ekabir

 

বিএনপি জাতীয় সরকার ব্যবস্থায় দেশ চালাতে চায়

নিউজ ডেস্ক ::  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ‘জাতীয় সরকার’ ব্যবস্থায় দেশ পরিচালনা দেখতে চায়। জনগণের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে দেশ পরিচালনার সুযোগ পেলে ‘জাতীয় সরকার’ ব্যবস্থা ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সংবিধানে সংযুক্ত করতে চায়। তৃণমূল  বিএনপির বিভাগীয় মতবিনিময় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গতকাল ঢাকা বিভাগের তৃণমূলের নেতা-কর্মীদের উদ্দেশে বক্তৃতায় এ কথা বলেন তিনি। এ সময় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান ও  গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন। তারেক রহমান বলেন, আমাদের পূর্বসূরিরা রণাঙ্গনে যুদ্ধ করে একটা স্বাধীন দেশ আমাদের দিয়ে গেছেন। এইবিস্তারিত…


জিম্মিদের মৃত্যু ঠেকাতে না পারায় জাতির কাছে ক্ষমা চেয়েছেন নেতানিয়াহু

 নিউজ ডেস্ক ::  শনিবার গাজায় থাকা ইসরায়েলি জিম্মিদের মধ্যে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও তাদের দেশে ফিরিয়ে আনতে না পারায়, জাতির কাছে ক্ষমা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস হুশিয়ারি দিয়েছে, যুদ্ধবিরতি না হলে আরও জিম্মিদের একই পরিণতি বরণ করতে হবে, ‘কফিনে ফিরতে হবে পরিবার-পরিজনের কাছে’। জিম্মিদের মৃত্যুর ঘটনায় বিক্ষোভে উত্তাল এখন ইসরায়েল। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে স্লোগান দিচ্ছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। অন্যদিকে, ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘটে বন্ধ হয়ে গেছে দেশটির কল-কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে জিম্মিদের মৃত্যুর ঠেকানোর ব্যর্থতা স্বীকার করে নিজ জাতির কাছেবিস্তারিত…


পবিত্র ঈদে মিলাদুন্নবী ১৬ই সেপ্টেম্বর

নিউজ ডেস্ক :: বাংলাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে আগামী ১৬ই সেপ্টেম্বর সোমবার। বুধবার দেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। তাই আগামী ১৬ই সেপ্টেম্বর পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। গতকাল সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার। সভায় সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকেবিস্তারিত…


কলারোয়ায় দীর্ঘ কারাভোগের পর বিএনপি নেতাদের মুক্তিলাভ

 কামরুল হাসান।। কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মিথ্যা সাজানো মামলায় ৭০ বছর সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘ কারাভোগের পর মঙ্গলবার বিকেলে ঢাকার কেরানিগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তিলাভ করেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি ও সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি জননেতা হাবিবুল ইসলাম হাবিব। এরপর বুধবার জামিনে মুক্ত হয়ে সাতক্ষীরা জেলা কারাগার থেকে মুক্তিলাভ করেছেন কলারোয়ার জনপ্রিয় নেতৃবৃন্দ। সাতক্ষীরা জেলা কারাগারের সামনে সকাল থেকে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। সময় গড়িয়ে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা সাতক্ষীরা কারাগার এলাকা ততক্ষণে জনসমুদ্রে পরিনত হয়। সন্ধ্যার আগে ও পরে একে একে দীর্ঘ কারাভোগের পরবিস্তারিত…


অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনারের সঙ্গে জামায়াতের বৈঠক

 নিউজ ডেস্ক ::  ঢাকাস্থ অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার ক্লিনটন পোবকের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। বুধবার এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে এক বিবৃতিতে জানানো হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। বৈঠকে বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতের ইতিবাচক ভূমিকা ও জাতীয় সংসদে নির্বাচিত প্রতিনিধিদের গঠনমূলক ভূমিকা তুলে ধরা হয়। সামগ্রিকভাবে জামায়াত যে ভূমিকা পালন করেছে, তাতে অস্ট্রেলিয়ান ডেপুটি হাইকমিশনার সন্তোষ প্রকাশ করেন। তিনি অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশীদেরবিস্তারিত…


