবিব দক্ষিণ জনপদের উন্নয়নের রূপকার। তিনিসহ ৪৬ জন মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাগারে রয়েছেন। সম্প্রতি জামিন পেয়েছেন কারারুদ্ধ সকলে। তাদের সংবর্ধনা অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে নেতাকর্মীদের উপস্থিত হওয়ার আহ্বান জানান তারা। উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের লাঙ্গলঝাড়াবিস্তারিত…


সাতক্ষীরার রাজারবাগান উত্তর পাড়ায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি :: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডের রাজারবাগান উত্তর পাড়ায় সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) সকালে অতিথি হিসেবে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ১,২ ও ৩নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর নুরজাহান বেগম নুরী। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, উপ-সহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, তুষার রায় চৌধুরী, পৌরসভার কার্যসহকারী আব্দুল মোতালেব, নির্মাণ কাজের ঠিকাদার সাংবাদিক মো. আব্দুল আলিম, আলহাজ্ব এস.এম কামরুজ্জামান, সাবেক আনসার এ্যাডজুটেন্ট আলহাজ্ব মো. আব্দুস সামাদ, আলহাজ্ব রিয়াজুল ইসলাম, এস.এমবিস্তারিত…


কেশবপুরে ন্যাশনাল প্রেস সোসাইটি’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বন্যায় সকল আহত ও নিহতদের রুহের মাগফেরাত কামনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের উপজেলা শাখার আয়োজনে সোমবার বিকেলে শহরের টাইগার পয়েন্টে সংগঠনের কার্যালয়ে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল সভাপতিত্ব অনুষ্ঠানের করেন। দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব কেশবপুর এর সভাপতি ওয়াজেদ খান ডাবলু, কবি ও সাহিত্যিক শেখ মিজানুর রহমান মায়া, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকারবিস্তারিত…


একটা বৈষম্যবিহীন দেশে পরিণত হোকবাংলাদেশ : জামায়াতের আমির

নিউজ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, আমার যদি বাড়িতে পাহারা না লাগে, আমার মসজিদে যদি পাহারার প্রয়োজন না হয়, তাহলে হিন্দু ভাইদের মন্দিরে পাহারার প্রয়োজন হবে কেন? আমরা এই ধরনের বৈষম্য চাই না। আমরা চাই আমাদের সন্তানরা যে বৈষম্যবিরোধী আন্দোলন করে গেছে, এর মাধ্যমে সকল বৈষম্যের কবর রচনা হোক। সোমবার সকাল ১০টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে জামায়াতে ইসলামী দিনাজপুর উত্তর জেলা শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, আমরা এমন একটা দেশ, এমন একটি জগৎ চাই, যে দেশে জাতি, দল,বিস্তারিত…


ভারতের পুতুল সরকার ছিল শেখ হাসিনা : নুর

নিউজ ডেস্ক :: গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর বলেছেন, শেখ হাসিনা ভারতের পুতুল সরকার ছিল। ভারতের গোয়েন্দা সংস্থার সহযোগিতায় হাসিনা দেশে গণহত্যা চালাতে চেয়েছিল। সোমবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে গণ অধিকার পরিষদের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার পর সাংবাদিকদের এই কথা বলেন তিনি। ভারতের সমালোচনা করে নূর বলেন, বাংলাদেশকে হাসিনা ভারতের পুতুল রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। আমরা বলতে চাই ভারতের দাদাগিরি মানবো না। তবে ভারত যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চায় তবে আমরা রাজি আছি। ভারতকে বলবো কোনো নির্দিষ্ট দল নয় দেশের জনগণের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন তাবিস্তারিত…


দলের মর্যাদা ক্ষুন্ন হলে বরদাস্ত করা হবে না : যুবদল সভাপতি

নিউজ ডেস্ক :: কোনো অপকর্ম বরদাস্ত করা হবে না বলে নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। সোমবার সিলেট নগরীর একটি কমিউনিটি সেন্টারে সিলেট বিভাগ যুবদলের উদ্যোগে বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ায় যুবদলের ভূমিকা নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মুন্না। যুবদলের নেতাকর্মীদের মানুষের পাশে থেকে তাদের মন জয়ের আহ্বান জানিয়ে মোনায়েম মুন্না বলেন, যুবদল সবসময় মানুষের পাশে রয়েছে। যুবদলের কেউ কোনো অনৈতিক কাজ কিংবা অপকর্মের সঙ্গে জড়িত থাকলে তা বরদাস্ত করা হবে না। তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আইন-শৃঙ্খলাবিস্তারিত…


আনোয়ার হোসেন মঞ্জু আটক

নিউজ ডেস্ক :: জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সোমবার বিকালে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়। ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (উত্তর) রবিউল হোসেন ভুঁইয়া গণমাধ্যমকে বলেন, ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। তাকে ডিবি কার্যালয় নেওয়া হয়েছে।


কাঠগড়ায় অঝোরে কাঁদলেন হাজী সেলিম

নিউজ ডেস্ক :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চলাকালে আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে নেয়ার সময় কাঠগড়ায় তাকে অঝোরে কাঁদতে দেখা যায়। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান উভয়পক্ষের শুনানি শেষে তার এই রিমান্ড মঞ্জুর করেন। এরআগে এদিন তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু-তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এসময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন চান। শুনানি শেষে আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। এসময় কাঠগড়ায় হাজী সেলিমকে অঝোরেবিস্তারিত…


সুশাসন প্রতিষ্ঠার সঙ্গেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে অন্তর্বর্তী সরকারকে’

নিউজ ডেস্ক :: সুশাসন প্রতিষ্ঠার সঙ্গেই গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে প্রস্তুতি গ্রহণ করতে হবে বলে মন্তব্য করেছে গণতন্ত্র মঞ্চ। রোববার নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের পরিচালনা পরিষদের সভায় মঞ্চের নেতারা এ মন্তব্য করেন। এতে নেতৃবৃন্দ জনগণের সরকার প্রতিষ্ঠায় বিগত ফ্যাসিবাদী সরকারের বিপক্ষে গণতন্ত্র মঞ্চের দীর্ঘ সময়ের যে আন্দোলন প্রচেষ্টা ও প্রত্যয়ে জনগণের মাঝে যে স্বপ্নবীজ বুনেছিলো তা বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার ভিত্তি বলে উল্লেখ করেন। নেতারা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তার প্রতি মানুষের আকাক্সক্ষা অনেক। রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক সংস্কার প্রয়োজন। জাতীয় পুনর্গঠন কমিশন,বিস্তারিত…


চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক :: চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, আগেই সিঙ্গাপুরের একটি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের সিডিউল নেওয়া ছিল মহাসচিব ও তার সহধর্মিণী রাহাত আরা বেগমের। গত ২৭ আগস্ট মহাসচিবের সহধর্মিণী সিঙ্গাপুরে গেছেন। কিন্তু মহাসচিব দেশের ভয়াবহ বন্যা ও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কারণে তারিখ পরিবর্তন করেছেন। রোববার রাতে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। এর আগে গত মার্চে কারাগার থেকে মুক্তির পরবিস্তারিত…