ekabir
নিয়োগ দিচ্ছে পেট্রোম্যাক্স এলপিজি,কাজ সপ্তাহে৫দিন
নিউজ ডেস্ক :: পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি টেরিটরি সেলস ইনচার্জ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ১৭ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এক নজরে পেট্রোম্যাক্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রতিষ্ঠানের নাম পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৪ পদ ও লোকবল নির্ধারিত নয় আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরুর তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৪ আবেদনেরবিস্তারিত…
আমরা স্থিতিশীল সম্পর্ক চাই বাংলাদেশের সঙ্গে : জয়শঙ্কর
নিউজ ডেস্ক :: ভারত বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় বলে মন্তব্য করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ এবং আমরা তাদের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক রাখতে চাই। একইসঙ্গে বাংলাদেশে যা ঘটেছে তা দেশটির অভ্যন্তরীণ বিষয় বলেও মন্তব্য করেছেন তিনি। এছাড়া প্রতিবেশী দেশগুলো একে-অপরের ওপর নির্ভরশীল হয়ে থাকে বলেও মন্তব্য করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এস জয়শঙ্কর এসব কথা বলেছেন বলে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে হওয়া রাজনৈতিক পরিবর্তন সেই দেশের “অভ্যন্তরীণ বিষয়” কিন্তু বাংলাদেশের সঙ্গে যে স্থিতিশীল সম্পর্কবিস্তারিত…
বিশ্বব্যাংক বাংলাদেশকে ১০০ কোটি ডলারের ঋণসহায়তা দেবে
নিউজ ডেস্ক :: আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে ১০০ কোটি ডলারের ঋণসহায়তা দেবে বিশ্বব্যাংক। এর মধ্যে পলিসি বেসড লোন হিসেবে ৭৫০ মিলিয়ন ডলার এবং ইনভেস্টমেন্ট লোন ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে ২৫০ মিলিয়ন ডলারের ঋণসহায়তা দেওয়া হবে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ডিরেক্টরের সঙ্গে অর্থ উপদেষ্টার এক সভা শেষে এসব তথ্য জানা গেছে। এর আগে বিশ্বব্যাংকের প্রেস উইং থেকেও বিষয়টি জানিয়েছিল। সূত্র জানায়, আগামী ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের বোর্ডে এ ঋণ অনুমোদন হওয়ার কথা রয়েছে। তবে ঋণ পেতে তিনটি শর্ত পালন করতে হবে বাংলাদেশকে। শর্তগুলো হলো- বেসরকারি খাতে অ্যাসেস ম্যানেজমেন্টবিস্তারিত…
গণতান্ত্রিক উত্তরণে সবার সমর্থন দরকার বাংলাদেশে : মার্কিন কূটনীতিক
নিউজ ডেস্ক :: যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট, ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস রিচার্ড ভার্মা বলেছেন, বাংলাদেশে গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও আইনসম্মত রূপান্তরে সহায়তা করতে সবার এগিয়ে আসা উচিত। সোমবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। ওয়াশিংটন ডিসি-ভিত্তিক মার্কিন থিংকট্যাঙ্ক প্রতিষ্ঠান হাডসন ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক নিয়ে কথা বলেন রিচার্ড ভার্মা। এ সময় বাংলাদেশ নিয়ে করা এক প্রশ্নের জবাবে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণে সবার সমর্থন করা দরকার বলে মন্তব্য করেন তিনি। ভার্মা বলেন, বাংলাদেশে নতুন নির্বাচন কখন অনুষ্ঠিত হবে সেই সময় এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে বাংলাদেশের জনগণকেইবিস্তারিত…
নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের পতাকা মিছিল ঢামেকে
