ekabir

 

বিএনপি নেতার বাড়িতে যৌথবাহিনীর অভিযান, আটক ৬

নিউজ ডেস্ক ::  জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা বিএনপি নেতা টিপু তরফদারের বাড়িতে যৌথবাহিনী অভিযান চালিয়ে সন্দেহভাজন ৬ জনকে আটক করেছে। আটকদের দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা যৌথবাহিনীর কর্মকর্তা লে. কর্নেল জয়নাল আবেদিন এ অভিযান পরিচালনা করেন। যৌথবাহিনীর দায়িত্বশীল সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে সীমান্ত শহর দর্শনা পুরাতন বাজারে মো. টিপু তরফদারের বাড়িতে অবৈধ অস্ত্র নিয়ে একদল যুবক গোপন মিটিং করছে। সেই মোতাবেক বাড়িটি ঘিরে তল্লাশি শুরু করলে যৌথবাহিনী দেখে ১৫-২০ জন প্রাচীর টপকে পালিয়ে যায়। বাকি ৬ জনকে আটক করা হয়।বিস্তারিত…


কলারোয়ায় ‘শহীদি মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ 

কামরুল হাসান। কলারোয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত ‘শহীদি মার্চ’ পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। ছাত্র-জনতার অভ্যুত্থানের মাস পূর্তি উপলক্ষে শহীদি মার্চ’ এর এ কর্মসূচি পালনকালে কলারোয়ায় কলেজ ও মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীরা বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে মিছিল বের করে। সোনার বাংলাদেশে স্বৈরাচারের ঠাঁই নাই- এরূপ বৈষম্যবিরোধী স্লোগান দিতে থাকেন ছাত্র-ছাত্রীরা। কলারোয়া সরকারি কলেজ, সরকারি পাইলট, পাইলট গার্লস হাইস্কুলসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা শহীদি মার্চ’ কর্মসূচিতে স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিছিল শেষে কলারোয়া পৌর শহরের চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বৈষম্যবিরোধী আন্দোলনের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি আহতদের সুস্থতা কামনাবিস্তারিত…


সাতক্ষীরার এসপিকে বদলি করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন শিক্ষার্থীরা

 ৷৷ নিউজ ডেস্ক :: সাতক্ষীরায় জেলা পুলিশ সুপার মো. মতিউর রহমান সিদ্দিকীকে স্বপদে বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ের আসিফ চত্বর (প্রস্তাবিত) থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। সেখানে ‘দফা এক, দাবি এক সাতক্ষীরার এসপি বহাল থাক’, ‘আমাদের দাবি মানতে হবে প্রজ্ঞাপন বাতিল করতে হবে’, ‘সাতক্ষীরার উন্নয়নে, আপনাকে চাই প্রাণপণে’, ‘আমাদের সবার ঐক্যমত, সাতক্ষীরাবাসীর ঐক্যমত’, ‘মতিউর এসপি বহাল থাক, দুর্নীতিমুক্ত সাতক্ষীরা চাই’, ‘মতিউর এসপি ছাড়া বিকল্প নাই’ ইত্যাদি স্লোগান দেন। বিক্ষোভ মিছিলটিবিস্তারিত…


কলারোয়া উপজেলা যুবদলের আহবায়ক কমিটির প্রস্তুতি সভা

কামরুল হাসান।। কলারোয়া উপজেলা যুবদলের আহবায়ক কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর সদ্য কারামুক্ত বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের আগামি শনিবার সাতক্ষীরায় পদার্পণ উপলক্ষে তালা উপজেলার পাটকেলঘাটার কুমিরায় বরণ ও রবিবার কারামুক্ত সকল নেতৃবৃন্দকে কলারোয়ায় গণ সংবর্ধনা অনুষ্ঠানে যুবদলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উপলক্ষে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ যুবদলের সকল নেতা-কর্মী-সমর্থককে যথাসময়ে অংশগ্রহণের আহ্বান জানান। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ হাকিম সবুজের সভাপতিত্বে তার কোল্ডস্টোরেজ মোড়ের অফিস চত্বরে ওই সভা অনুষ্ঠিত হয়। এবিস্তারিত…


কলারোয়া উপজেলা যুবদলের আহবায়ক কমিটির প্রস্তুতি সভা

  কামরুল হাসান।। কলারোয়া উপজেলা যুবদলের আহবায়ক কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর সদ্য কারামুক্ত বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের আগামি শনিবার সাতক্ষীরায় পদার্পণ উপলক্ষে তালা উপজেলার পাটকেলঘাটার কুমিরায় বরণ ও রবিবার কারামুক্ত সকল নেতৃবৃন্দকে কলারোয়ায় গণ সংবর্ধনা অনুষ্ঠানে যুবদলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উপলক্ষে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ যুবদলের সকল নেতা-কর্মী-সমর্থককে যথাসময়ে অংশগ্রহণের আহ্বান জানান। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ হাকিম সবুজের সভাপতিত্বে তার কোল্ডস্টোরেজ মোড়ের অফিস চত্বরে ওই সভা অনুষ্ঠিত হয়।বিস্তারিত…


