ekabir
আশাশুনির কাদাকাটি এলাকায় জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের মতবিনিময়
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে অতি বৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে এলাকার মানুষের সাথে মতবিনিময় করেছেন সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসেন। সোমবার বিকালে ইউনিয়নের মোকামখালী স্লুইস গেটের কাছে এ মতবিনিময় সভা করা হয়। ইউনিয়নের কাদাকাটি, টেংরাখালী, তালবাড়িয়া, মিত্র তেতুলিয়া, জলাইখালী স্লুইস গেট, মোকামখালী স্লুইস গেট এলাকা পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসেন। এসময় তিনি এলাকার সার্বিক খোজ খবর নেন। পরে মোকামকালী স্রুইস গেট পুনঃ নির্মান কাজের স্থান পরিদর্শন শেষে এলাকার সুধীজনের সাথে মতবিনিময় করেন। স্লুইস গেটটির নির্মান বাজ চলমান থাকায় পানি নিস্কাশন কাজ বন্ধ করেবিস্তারিত…
নলতায় জামায়াতের “কর্মী শিক্ষা শিবির” অনুষ্ঠিত
তরিকুল ইসলাম লাভলু :: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন শাখার উদ্যোগে “কর্মী শিক্ষা শিবির” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় নলতা আহছানিয়া মিশন রেসিডেনসিয়াল কলেজের “শহীদ আসিফ ভবনে” ইউনিয়নের কর্মীদের নিয়ে “কর্মী শিক্ষা শিবির” এর আয়োজন করা হয়। নলতা ইউনিয়ন জামায়াতের আমীর শিক্ষক আকবার হোসেনে’র সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি কাজী হাবিবুল্লাহ’র পরিচালনায় কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা আমীর মাওঃ আব্দুল ওহাব সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সংগ্রামী সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা জামায়াতের বায়তুলমালবিস্তারিত…
শার্শার গাতিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর
বেনাপোল প্রতিনিধি :: ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি নেতাকে দাওয়াত না দেওয়ায় যশোরের শার্শা উপজেলার গাতিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলমকে শারীরিক ভাবে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০টার সময় উক্ত প্রতিষ্ঠানে। জানা যায়, বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য বিএনপির ওয়ার্ড সভাপতি আব্দুল মালেকের মাধ্যমে স্থানীয় কয়েক জনকে দাওয়াত দিয়েছিল প্রধান শিক্ষক শাহ আলম। ওয়ার্ড সভাপতি আব্দুল মালেক কথিত নামধারী বিএনপি নেতা আবু রায়হানকে দাওয়াত না দেওয়ায় ৮/১০ জনকে সাথে নিয়ে বিদ্যালয়ের রুমে প্রবেশ কওে প্রধান শিক্ষকের জামারবিস্তারিত…
দেবহাটায় বজ্রপাতে আবুল কাশেম নামে একজনের মৃত্যু
দেবহাটা {সাতক্ষীরা০ প্রতিনিধি :: দেবহাটা মৎস্য ঘেরে যাওয়ার পথে আবুল কাশেম (৪০) নামের একজনের বজ্রপাতে মৃত্যু হয়েছে, মৃত আবুল কাশেন উপজেলার পাঁচপোতা গ্রামের মৃত বাবুর আলীর ছেলে। তিনি সোমবার (১৬ই সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে বাড়ি থেকে মৎস ঘেরে যাওয়ার পথে বজ্রপাতে মৃত্যু হয়েছে। তার মৃত্যুর ব্যাপারে মোঃ রমজান আলী বলেন আমি খালে মাছ ধরছিলাম, সে দ্রুত আমার পাশ কাটিয়ে তার ঘেরের দিকে প্রায় ঘেরের কাছাকাছি পৌছালে হঠাৎ বজ্রপাত হয়, আমার থেকে একটু দূরে থাকার কারণে ভালো বুঝতে পারেনি তবে ওখান থেকে ধোয়া মতো উড়তে দেখি সেই সময় আশে পাশেরবিস্তারিত…
কলারোয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)ও ওফাত দিবস পালিত
এম এ আজিজ :: ইসলাূিমক ফাউন্ডেশন কলারোয়া শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ওফাত দিবস পালিত হয়েছে। সোমবার (১৬ ই সেপ্টম্বর) ১২ই রবিউল আউয়াল সোমবার বাদযোহর উপজেলা মডেল মসজিদে কলারোয়া নিবার্হী কর্মকর্তা(ইউএনও) জহিরুল ইসলামের সভাপতিত্বে মহানবীর (সঃ)সিরাত, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সিরাত অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলোয়াত করেন মসজিদের মুয়াজ্জিন হাফেজ জাহাঙ্গীর হোসেন। এ সময় নবী করীম (সাঃ) উপর বক্তব্য রাখেন মসজিদের খতিব ও পেশ ঈমাম মাওলনা খায়রুল ইসলাম ও হাফেজ মাহবুবর রহমান। তারা বলেন মহানবী হজরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে এসেছিলেন তাওহিদের মহান বাণী নিয়ে। প্রচার করেছেন একমাত্রবিস্তারিত…
