ekabir
ভিসা পেমেন্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ পেল ফুডপ্যান্ডা
নিউজ ডেস্ক :: ই-কমার্স খাতে ভিসা কার্ড ব্যবহার করে সর্বাধিক অনলাইন লেনদেনের জন্য ‘ভিসা পেমেন্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৪’ পেয়েছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। “এক্সেলেন্স ইন মার্চেন্ট অ্যাকসেপটেন্স (অনলাইন)” ক্যাটাগরিতে এই পুরস্কার পায় প্রতিষ্ঠানটি। সম্প্রতি ঢাকায় ‘ভিসা লিডারশিপ কনক্লেভ বাংলাদেশ ২০২৪’ নামে এক অনুষ্ঠান আয়োজন করে ভিসা। বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ভিসা আয়োজিত এ অনুষ্ঠানে ফুডপ্যান্ডাকে মর্যাদাপূর্ণ পুরস্কারটি প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে ফুডপ্যান্ডা বাংলাদেশের ডিরেক্টর অব ফাইন্যান্স জামাল ইউসুফ জুবেরি বলেন, “সর্বাধিক অনলাইন লেনদেনের জন্য ভিসার পক্ষ থেকে এইবিস্তারিত…
সাতক্ষীরায় সপ্তাহ ব্যাপী দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধন
মাহফিজুল ইসলাম আককাজ :: সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকাল ১০টায় সদর উপজেলা পরিষদের হলরুমে দুর্নীতি দমন কমিশন সজেকা খুলনার আয়োজনে ও সাতক্ষীরা জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাতক্ষীরার বাস্তবায়নে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপপরিচালক মাশরুবা ফেরদৌস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্র্নীতি দমন কমিশন সজেকা খুলনার উপ-পরিচালক মো. আবদুল ওয়াদুদ।বিস্তারিত…
ভিসা জটিলতায় কমে গেছে ভারত গামী পাসপোর্ট যাত্রী
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতগামী যাত্রীদের যাতায়াত কমে গেছে। ভারতীয় দূতাবাস বাংলাদেশিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করায় যাত্রী অর্ধেকের নিচে নেমে এসেছে। এতে রাজস্ব আদায়ে ধস নেমেছে। বেনাপোল চেকপোস্টে ইমিগ্রেশনে খোঁজ নিয়ে জানা গেছে, বেনাপোল দিয়ে ভ্রমণ কর বাবদ বছরে প্রায় ২০০ কোটি টাকা রাজস্ব আয় করে সরকার। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশের পর্যটকদের জন্য ভারতীয় ভিসা সীমাবদ্ধ করে দেওয়া হয়। শুধু যাদের জরুরি প্রয়োজন, তাদের ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে ভিসা দেওয়া হচ্ছে। ফলে যাত্রী যাতায়াত কমে যাওয়ায় রাজস্ব কমতে শুরু করে। বন্দর সূত্রেবিস্তারিত…
কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে সাতক্ষীরা প্রেস ক্লাবে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
নিজস্ব প্রতিনিধি :: কোয়ান্টাম ফাউন্ডেশন সাতক্ষীরা সেল এর উদ্যোগে ও সাতক্ষীরা গুড মনিং হেলথ ক্লাবের সদস্যদের অংশ গ্রহণে রবিবার সকাল ৭টায় সাতক্ষীরা প্রেসকøাবে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক মোঃ আব্দুর বারী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পরিচ্ছতা অভিযানের শুভ উদ্বোধন করেন। কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসাবে পরিচালিত হচ্ছে এ কার্যক্রম । পর্যায়ক্রমে শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সেবা মূলক প্রতিষ্ঠানে পরিচালিত হবে এ কার্যক্রম। পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে আরো অংশ গ্রহণ করেন সাতক্ষীরা গুড মনিং হেলথ ক্লাবের সদস্য ও শ্যামনগর আতরজান মহিলা কলেজের সাবেকবিস্তারিত…
জাতীয় সমবায় পুরস্কার প্রাপ্তিতে কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির আনন্দ সমাবেশ
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি :: পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির জাতীয় সমবায় পুরস্কার প্রাপ্তিতে আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আনন্দ সমাবেশের আয়োজন করা হয়। কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি জগন্নাথ সানার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সমবায় কর্মকর্তা (যুগ্ম নিবন্ধক) মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা সমবায় কর্মকর্তা সৈয়দ জসিম উদ্দিন, সাতক্ষীরা জেলা সমবায় কর্মকর্তা এফএম সেলিম আখতার, উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির। দেবব্রত কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সভাপতি হিরামন মন্ডল, সাধারণ সম্পাদক শিবপদ নাথ ও ষোলআনাবিস্তারিত…
