আশাশুনিতে শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। মাধ্যমিক স্তরের স্কুল, কলেজ ও মাদ্রাসা এবং প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের অংশ গ্রহনে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সোহাগ আলম, প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, গোলাম কিবরিয়া, সুপার ড. আবুল হাসান, উপাধ্যক্ষ মাওঃ আবু তাহের, প্রধান শিক্ষক আরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আঃ রহিম, আবু তাহের, শাহিনা সুলতানা, নজরুল ইসলাম প্রমুখ। সভায় প্রতিষ্ঠানের সময় সূচি, পরিস্কার পরিচ্ছন্নতা, কোচিং বাণিজ্য রোধে কঠোর ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।





সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরা-৩ আসনের এমপি রবিউল বাশারের হোয়াটসঅ্যাপ হ্যাক।। টাকা দাবি করে মেসেজ
  • আশাশুনিতে যাকাত শীর্ষক সেমিনার ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
  • আশাশুনিতে নব-নির্বাচিত এমপি রবিউল বাশারের ৩ টি সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান
  • আশাশুনিতে নব-নির্বাচিত এমপি রবিউল বাশারকে ছাত্র শিবিরের সংবর্ধনা
  • আশাশুনি ৪ দোকানে ভয়াবহ আগুন।। ৬ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন
  • আশাশুনিতে চোলাই মদ ও সরঞ্জামসহ গ্রেফতার-২
  • ডাঃ নুরুল আমিন ইসলামী আন্দোলনের এক প্রাণ পুরুষ..অধ্যক্ষ মোহাম্মাদ ইজ্জত উল্লাহ।
  • দেশ থেকে স্বৈরাচার বিদায় নিয়েছে কিন্তু বীজ রেখে গেছে,আবার কেহ স্বৈরাচারী হয়ে উঠলে দেশের জনগণ সহ্য করবে না