সাতক্ষীরায় নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ মনিরুল ইসলাম
নিউজ ডেস্ক :: সাতক্ষীরা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ মনিরুল ইসলাম। সোমবার (৯ সেপ্টেম্বর) তিনি জেলা পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে বিদায়ী পুলিশ মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় নবাগত পুলিশ সুপার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন ও তাদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম সাতক্ষীরা নিউজকে বলেন, ‘নিরাপদ সাতক্ষীরা গড়ে তুলতে চাই। সাতক্ষীরার সার্বিক আইন-শৃঙ্খলা সহনশীল রাখার জন্য সকলের বিশেষ সহযোগিতা প্রয়োজন। পুলিশের প্রতি আস্থা ফেরানোর জন্য জেলার মানুষেরও সহযোগিতা প্রয়োজন। এছাড়া পুলিশ বাহিনীর প্রতি জনগণের আস্থা ফেরাতে সবধরনের কার্যক্রম পরিচালনা করা হবে।’
এসময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর রহমান সহ ও সাতক্ষীরা জেলা পুলিশের সকল পদমর্যাদার কর্মকর্তারা।
পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর আগে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগের এসপি হিসেবে কর্মরত ছিলেন।
সম্পর্কিত সংবাদ
সাতক্ষীরায় দৈনিক মানবকণ্ঠের ১৫তম বর্ষপূর্তি উদযাপিত
মুজাহিদুল ইসলাম :: জমকালো ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরায় দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ১৫তম বর্ষপূর্তিবিস্তারিত…
ঝাউডাঙ্গায় গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
এসএম আব্দুল্লাহ :: সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজবিস্তারিত…


