মুহাসীন মহিলা মহাবিদ্যালয় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা
খুলনা প্রতিনিধি :: ২৮ নভেম্বর বেলা ১২টায় দৌলতপুর মুহাসীন মহিলা মহাবিদ্যালয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অধ্যক্ষ আব্দুল লতীফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অধ্যাপক মাধব মÐলের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহাবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সাবেক কাউন্সিলর শেখ কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন আড়ংঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ফরিদ আকতার, বিদ্যোৎসাহী সদস্য রাশিদা আক্তার, সদস্য সৈয়দ ইসমত পাশা, (অবঃ) ব্যাংক কর্মকর্তা আব্দুল মান্নান শেখ ও বিশিষ্ট ব্যবসায়ী শেখ রফিকুল ইসলাম (পিণ্টু)।
স্মরণানুষ্ঠানে শহীদদের আত্মার মাগফেরাতসহ আহতদের দ্রæত সুস্থতা কামনা করা হয়। অনুষ্ঠানে মহাবিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্পর্কিত সংবাদ
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২ জুলাই
এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। শনিবারবিস্তারিত…
জেডএনআরএফ ইউনিভার্সিটিতে সহকারী পরিচালক হিসেবে যোগদান করলেন মোশারফ আদনান
ডেস্ক নিউজ :: বাংলাদেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সাইন্সেস-এ সহকারী পরিচালক (এডমিশনবিস্তারিত…


