ইসরায়েলি হামলায় ৩৫ ফিলিস্তিনি নিহত
নিউজ ডেস্ক :: ফিলিস্তিনের ছিটমহল গাজার বিভিন্ন অংশে মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, জানিয়েছেন ভূখণ্ডটির স্বাস্থ্য কর্মকর্তারা।
তবে তৃতীয় দিনের মতো হামাসের যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর লড়াইয়ে কিছুক্ষণ বিরতি দেওয়া হলে গাজার শিশুদের পোলিও টিকা দেওয়ার সুযোগ পান চিকিৎসা কর্মীরা।
ফিলিস্তিনের দমকল বাহিনী জানিয়েছে, এদিন যারা নিহত হয়েছেন তাদের মধ্যে রাফার চার নারী রয়েছেন। গাজা সিটির একটি হাসপাতালের কাছে নিহত হয়েছেন আরও আটজন।
চিকিৎসা কর্মীরা জানান, একইদিন পরে গাজা সিটির ওমর আল-মোখতার সড়কের একটি বাড়িতে ইসরায়েলের বিমান হামলায় নয় ফিলিস্তিনি নিহত হন।
শহরটির উত্তরাংশের শেখ রাদওয়ান এলাকার একটি কলেজের কাছেও বিমান হামলা চালানো হয়। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, সাবেক নামা কলেজের এক অংশে হামাসের একটি কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলাটি চালানো হয়, সেখান থেকে হামাসের যোদ্ধারা তৎপরতা চালাচ্ছিল।
সম্পর্কিত সংবাদ
“আপনি বিশ্বে মুগ্ধতা ছড়ান” — বেইজিং-এ ১৮তম গ্লোবাল চাইনিজ অ্যাওয়ার্ডস-এর সমাপ্তি
বেইজিং, চীন::– ১৪ আগস্ট ২০২৬ – গত ১২ই আগস্ট সন্ধ্যায় বেইজিং-এর ফিনিক্স সেন্টারে “ইউ ব্রিংবিস্তারিত…
মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার
আবাসিক এলাকা এবং বিদেশিদের বেশি উপস্থিতি রয়েছে, এমন সব স্থানে অভিযান চালিয়ে সহস্রাধিক প্রবাসীকে গ্রেপ্তারবিস্তারিত…


