আশাশুনি রিপোর্টার্স ক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :: আশাশুনি রিপোর্টার্স ক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) দুপুর ১২ টায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিএম আলাউদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি এম এম সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক লিংকন আসলাম, সদস্য মাহবুবুল হাসনাইন টুটুল প্রমুখ।
আগামী ৪ ডিসেম্বর ক্লাবের ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পালন এবং মো: আরিফুল ইসলাম, মো: মোস্তাফিজুর রহমান (জুনিয়র) ও ইয়াছিন আরাফাত পিন্টুকে তাদের ব্যক্তিগত কারনে ক্লাবের সদস্য পদ থেকে অব্যহতি প্রদান করা হয়।
« আশাশুনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল শিক্ষা বৈঠক (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) খাজরায় দু’বছর ফলেনি আমন ধান, জলাবদ্ধতায় দিশেহারা কৃষকরা »
সম্পর্কিত সংবাদ
জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামে জমির ওপর দিয়ে যাওয়াকে কেন্দ্রবিস্তারিত…
আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেবিস্তারিত…