পাইকগাছা বিএনপির শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময়
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি ::পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন। তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রোববার সকালে উপজেলার গড়ইখালী শহীদ আয়ুব ও মুসা মেমোরিয়াল ডিগ্রী কলেজের শিক্ষক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌর সদস্য সচিব মোস্তফা মোড়ল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, পৌর যুগ্ম আহবায়ক এডভোকেট সাইফুদ্দিন সুমন, দাতা সদস্য মোঃ দাউদ আলী গাজী, বিএনপি নেতা মফিজুল ইসলাম টাকু, মেসের আলি সানা, সরদারবিস্তারিত…
জিয়া অরফানেজ ট্রাস্ট : খালেদার লিভ টু আপিলের আদেশ সোমবার
নিউজ ডেস্ক :: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ১০ বছরের সাজার বিরুদ্ধে লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে করা আবেদন) আদেশের জন্য সোমবার (১১ নভেম্বর) দিন ধার্য করেছেন আপিল বিভাগ। রোববার (১০ নভেম্বর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আদালতে খালেদা পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেটবিস্তারিত…
আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে ওজোপাডিকো ডিপ্রকৌস এর র্যালী
খুলনা প্রতিনিধি :: ‘বৈষম্যহীন কর্মক্ষেত্রÑসময়ের দাবী’ প্রতিপাদ্যে বাংলাদেশের বৃহত্তম পেশাজীবী সংগঠন আইডিইবি’র ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রবিবার ১০ নভেম্বর সকাল ৯টায় আইডিইবি খুলনা জেনিক এর উদ্যোগে খুলনা মহানগরীর জিয়া হল চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। খুলনা জেলা আইডিইবি’র অন্যতম বৃহৎ সার্ভিস এসোসিয়েশন ওজোপাডিকো ডিপ্রকৌস কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও খুলনা সার্কেল কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকদের নেতৃত্বে ওজোপাডিকো’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সদস্য প্রকৌশলী উক্ত র্যালীতে অংশগ্রহণ করেন। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইডিইবি’র সাবেক কেন্দ্রীয় নেতা ও খুলনা জেলার সাবেক সভাপতি, ওজোপাডিকো ডিপ্রকৌসের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশ পাওয়ারবিস্তারিত…
খাদিজাতুল কুবরার ইন্তেকালে সাতক্ষীরা জামায়াতের গভীর শোক প্রকাশ
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরা শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা মোস্তাফিজুর রহমানের বড় মেয়ে খাদিজাতুল কুবরার ৪২ বছর বয়সে গত ৯ নভেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ……… রাজিউন)। তিনি ২ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১০ নভেম্বর দুপুরে নামাজে জানাযা শেষে মরহুমাকে নিজ বাড়ি শহরের পুরাতন সাতক্ষীরায় পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। শোকবাণী বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার নায়েবে আমির মাওলানা মোস্তাফিজুর রহমানের বড় মেয়ে খাদিজাতুল কুবরার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারী মাওলানা আজিজুরবিস্তারিত…
গুলিস্তানে ‘জয় বাংলা’ স্লোগান, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
নিউজ ডেস্ক :: শহীদ নূর হোসেন দিবস উপলক্ষ্যে গুলিস্তানে আওয়ামী লীগের লীগের কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগান ও শেখ হাসিনা দেশে আবারও ফিরে আসবেন বলায় গণপিটুনি দিয়ে এক ব্যক্তিকে পুলিশকে সোপর্দ করেছে ছাত্র-জনতা। রোববার (১০ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ের ওই ব্যক্তি এসে স্লোগান দিলে তাকে গণপিটুনি দেওয়া হয়। পরে পুলিশের হাতে সোপর্দ করে ছাত্র জনতা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের কর্মী সন্দেহে গুলিস্তানে কয়েকজনকে মারধরের পর পুলিশে দিয়েছেন ছাত্র-জনতা। ৬ জনের বেশি এই মারধরের শিকার হয়েছেন বলে জানা গেছে। তারা জানান,বিস্তারিত…


