বৃটেনে হত্যা সন্দেহে পাঁচ শিশু গ্রেপ্তার
নিউজ ডেস্ক :: বৃটেনের লেস্টার শহরে ৮০ বছর বয়সী লোককে হত্যার সন্দেহে পাঁচ শিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদের বয়স ১২ থেকে ১৪ বছর। গত রবিবার সন্ধ্যায় লেস্টার শহরের কাছে ব্রাউনস্টোন টাউনের ফ্র্যাঙ্কলিন পার্কে কুকুর নিয়ে হাটছিলেন ভীম সেন কোহলি নামক ৮০ বছরের এক বৃদ্ধ, এ সময় হঠাৎ অতর্কিত হামলার স্বীকার হন ভীম সেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।
ভীম সেন কোহলির উপর হামলা ও তার মৃত্যুকে একটি হত্যাকান্ড বলে আখ্যায়িত করেছে লেস্টার পুলিশ। এ হত্যার সন্দেহে পাঁচ শিশুকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার মূল কারণ উদ্ঘাটন করতে তদন্তে নেমেছে পুলিশ।
স্থানীয়রা বলছে কোহলি একজন ভদ্র মানুষ। তিনি মূলত ভারতের পাঞ্জাবের বাসিন্দা। যিনি প্রতিদিন তার কুকুরটিকে নিয়ে পার্কে হাঁটতেন, কেউ তার সাথে এমন কিছু করতে চাইবে এমনটি বিশ্বাস করা যাচ্ছে না ।
সম্পর্কিত সংবাদ
“আপনি বিশ্বে মুগ্ধতা ছড়ান” — বেইজিং-এ ১৮তম গ্লোবাল চাইনিজ অ্যাওয়ার্ডস-এর সমাপ্তি
বেইজিং, চীন::– ১৪ আগস্ট ২০২৬ – গত ১২ই আগস্ট সন্ধ্যায় বেইজিং-এর ফিনিক্স সেন্টারে “ইউ ব্রিংবিস্তারিত…
মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার
আবাসিক এলাকা এবং বিদেশিদের বেশি উপস্থিতি রয়েছে, এমন সব স্থানে অভিযান চালিয়ে সহস্রাধিক প্রবাসীকে গ্রেপ্তারবিস্তারিত…


