ঢেলে সাজাতে চাই ইসলামিক ফাউন্ডেশনকে,ধর্ম উপদেষ্টা
নিউজ ডেস্ক :: শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনে তোপের মুখে পড়ে গত ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। দেশ ত্যাগ করে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
নোবেল বিজয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন। তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম আলেম উপদেষ্টা।
আ ফ ম খালিদ হোসেন ইসলামি অঙ্গনে তুমুল জনপ্রিয়। তার মূল নাম আবুল ফয়েজ মুহাম্মদ খালিদ হোসেন। কওমি, আলিয়া ও বিশ্ববিদ্যালয় দেশে প্রচলিত শিক্ষার তিন ধারাতেই তিনি কৃতিত্বের সঙ্গে পড়াশোনা করেছেন। বর্ণাঢ্য জীবনের অধিকারী আ ফ ম খালিদ হোসেন শিক্ষা, গবেষণা ও ধর্মীয় বিভিন্ন কাজে যুক্ত ছিলেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দেশের ইসলামী ঘরানার প্রায় সবার সমর্থন পেয়েছেন তিনি।
হজ-ওমরাহর সুষ্ঠু ব্যবস্থাপনা, ইসলামিক ফাউন্ডেশনের সংস্কারসহ ধর্ম মন্ত্রণালয় সব কাজে আমূল পরিবর্তনের স্বপ্ন দেখেন আ ফ ম খালিদ হোসেন। সামগ্রিক বিষয় নিয়ে তিনি কথা বলেছেন যুগান্তরের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন যুগান্তরের সহ সম্পাদক তানজিল আমির। সঙ্গে ছিলেন মুহসিন আল জাবির।
সম্পর্কিত সংবাদ
রাগ করে স্ত্রীকে ‘যাও’ বললে কি তালাক হয়ে যাবে?
তালাকের মাধ্যমে স্বামী-স্ত্রীর মাঝে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, আজীবন তারা একে অপরের জন্য অপরিচিত হয়েবিস্তারিত…
মিজানুর রহমান আজহারীর সকল তাফসির মাহফিল স্থগিত
চলতি বছরে উন্মুক্ত মাঠে অনুষ্ঠিতব্য সব বিভাগীয় তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করেছেন দেশের জনপ্রিয় ইসলামীবিস্তারিত…