বেতন বৈষম্য নিরসনের দাবিতে সাতক্ষীরায় দ্বিতীয় দিনের মতো অডিটরদের কর্মবিরতী

নিজস্ব প্রতিনিধি :: মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) ও এর অধীন অধিদপ্তরের অডিটররা অডিটর পদে দুই ধরনের বেতন-বৈষম্য নিরসন ও দশম গ্রেড বাস্তবায়ন চেয়ে সারা দেশের ন্যায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সাতক্ষীরা জেলা একাউন্টস অফিসের অডিটররা। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা জেলা সিএজি কার্যালয়ের সামনে অডিটর উপস্থিত হয়ে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন। সারা দেশে সব সিএজি কার্যালয়ের সামনে ৩ সেপ্টেম্বর থেকে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানান তারা। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকবিস্তারিত…


ইসরায়েলি হামলায় ৩৫ ফিলিস্তিনি নিহত

নিউজ ডেস্ক ::  ফিলিস্তিনের ছিটমহল গাজার বিভিন্ন অংশে মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, জানিয়েছেন ভূখণ্ডটির স্বাস্থ্য কর্মকর্তারা। তবে তৃতীয় দিনের মতো হামাসের যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর লড়াইয়ে কিছুক্ষণ বিরতি দেওয়া হলে গাজার শিশুদের পোলিও টিকা দেওয়ার সুযোগ পান চিকিৎসা কর্মীরা। ফিলিস্তিনের দমকল বাহিনী জানিয়েছে, এদিন যারা নিহত হয়েছেন তাদের মধ্যে রাফার চার নারী রয়েছেন। গাজা সিটির একটি হাসপাতালের কাছে নিহত হয়েছেন আরও আটজন। চিকিৎসা কর্মীরা জানান, একইদিন পরে গাজা সিটির ওমর আল-মোখতার সড়কের একটি বাড়িতে ইসরায়েলের বিমান হামলায় নয় ফিলিস্তিনি নিহত হন। শহরটির উত্তরাংশের শেখবিস্তারিত…


বাংলাদেশের কাছে হেরে জাতির কাছে ক্ষমা চাইলেন পাকিস্তানের অধিনায়ক

নিউ জ ডেস্ক :: পাকিস্তানের ক্রিকেটে সমালোচনার ধরন এমনিতেই প্রচণ্ড তীব্র। সাবেক ক্রিকেটার, বিশ্লেষক থেকে শুরু করে সংবাদমাধ্যম, বেশ আগ্রাসী থাকেন সবাই। বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশড হওয়ার পর পরিস্থিতিটা সহজেই অনুমেয়। সংবাদ সম্মেলনে অনুমিতভাবেই তোপের মুখে পড়তে হলো শান মাসুদকে। ‘এই ধরনের প্রতিপক্ষের কাছে পাকিস্তানকে এভাবে হারতে কখনও দেখিনি’, এমন প্রশ্ন করলেন একজন। পাকিস্তান অধিনায়ক প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে খাটো করে দেখতে চাইলেন না, বরং প্রাপ্য কৃতিত্বটুকু দিয়ে নিজেদের ঘাটতি তুলে ধরলেন। “আমরা এরকম বলতে পারি না যে ‘এই ধরনের প্রতিপক্ষ।’ সব প্রতিপক্ষকেই সম্মান করা উচিত। বাংলাদেশের একটা বড় গুণ ছিল, দুইবিস্তারিত…


পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তা হত্যার বিচার চাইলেন আযমী

নিউজ ডেস্ক ::  ঢাকার পিলখানায় তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী-বিডিআরের (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) সদরদপ্তরে বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের ঘটনায় বিচার চাইলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী ৷ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান। আবদুল্লাহিল আমান আযমী বলেন, কুরআনে আছে খুনের বদলে খুন। আমি তদন্ত করে বিচারের আহ্বান জানাই। বিগত সরকারের আমলে যারা তদন্ত করেছে তারা যদি দায়সারা ভাবে করে…।   তিনি বলেন, দেশের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। নতুন সরকার এই প্রতিষ্ঠানগুলোবিস্তারিত…


বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৭১

নিউজ ডেস্ক ::  বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে মৃত্যুর সংখ্যা বাড়ছে। ১১ জেলায় এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ জনে। এর মধ্যে ফেনীতেই মারা গেছেন ২৮ জন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা জানান, মৃতদের মধ্যে পুরুষ ৪৫ জন। নারী মারা গেছেন সাতজন এবং শিশু ১৯ জন।   সবচেয়ে বেশি ফেনীতে মারা গেছেন ২৮ জন, এরপর কুমিল্লায় ১৯ জন, নোয়াখালীতে ১১ জন, চট্টগ্রামে ছয় জন, কক্সবাজারে তিনজন মারা গেছে। এছাড়া খাগড়াছড়ি, ব্রাক্ষণবাড়িয়া, লক্ষ্মীপুর এবং মৌলভীবাজারে একজনবিস্তারিত…