যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি : যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং, বিউটিফিকেশন, ইয়ুথ কিচেন (রান্না বিষয়ক), ওয়েল্ডিং ও মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (০৩ ডিসেম্বর) যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক সঞ্জীত কুমার দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরা যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর ডঃ মো. আব্দুল মাজেদ, তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম প্রমুখ।
প্রশিক্ষণে ১২০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার প্রশিক্ষক কম্পিউটার মো. আব্দুল মতলেব।
সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
শহর প্রতিনিধি::: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সাতক্ষীরা জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭বিস্তারিত…
সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ
নিজস্ব প্রতিবেদক :: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের অনুকূলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়বিস্তারিত…