সব শিক্ষাপ্রতিষ্ঠানেই নতুন অ্যাডহক কমিটি হবে

সব বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসায় নতুন করে এডহক কমিটি গঠন হবে। মেয়াদ হবে ছয়মাস। এ লক্ষ্যে শিগগিরই নির্দেশনা দেওয়া হবে। অধ্যক্ষ, সুপার বা প্রধান শিক্ষকের কাছে কমিটি গঠনের অনুমোদনের আবেদন করার নির্দেশনা দেওয়া হবে। সভাপতি ছাড়া শিক্ষক ও অভিভাবক প্রতিনিধির নাম পাঠাতে পারবেন প্রতিষ্ঠানপ্রধান। সভাপতি হবেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তা। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষাবোর্ড সূত্র দৈনিক আমাদের বার্তাকে এসব তথ্য নিশ্চিত করেছে। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পতনের পর অধিকাংশ বেসরকারি স্কুল ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি পলাতক। অধিকাংশ সভাপতি ছিলেন আওয়ামী লীগের পদধারী এবং সাবেক আমলাবিস্তারিত…


শেখ হাসিনাকে চুপ থাকতে বললেন ড. ইউনূস

  নিউজ ডেক :: ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে বসে দেশ সম্পর্কে শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য-বিবৃতিকে অবন্ধুসুলভ আচরণ বলে বর্ণনা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশে তাকে প্রত্যর্পণ না করা পর্যন্ত হাসিনাকে ভারতে চুপ থাকতে হবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস এই মন্তব্য করেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সাক্ষাৎকারটি প্রকাশ করেছে পিটিআই। বুধবার পিটিআইকে দেয়া এই সাক্ষাৎকারে ইউনূস আরো ইঙ্গিত দিয়েছেন, হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ অনুরোধবিস্তারিত…


কৃষিতে টেকসই চাষাবাদ পদ্ধতি সংযোজনের আহ্বান পরিবেশ উপদেষ্টার

 নিউজ ডেস্ক :: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কৃষিতে টেকসই চাষাবাদ পদ্ধতির প্রচলনের ওপর জোর দিয়েছেন। এর মধ্যে জৈব খাদ্য উৎপাদন, কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার হ্রাস এবং স্থানীয় কৃষি ও বননির্ভর নৃতাত্ত্বিক সম্প্রদায়ের ঐতিহ্যবাহী চাষাবাদে সমর্থনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। পরিবেশ উপদেষ্টা ব্যাংককে অনুষ্ঠিত ৮ম আইইউসিএন (প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন) আঞ্চলিক সংরক্ষণ ফোরামে বক্তব্য দেওয়ার সময় কৃষি-খাদ্য ব্যবস্থায় পরিবেশগত নীতিমালা সংযোজনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এই ফোরামে এশিয়ার বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন এবং পরিবেশগত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। “ট্রান্সফর্মিং এগ্রি-ফুড সিস্টেমস : ইন্টিগ্রেশনবিস্তারিত…


যৌথ বাহিনীর অভিযানে বন্দুক গুলি টাকা জব্দ

 বাগের5াট প্রতিনিধি :: বাগেরহাটে যৌথ বাহিনীর অভিযানের প্রথম দিনে একটি আগ্নেয়াস্ত্র, ১৯ রাউন্ড বন্দুকের গুলি, নগদ টাকা, সরকারি পিসি কলেজের অধ্যক্ষের স্বাক্ষর করা ব্যাংক চেক, বিভিন্ন শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্টের জমা বই ও ইয়াবা গ্রহণের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় কাউকে গ্রেপ্তার করতে পারেননি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গতকাল বিকালে বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতান ওশানের বাবার বাড়ি থেকে একটি একনলা বন্দুক ও ১৯ রাউন্ড বন্দুকের গুলি, সরকারি পিসি কলেজের অধ্যক্ষের স্বাক্ষর করা ব্যাংক চেক, বিভিন্ন শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্টের জমা বই ও টাকাবিস্তারিত…


বিএনপি নেতাকে গুলি করতে গিয়ে তরুণ গ্রেপ্তার

নিউজ ডেস্ক :: রাজশাহীর বাগমারায় বিএনপি নেতাকে গুলি করতে গিয়ে জনতার হাতে এক তরুণ ধরা পড়েছেন। তার নাম লিটন হোসেন (২২)। মঙ্গলবার রাতে উপজেলার তেলিপুকুর গাঙ্গোপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বিএনপি নেতা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত লিটন উপজেলার ভবানীগঞ্জের পাহাড়পুর গ্রামের ডি এম ফজলুর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে মাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুর রহমানকে মোবাইলে হুমকি দেন লিটন। পরে তেলিপুকুর গাঙ্গোপাড়া মোড়ে তাদের দেখা হলে এলাকায় ফজলুর রহমানের নিয়ন্ত্রণে থাকা একটি দিঘি ছেড়ে দেওয়ার জন্য বলেনবিস্তারিত…