তারেক-ফখরুলের শুভেচ্ছাবার্তা : পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে
নিউজ ডেস্ক :: সোমবার (১২ রবিউল আউয়াল) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। প্রায় দেড় হাজার বছর আগে ৫৭০ সালের এই দিনে মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হযরত মুহম্মদ (সা.) এর জন্ম হয়। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মাধ্যমে গণমাধ্যমে পাঠানো বাণীতে তারেক রহমান বলেন, ‘ঈদে মিলাদুন্নবীর দিনে রাসুলুল্লাহ (সা.) এর মহিমান্বিত সত্ত্বার আবির্ভাব ঘটে এই পৃথিবীতে। এই দিনটি শেষ নবীর জন্মদিন হিসেবে মুসলমানের মাঝেবিস্তারিত…
রাজধানীর মুগদায় ছুরিকাঘাতে ১ জন নিহতের ঘটনায় জড়িত দু’জনকে গ্রেফতার করেছে র্যাব-৩
নিউজ ডেস্ক :: রাজধানীর মুগদা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে একই পরিবারের ১ জন নিহত ও ০২ জন আহত হওয়ার ঘটনায় জড়িত অন্যতম আসামি মোঃ আব্দুর রহিম (২৬) ও সীমান্ত হোসেন রাহাত (২১) কে মুগদা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৩। রাজধানীর মুগদা থানাধীন উত্তর মান্ডার প্রধান সড়ক এলাকায় চাঞ্চল্যকর আশিক এলাহী সাকিল (২৮)’কে কুপিয়ে হত্যা ও তার সহোদর আশিক পারভেজ সুজন (৩৮) ও মোঃ শামস্ (২৪)’কে কুপিয়ে আহত করার ঘটনায় দয়েরকৃত হত্যা মামলার অন্যতম আসামী মোহাম্মদ রহিম হোসেন (২২), পিতা- জিন্নু মিয়া, থানা- মুগদা ও জেলা-ঢাকা এবং সীমান্ত হোসেন রাহাত (২১), পিতা-বিস্তারিত…
শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু’র মৃত্যুতে খুলনা উন্নয়ন কমিটির শোক
খুলনা প্রতিনিধি :: খুলনার কৃতি সন্তান বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু’র মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, শাহীন জামাল পন, অধ্যাপক মোঃ আবুল বাসার, এ্যাড. কুদরত-ই-খুদা, মিজানুর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা বদিয়ার রহমান, মামনুরা জাকির খুকুমনি, যুগ্ম মহাসচিব এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, অর্থ সম্পাদক মিনা আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলামবিস্তারিত…
আশাশুনিতে জবর দখলকারীদের ষড়যন্ত্র থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন
জি এম মুজিবুর রহমান :: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের লাঙ্গলদাড়িয়া মৌজায় ক্রয়কৃত জমি বৈধ ভোগজাতকারীদের উচ্ছেদ করে জবর দখলকারী চক্রের ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করা হয়েছে। রবিবার দুপুরে আশাশুনি প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়। শ্রীউলা ইউনিয়ন যুবদলের আহবায়ক শহিদুল ইসলাম লিখিত বক্তব্য ও বিভিন্ন প্রশ্নের জবাবে জানান, তার ভাই ইয়াছিন আলি ও আব্দুল হাকিম সরদার কোবলা দলিল মূলে আব্বাছ আলী দিং এর নিকট থেকে লাঙ্গলদাড়িয়া মৌজার এসএ ২৯৪ নং খতিয়ানে সাবেক ১১০০ ও হাল ২৫৮৮ নং দাগে এবং খালের ৮০১ নং দাগে ০.৪৮ একর জমিবিস্তারিত…
পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন : ঝুঁকিতে এলাকাবাসী
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: খুলনার পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী। বর্তমানে চরম ঝুঁকিতে রয়েছে কপোতাক্ষ পাড়ের হাচিমপুর আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দারা। সোমবার সাতক্ষীরার আশাশুনি উপজেলার খননকৃত মরিচ্চাপ নদীর আটকানো বাঁধ ভেঙে গেলে ওই নদীর পানি সরাসরি আঘাত করে পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের হাচিমপুর আশ্রয়ন কেন্দ্রে সংলগ্ন খননকৃত কপোতাক্ষ নদের বাঁধে। টানা ৩ দিনের পানির আঘাতে বাঁধে ভয়াবহ ভাঙ্গন দেখা দেয়। ইতোমধ্যে বাঁধের দুই’শ ফুট এলাকা জুড়ে অনেকটাই নদীতে ধ্বসে গিয়েছে এবং একাধিকবিস্তারিত…