নিউজ ডেস্ক :: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের উদ্যোগে কালো পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে প্রশাসনিক ভবনের সামনে থেকে এ পতাকা মিছিল শুরু হয়। পরে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। ঢামেকের নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে সমন্বয়ক মর্জিনা আক্তার জানান, আমরা দীর্ঘদিন ধরে উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের ১ দফা দাবি করে আসছি। আমরা চাই নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ হতেবিস্তারিত…
অবশেষে হারের মুখ দেখল বাংলাদেশ
নিউজ ডেস্ক :: লঙ্কায় জয়রথ চলছিল বাংলাদেশ নারী ‘এ’ দলের। জয়ের হ্যাটট্রিকে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছিল টাইগ্রেসরা। অবশেষে থামল তাদের জয়যাত্রা। পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচে এসে হোঁচট খেল রাবেয়া খানরা। সিরিজ খোয়ানোর পর জয়ে ফিরল স্বাগতিক মেয়েরা। মঙ্গলবার (১৭সেপ্টম্বর) থ্রুস্টানে টস জিতে স্বাগতিদের শুরুতে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ৫ উইকেট হারিয়ে ১২৪ রানের পুঁজি গড়ে লঙ্কানরা। জবাবে ১০৫ রানেই অলআউট হয়ে গেছে টাইগ্রেসরা। সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে সফরকারীরা। আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বসছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। কাগজে-কলমে ‘এ’ দলের সিরিজ হলেও আসন্ন নারী বিশ্বকাপের প্রস্তুতিরবিস্তারিত…
ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক
নিউজ -ডেস্ক :: একাত্তরের ঘাতক –দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে বনানীর বাসা থেকে তাকে আটক করে বনানী থানা পুলিশ পুলিশের একটি সূত্র জানিয়েছে, আটকের পর শাহরিয়ার কবিরকে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। এর আগে গত ২০ আগস্ট শাহরিয়ার কবিরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ‘নির্বিচারে হত্যা ও লাশ গুম করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে’র অভিযোগ দায়ের করা হয়। ওই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪ জনের নাম রয়েছে। এর মধ্যে রাজনীতিবিদ, সাবেক সেনা কর্মকর্তা, সাবেক মন্ত্রী, পুলিশ,বিস্তারিত…
আড়াই কোটি টাকার রাইফেল এলো বাংলাদেশে
নিউজ ডেস্ক :: দুই বছর আগে জার্মানির ওয়ালথার কোম্পানির তৈরি ১৭৭ রাইফেল কিনেছিল শুটিং ফেডারেশন। সেবার ৫০টি রাইফেল এসেছিল। এবার এসেছে আরও ৩৫টি রাইফেল। আজই ফেডারেশন আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সেগুলো হাতে পেয়েছে। প্রতিটি রাইফেলের পেছনে শুল্কসহ ব্যয় হয়েছে প্রায় ৭ লাখ ২৯ হাজার টাকা। সবমিলিয়ে ব্যয় প্রায় ২ কোটি ৫৫ লাখ টাকা। ফেডারেশনের মাধ্যমে বিকেএসপি ও ক্লাবগুলো তাদের শুটারদের জন্য এই অস্ত্র এনেছে। শুটিং স্পোর্ট ফেডারেশনের উপমহাসচিব মোস্তাক ওয়াইজ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘জার্মানি থেকে নতুন অস্ত্র এসেছে। এর পেছনে ব্যয় ২ কোটি টাকারও বেশি। আধুনিক এই অস্ত্র শুটারদের বেশ কাজেবিস্তারিত…
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে সাতক্ষীরা জেলার স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা
নিজস্ব প্রতিনিধি :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে সাতক্ষীরা জেলার স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এঁর সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে স্থানীয় প্রশাসনের সাথে মতিবিনিময় সভায় সমন্বয়ক পরিচয়ে প্রশাসনিক কাজে হস্তক্ষেপ ও হয়রানির অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় সমন্বয়কগন স্পষ্ট করে বলেন, সাতক্ষীরাসহ দেশের অন্যান্য জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র্র থেকে স্বীকৃত কোনো সমন্বয়ক কমিটি নাই এবং যে বা যাহারা আইন হাতে তুলে নিবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহনের অনুরোধ করাবিস্তারিত…


