ঝাউডাঙ্গা থেকে ৩টি স্বর্ণের বার সহ এক চোরাকারবারি আটক

নিউজ ডেস্ক :: সাতক্ষীরার ঝাউডাঙ্গা থেকে ভারতে পাচারকালে ৩টি স্বর্ণের বার সহ এক চোরাকারবারি কে আটক করেছে বিজিবি।

আটককৃতরা হলেন মোঃ জাহাঙ্গীর হোসেন স্বপন(৫১) সে ঢাকার রায়েরবাগ থানাধীন রায়েরবাগ গ্রামের বাসিন্দা মৃত নুরুল হকের ছেলে। রবিবার (১০ নভেম্বর) ভোর সাড়ে ৪টা দিকে এ আটকের ঘটনা ঘটে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)র অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক রবিবার বেলা সাড়ে ১২ টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি- ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বাধীন তুজুলপুর এলাকা দিয়ে ভারতে স্বর্ণ পাচার করা হবে। এমন তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপির এসআইপি’র সদস্য হাবিলদার মোঃ মেজবাহ উদ্দিন রুবেলের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিকদল ঢাকা হতে সাতক্ষীরাগামী এমআর স্লিপার কোচ (গাড়ী নম্বর ঢাকা মেট্টো-ব-১৩-১৮৭৯) থামিয়ে তল্লাশী করে জাহাঙ্গীর হোসেন স্বপন নামের ব্যক্তিকে ২ টি মোবাইল ও তার ডান পায়ের জুতার ভিতরে কচটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ৩ টি স্বর্ণেরবারসহ তাকে আটক করে। আটককৃত স্বর্ণের ওজন ৪৭৩ গ্রাম ১২ মিলিগ্রাম। যার মূল্য ৫৭ লাখ ৫৭ হাজার ৮৭০ টাকা এবং মোবাইল দুটির মূল্য ২১ হাজার টাকা।

তিনি আরো জানান, শুল্ক কর ফাঁকি দিয়ে স্বর্ণেরবার ভারতে পাচারের উদ্দেশ্যে নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে কলারোয়া থানায় সোপর্দ এবং আটক স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।






সম্পর্কিত সংবাদ

  • ঝাউডাঙ্গা কলেজে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত
  • ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ কাশেমের বিরুদ্ধে গ্রাচুইটির টাকা আত্মসাতের বিরুদ্ধে ৫ সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন
  • ঝাউডাঙ্গায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গায় প্রধান শিক্ষক কাশেমের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ
  • সাতক্ষীরায় মাদকবিরোধী সমাবেশ, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত