ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক
নিউজ -ডেস্ক :: একাত্তরের ঘাতক –দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে বনানীর বাসা থেকে তাকে আটক করে বনানী থানা পুলিশ
পুলিশের একটি সূত্র জানিয়েছে, আটকের পর শাহরিয়ার কবিরকে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।
এর আগে গত ২০ আগস্ট শাহরিয়ার কবিরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ‘নির্বিচারে হত্যা ও লাশ গুম করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে’র অভিযোগ দায়ের করা হয়। ওই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪ জনের নাম রয়েছে। এর মধ্যে রাজনীতিবিদ, সাবেক সেনা কর্মকর্তা, সাবেক মন্ত্রী, পুলিশ, সাংবাদিক, আইনজীবী এবং গণজাগরণ মঞ্চের সংগঠকও রয়েছেন। এছাড়াও ওই অপরাধে আরও ব্যক্তি জড়িত রয়েছেন মর্মে উল্লেখ করা হয়।
সম্পর্কিত সংবাদ
টিএসসিতে ‘শালুকডাঙার কথা’ পরিবেশন করল ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ
ঢাকা, ৫ সেপ্টেম্বর ২০২৬:: প্যাকেটজাত খাবারে অতিরিক্ত চিনি, লবণ ও চর্বির স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে ভোক্তাদের সচেতনবিস্তারিত…
দুই দেশের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী: ত্রিবেদী
দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন- এমনটাই প্রত্যাশাবিস্তারিত…


